|
পার্লামেন্টে গৃহীত বিয়াল্লিশ দিন আটকাদেশের বিরুদ্ধে ব্রিটিশ জনগণ
বিনা-অভিযোগে
কোনো ব্যক্তিকে বিয়াল্লিশ দিন পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করে রাখার আইন পাসের
ব্যাপারে যে-চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি,
সে-ব্যাপারে সায় নেই
ব্রিটেইনের জনগনের।
বুধবার প্রকাশিত এক
জরীপে জানা গেছে এ-তথ্য।
বর্তমান আইন অনুসারে
ব্রিটেইনে একজন ব্যক্তিকে আটাশ দিন পর্যন্ত আটক রাখা যায়।
কিন্তু সরকার বলতে চাইছে,
তথ্য-প্রযুক্তি ও
সাজ-সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে 'সন্ত্রাসবাদীরা' এখন এতটা এগিয়ে গেছে যে,
চার সপ্তাহের মধ্যে
সন্দেহভাজন একজন ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রমাণ যোগাড় করাটা সম্ভব নয়।
কিন্তু বুধবারের জরীপ
থেকে জনমনে বিরাজমান ভিন্নভাবের পরিচয় পাওয়া গেছে।
জৌসেফ
রাউন্ট্রী রিসার্চ ট্রাস্টের জন্য আইসিএম পরিচালিত জরীপে দেখা যায় মাত্র
এক-তৃতীয়াংশের সামান্য বেশি (৩৬ শতাংশ) সংখ্যক ব্রিটিশ জনগণ মনে করেন, বিনা-অভিযোগে
আটকের সময়-সীমা আটাশ থেকে বাড়িয়ে বিয়াল্লিশ দিন করার যে-প্রস্তাব সরকারের পক্ষ থেকে
দেয়া হচ্ছে, সে-ব্যাপারে তাদের সম্মতি আছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য
হ্যাল্টেমপ্রাইস ও
হাউডেন
উপ-নির্বাচনের আগে জনমতে এহেন প্রতিফলনকে ব্রাউন সরকারের জন্য আরেক দফা আঘাত হিসাবে
বিবেচনা করা হচ্ছে।
জরীপে দেখা যাচ্ছে,
আটকাদেশের বর্তমান
সময়-সীমা কমিয়ে আনার পক্ষে অবস্থানকারী লোকজনের সংখ্যাও কম নয় ব্রিটেইনে।
প্রতি ১০ জন উত্তরদাতার
মধ্যে ১ জন জানিয়েছেন ২৮ দিন নয় বরং "সন্ত্রাসবাদে" জড়িত থাকার সন্দেহে আটক কোনো
ব্যক্তিকে ১ সপ্তাহ পর্যন্ত আটক রাখা যেতে পারে।
৬ শতাংশ উত্তরদাতার
অবস্থান নমনীয়।
এরা মনে করে ৪ দিনের বেশি আটক
রাখার বিধান নিষ্প্রয়োজন।
কিছুদিন
আগে আটকাদেশের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধাচারণ করে পার্লামেন্টের সদস্য পদ ত্যাগ করে
হৈচৈ ফেলে দেয়া কনজারভেটিভ পার্টির শীর্ষস্থানীয় নেতা ডেইভিড ডেভিস বুধবারের
জরীপটিকে স্বাগত জানিয়ে বলেন,
'যতো বেশি সংখ্যক লোক
বিয়াল্লিশ দিনের আটকাদেশের কথা শুনবেন ততো বেশি সংখ্যক লোক বুঝতে পারবেন যে, এহেন
প্রস্তাব আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তার পরিপন্থী।'
উল্লেখ করার মতো
ব্যাপার, জনমত জরীপটির ক্ষেত্রে অঞ্চলভেদে ভিন্ন-ভিন্ন অবস্থান লক্ষ্য করা গেছে।
যেমন,
স্কটল্যান্ডের ৪২ শতাংশ
উত্তরদাতা বিয়াল্লিশ দিনের আটকাদেশের পক্ষে আছেন।
উত্তর ইংল্যান্ডের
সম-সংখ্যক উত্তরদাতা একই রকম মনোভাব দেখিয়েছেন।
কিন্তু দক্ষিণ-পূর্ব
ইংল্যান্ডে দেখা গেছে ভিন্ন চিত্র।
এ-অঞ্চলের ৩২ শতাংশ
উত্তরদাতা বিয়াল্লিশ দিনের আটকাদেশের পক্ষে।
আইসিএম
এর জরীপটি গত মাসের সানডে টেলিগ্রাফ ও ইউগভ পরিচালিত জরীপের সম্পূর্ণ উল্টো ফল
প্রকাশ করেছে।
গতমাসের টেলিগ্রাফ/ ইউগভের
জরীপে ৬৯ শতাংশ উত্তরদাতা আটকাদেশের মেয়াদ ২৮ দিনে থেকে বাড়িয়ে 'বিশেষ পরিস্থিতিতে'
৪২ দিন করার পক্ষে মত দিয়েছিলেন।
লন্ডনঃ ৯ জুলাই, ২০০৮ |