London:

Home

About us

Services

Contact

Archive

মাণু বিষয়ে ভারতের পার্লামেন্টে আস্থা ভৌট এ-মাসের বাইশে

ভারতে ক্ষমতাসীন চার বছরের পুরোনো ইউপিএ সরকার আস্থা ভৌটের মুখোমুখি হবে আগামী বাইশ তারিখমার্কিনীদের সাথে পরমাণু চুক্তি সাক্ষর সংক্রান্ত দীর্ঘ-মেয়াদী বিতর্কের পরিণতিতে বামপন্থীরা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার কারণে আস্থা-ভৌটের বাধ্যবাধকতা তৈরী হয়েছেশুক্রবার কংগ্রেস পার্টির নেতা সোনিয়া গান্ধী ইউপিএ শরীকদের সভাতে দেয়া এক বক্তব্যে আস্থা-ভৌটের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন সকলের প্রতিউল্লেখ্য, ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি এগিয়ে নেয়ার লক্ষ্যে ইন্টারন্যাশনাল াটমিক এনার্জী াজেন্সীর (আইএইএ) কাছে যাবার ব্যাপারে মনমোহন সিংহদের তুমুল তাড়াহুড়োর বিরোধিতা করে ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে বাম-দলগুলো

ক্যাবিনেট কমিটী অন পার্লামেন্ট াফেয়ার্স জানিয়েছে, আস্থা-ভৌট গ্রহণের লক্ষ্যে ভারতীয় পার্লামেন্টের নিম্মকক্ষ লোকসভার বিশেষ অধিবেশন বসবে ২১ জুলাইপ্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সাথে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাক্ষাতকারের একদিনের মাথায় ক্যাবিনেট কমিটী অন পার্লামেন্ট াফেয়ার্সের পক্ষ থেকে আস্থা-ভৌটের খবরটি দেয়া হলোপ্রতিভার সাথে সাক্ষাত-কালে আস্থা-ভৌটের উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানিয়েছিলেন মনমোহনশুক্রবারের বক্তব্যে সোনিয়া বলেন, 'আমরা যে [পার্লামেন্টে] সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সক্ষম হবো, সে-ব্যাপারে আমরা কোনো সন্দেহ নেই।' সোনিয়া আরও জানান, বাম-দলগুলো সমর্থন তুলে নেয়ার আগেই জানানো হয়েছিলো পার্লামেন্টের আস্থা গ্রহণ করা ছাড়া পরমাণু চুক্তির বিষয়ে অগ্রসর হবে না সরকারসরকার এখনও সে-অবস্থানে অনড় আছে বলে উল্লেখ করেন কংগ্রেস প্রধানসোনিয়ার বক্তব্যের আগে পরমাণু চুক্তি সংক্রান্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে শরীকদের অবহিত করেন মনমোহনইউপি শরীকদের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপে বিদেশ-মন্ত্রী প্রণব মুখার্জীও পার্লামেন্টের সম্মতির পরে পরমাণু চুক্তির পথে অগ্রসর হবার অঙ্গীকার ব্যক্ত করেন

এদিকে খবর পাওয়া গেছে, পরমাণু চুক্তির ব্যাপারে ইউপিএর ক্ষুদে শরীক আকালী দলের মধ্যে কিছুটা টানাপোড়েন মনোভাব লক্ষ্য করা যাচ্ছেলোকসভাতে দলটির ৮টি আসন আছে, যা আস্থা-ভৌটের সময় বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছেশুক্রবার আকালী দল জানিয়েছে, তারা নীতিগতভাবে জোটের বিরুদ্ধে ভৌট দেয়ার বিপক্ষে নয়কিন্তু আগামী ১৫ তারিখের সভাতে এ-ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে খবর দেয়ার কারনে দলটি অবস্থানের ব্যাপারে কংগ্রেসীদের মধ্যে এক ধরণের আশঙ্কা তৈরী হয়েছে

এদিকে মার্কিনীদের সাথে চুক্তির পূর্বশর্ত অনুসারে আইএইএ এর সাথে রফায় পৌঁছানোর ব্যাপারে যেসব কাগজ-পত্র জমা দেয়া হয়েছে, তা ফাঁস হয়ে যাবার কারণে সাংঘাতিক সমালোচনার মুখে পড়েছে মনমোহন সিংহের সরকারমাত্র দু'দিন আগে তারা এসব কাগজ-পত্র পার্লামেন্টের ইউপিএ-বাম কমিটির সামনে প্রকাশ করার ব্যাপারে আপত্তি জানিয়েছিলো তখন বলা হয়েছিলো, এসব কাগজ-পত্র কমিটীর সামনে আনলে গোপনীয়তা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে ভারতঅথচ সরকারী এ-দাবীর একদিনের মাথায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইটে ভারত-আইএই এর রফা সংক্রান্ত পুরো দলিলটি ফাঁস করে দেয়া হয়েছেএ-ঘটনায় বামপন্থীরা-সহ মার্কিনীদের সাথে পরমাণু চুক্তি বিরোধী সকল পক্ষ থেকে শুক্রবার অভিযুক্ত করা হয়েছে মনমোহনের সরকারকেবিরোধীদে মতে ইউপিএ-বাম কমিটির সামনে কাগজ-পত্রগুলো না দেখানোর উদ্দেশ্য থেকে গোপনীয়তার লঙ্ঘনের কথাবার্তা সামনে টেনে আনা হয়েছিলো

লন্ডনঃ ১১ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.