|
বাংলাদেশে আওয়ামীলীগ নেত্রী
সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মামলা
বাংলাদেশের
অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ নেত্রী সাজেদা চৌধুরীর বিরুদ্ধে এবার মামলা
করেছে সেনা নিয়ন্ত্রিত তত্ববধায়ক সরকার।
সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে
সরকারের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের
সহকারী পরিচালক মোজাহার আলী সরদার বৃহস্পতিবার সন্ধ্যায় রমনা থানায় মামলাটি দায়ের
করেন।
মামলাতে অভিযোগ
করা হয়,
সাজেদা
চৌধুরী অবৈধভাবে ১৩ লাখ ৭৫ হাজার ২২৩ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে
দাখিল করা হিসাব বিবরণীতে এ-সম্পদের তথ্য গোপন করেছেন।
এতে আরও
বলা হয়,
সাজেদা
তার গ্রামে বাড়ী নির্মাণের জন্য ৯ লাখ টাকা এবং রাজধানীর বনানীতে একটি প্লট কেনার
জন্য ৪ লাখ ৭৩ হাজার টাকা খরচ করেছেন।
হিসাব
বিবরণীতে এ-টাকার কোনো তথ্য দেয়া হয়নি।
কমিশনের
তদন্তে বিষয়টি ধরা পড়েছে।
কমিশন
গত বছর ১৫ নভেম্বর
সাজেদা
চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়।
এর
পরিপ্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারী তিনি ৫৩ লাখ ৪১ হাজার ৭৬ টাকার সম্পত্তি এবং একশো তোলা
ওজনের সোনার গহনার হিসাব কমিশনে জমা দেন।
এদিকে দুর্নীতি
দমন কমিশন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন,
দৈনিক
সমকালের প্রকাশক একে আজাদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস আব্দুল মতিনের
(বর্তমানে ওএসডি উপসচিব) বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
কমিশনের
মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ-তথ্য জানান।
আওয়ামী
লীগের নেতৃবৃন্দেরও মধ্যে সর্বশেষ গত ২৯ মে সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের
বিরুদ্ধে মামলা করে দুদক।
ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি
লন্ডনঃ ১০ জুলাই, ২০০৮
|