|
আফগান বিক্ষোভের
মুখে প্রকাশঃ ৬৪ নাগরিক হত্যা মার্কিন হামলায়
গত
সপ্তাহে বিমান হামলায় চৌষট্টিজন বেসামরিক আফগানকে হত্যা করেছিলো মার্কিন
বাহিনী।
শুক্রবার আফগান সরকার কর্তৃক
নিযুক্ত একটি তদন্তকারী দলের প্রতিবেদনে জানা গেছে এ-তথ্য।
উল্লেখ্য,
চার ও ছয় জুলাই পরিচালিত
হামলা দুটিতে বেসামরিক লোকজনের অভিযোগ অস্বীকার করেছিলো মার্কিনীরা।
কিন্তু দেশের ভিতরে
তীব্র দাবীর মুখে প্রেসিডেন্ট হামিদ কারজাই একটি তদন্ত কমিটি গঠনে বাধ্য হন।
শুক্রবার
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৬ জুলাই মার্কিন বিমান হামলায় প্রাণ হারানো
মানুষদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী।
পাকিস্তান সীমান্তবর্তী
নাঙ্গারহারে দেহ্ বালাতে হামলাটি চালিয়েছিলো মার্কিন জঙ্গী বিমানগুলো।
জাতিসংঘ,
রেডক্রসের সংস্থারগুলোর
পক্ষ থেকেও হামলার কড়া সমালোচনা করা হয়েছিলো।
তদন্তকারীরা শুক্রবার
জানিয়েছেন, তদন্ত চালানোর সময় তারা আক্রান্ত-স্থলগুলোতে শিশু ও নারীদের রক্ত-মাখানো
স্তুপীকৃত কাপড়-চোপড় দেখতে পেয়েছেন।
উল্লেখ্য,
মার্কিনীরা একটি
বধু-যাত্রী দলের উপরে উপরে হামলাটি চালিয়েছিলো।
মূলতঃ নারী ও শিশুদের
দলটি বিয়ের বধুকে নিয়ে বরের বাড়ীর দিকে যাচ্ছিলো।
জানা গেছে,
বিমান হামলাতে বিয়ের বর
নিজেও প্রাণ হারিয়েছেন।
তদন্তকারী কমিশনের প্রধান বুরহানউল্লাহ সিনওয়ারী সংবাদ-মাধ্যমকে বলেন,
'আমরা ৪৭টি মৃতদেহ খুঁজে পেয়েছি যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশুদের।'
৯ জন আহত ব্যক্তির দেখা
পাবার কথাও জানিয়েছেন তিনি।
এছাড়াও এখন পর্যন্ত ১০
জন মানুষ নিখোঁজ থাকার তথ্য দিয়েছে তদন্তকারী দল।
আশঙ্কা করা হচ্ছে,
নিখোঁজ ব্যক্তিরা বিমান
হামলায় বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে গেছেন।
কমিশনের অপর এক সদস্য
মিডিয়াকে জানান, তদন্ত চালানোর সময় মাত্র ৩ জন পুরুষের মৃতদেহ পাওয়া গেছে,
বাকীরা সকলেই শিশু অথবা
নারী।
আগামী কয়েক দিনের মধ্যে তদন্তের
ফলাফল হামিদ কারজাইয়ের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
বহুজাতিক বাহিনী
জানিয়েছে, তারাও হামলার ঘটনায় প্রাণহানির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করবে
সহসাই।
৪
তারিখের মার্কিন বিমান হামলার ব্যাপারেও একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে
শুক্রবার।
আফগানিস্তানের
উত্তর-পূর্বাঞ্চলের নূরিস্তানে চালানো মার্কিন বিমান হামলাতে কমপক্ষে ১৭ জন
বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আফগান প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের কর্মকর্তা ও তদন্তকারী দলের প্রধান জেনারেল মোহাম্মদ আমিন
সংবাদ-মাধ্যমকে দিয়েছেন এ-তথ্য।
হামলাতে কমপক্ষে ৯ জন
বেসামরিক ব্যক্তি গুরুতর হবার খবরও দিয়েছেন তিনি।
দেহ্ বালার মতো
নূরিস্তানের হামলাতেও কোনো বেসামরিক নাগরিক নিহত হবার কথা অস্বীকার করা হয়েছে
আফগানিস্তানে অবস্থানরত বহুজাতিক বাহিনীর পক্ষ থেকে।
পর্যবেক্ষকরা মনে করছেন, বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানীর ঘটনায় কারজাই
সরকারের সাথে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরী
হবার সম্ভাবনা আছে।
উল্লেখ্য,
এর আগেও বেশ কয়েকবার
বহুজাতিক বাহিনীর হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন।
প্রতিবারই হামলার
ব্যাপারে বহজাতিক বাহিনীর কাছে প্রতিবাদ জানানো হলেও কোন প্রতিকার মেলেনি।
তবে এবারের হামলার
ঘটনাকে ঘিরে সাধারণ আফগানদের মধ্যে তীব্র রোষ সৃষ্টি হবার খবর পাওয়া আছে।
শুক্রবার বহুজাতিক
বাহিনীর মুখপাত্র নেইলসন-গ্রীন এক সংবাদ-সম্মেলনে বলেন,
'যে-কোনো বেসামরিক প্রাণহানীর ঘটনাই দুঃখজনক।
তিনি আরও দাবী করেন,
বহুজাতিক বাহিনী কখনও কোনো বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে না।'
লন্ডনঃ
১১ জুলাই, ২০০৮
|