|
ভিসা-প্রয়োজনহীন ১১
দেশকে ভিসা-ব্যবস্থায় আনার
হুমকি ব্রিটেইনের
বর্তমানে
বিনা-ঝক্কিতে প্রবেশ করতে পারে এমন এগারোটি দেশকে ভিসা-ব্যবস্থার আওতায় আনার হুমকি
দিয়েছে ব্রিটেইন।
বৃহস্পতিবার ব্রিটিশ সরকার
জানিয়েছে,
চিহ্নিত দেশগুলো বর্তমানে বড়ো
ধরণের "ঝুঁকি" হয়ে দাঁড়িয়েছে।
এ-অবস্থানের বড়ো ধরণের
ইতিবাচক পরিবর্তন ঘটাতে না পারলে,
সামনের দিনগুলোতে এ-সব
দেশের নাগরিকদের ব্রিটেইনে প্রবেশের ক্ষেত্রে ভিসার প্রয়োজন পড়বে বলে তথ্য দেয়া
হয়েছে।
যে-সব দেশকে ব্রিটেইন
ভিসা-ব্যবস্থার আওতায় আনতে চাইছে, সেগুলো হচ্ছে ব্রাজিল,
নামিবিয়া,
দক্ষিণ আফ্রিকা,
মালয়েশিয়া,
ভেনিজুয়েলা,
বলিভিয়া,
বতসোয়ানা,
লেসেথো,
মরিশাস,
সোয়াজিল্যান্ড ও
ত্রিনিদাদ ও টোবাগো।
ব্রিটিশ
ভিসা অফিস জানিয়েছে,
উপরোক্ত দেশগুলোর মানুষ-জন
ব্রিটেইন প্রবেশের পরে অপরাধ ও সন্ত্রাসবাদী তৎপরতায় জড়িত হবার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়াও এদের কারও-কারও
কাছে পাওয়া গেছে ভূয়া পাসপৌর্ট।
তথ্যমতে,
ব্রিটিশ কর্তৃপক্ষ যদি বর্তমান
অবস্থানে অটল থাকে,
তাহলে সামনের বছরের শুরুর দিকেই
আলোচ্য এগারো দেশের নাগরিকদের ব্রিটেইনে প্রবেশের জন্য ভিসা সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য,
যে-দেশগুলোকে
ভিসা-ব্যবস্থার আওতায় আনতে চাইছে ব্রিটেইন,
তাদের মোট জনসংখ্যা ৩০০
মিলিয়ন,
যা বৈশ্বিক জনসংখ্যার ৫ শতাংশ।
ব্রিটেইন যদি সত্যই
এগারো-দেশকে ভিসার আওতায় নিয়ে আসে,
তাহলে বিশ্বের মোট
জনসংখ্যার ৮০ শতাংশকেই দেশটিতে আগমনের জন্য ভিসা নিতে হবে।
এমনকি যুক্তরাষ্ট্রের
নাগরিকদেরকেও নিয়ম-রক্ষার জন্য হলেও ব্রিটেইন ভ্রমণের জন্য পৌর্ট-এন্ট্রী ভিসা নিতে
হয়।
ব্রিটেইন সদস্য বিধায়,
শুধুমাত্র ইউরৌপীয়ান
ইউনিয়নের (ইইউ) নাগরিকদের ব্রিটেইন আসতে ভিসা লাগে না।
নতুন করে
এগারোটি দেশকে ভিসার আনার ব্যাপারে বক্তব্যদান-কালে ব্রিটেইনের বর্ডার
এান্ড
ইমিগ্রেশন মিনিস্টার লিয়াম বারনি বলেন,
'কীভাবে ভিসা-নেটওয়ার্ক বিস্তৃত করা যায়,
সে-ব্যাপারে আমাদের
সিদ্ধান্ত নিতে পারে।
আমরা যদি মনে করি
ব্রিটেইন ঝুঁকির মধ্যে আছে তাহলে ভিসা-ব্যবস্থার পরিধি বিস্তৃত করার ক্ষেত্রে আমরা
দ্বিধাগ্রস্ত হবো না।'
তবে আগামী ছয়মাস কথিত
ঝুঁকির মাত্রা কমানোর লক্ষ্যে উল্লেখিত দেশগুলোর সরকারের সাথে ব্রিটিশ কর্তৃপক্ষের
আলাপ-আলোচনা চলবে বলে জানিয়েছেন মিনিস্টার।
তিনি আরও জানান দেশগুলো
যদি পরিস্থিতির উন্নতি ঘটাতে সক্ষম হয় তাহলে ভিসা-পদ্ধতি আরোপের প্রয়োজন পড়বে না।
লন্ডনঃ ১০
জুলাই ২০০৮ |