|
পরমাণু চুক্তিঃ বুশকে আশ্বস্ত করলেন মনমোহন মার্কিনীদের সাথে
পরমাণু
চুক্তি স্বাক্ষরের পক্ষে-বিপক্ষের টানা-পোড়েনের পরিণতিতে সরকার ভেঙে যাবার উপক্রম
হলেও মার্কিনীদের সাথে জোট বাঁধার ব্যাপারে দৃশ্যতঃ এতোটুকু পিছপা হচ্ছেন না ভারতের
প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সোমবার সাংবাদিকদের সাথে
আলাপ-কালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি সাক্ষরের করার মত যথেষ্ট
'ক্ষমতা' তার সরকারের আছে এবং এটা করার ব্যাপারে তারা দ্রুততার সাথে অগ্রসর হচ্ছেন।
এদিকে,
চুক্তি-বিরোধী
বামপন্থীদের পক্ষ থেকে মনমোহনের বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।
জি-৮
সম্মেলনে যোগদানের লক্ষ্যে জাপানের হোক্কাইডো অভিমুখী বিমানে সাংবাদিকদের সাথে
আলাপে মনমোহন জানান, উপরোক্ত বিষয়ে খুব সহসাই তার সরকার ইন্টারন্যাশনাল এটমিক
এনার্জী
এাজেন্সীর
(আইএইএ) সাথে একটি ঐকমত্যে পৌঁছে যাবেন।
অবশ্য তিনি এ-ব্যাপারে
কোনো দিন-তারিখ উল্লেখ করতে চাননি।
মনমোহন সিংয়ের মুখপাত্র
সঞ্জয় বড়ুয়া জানান, আইএইএ'র সাথে বুঝাপড়া চূড়ান্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে।
উল্লেখ্য,
মার্কিনীদের সাথে চুক্তি
স্বাক্ষরের আগে ৪৫-জাতি নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ,
অর্থাৎ আইএইএ'র কাছ থেকে
সম্মতি পেতে হবে ভারতকে।
এছাড়াও যুক্তরাষ্ট্র
প্রশাসনকে আইন সভার সম্মতি অর্জন করতে হবে।
মার্কিন
কংগ্রেসে ভারতের সাথে পরমাণু চুক্তি সাক্ষরের ব্যাপারটি কংগ্রেস থেকে তেমন একটা
বাঁধার সম্মুখীন হবে বলে অবশ্য মনে করা হচ্ছে না।
গত সপ্তাহেই কংগ্রেসের
একটি প্রতিনিধি দল চুক্তির ব্যাপারটি তরান্বিত করার তাড়া দেয়ার জন্য ভারত গিয়েছিলো।
উল্লেখ্য,
ভারতের বামপন্থী
দলগুলো-সহ বিপুল সংখ্যক সংগঠনের পক্ষ থেকে এ-ধরণের চুক্তির কড়া বিরোধিতা করা হচ্ছে।
বিষয়টিকে কেন্দ্র করে
এমনকি কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ারও হুমকি
দেয়া হয়েছে।
লক্ষণীয়
বিষয় হলো,
দেশব্যাপী মার্কিনীদের সাথে
পরমাণু জোট বাঁধার ব্যাপারটি নিয়ে দেশ-জুড়ে তোলপাড় চললেও,
গত এক মাসের মধ্যে
এ-প্রথমবারের মতো এ-ব্যাপারে প্রথম মুখ খুললেন মনমোহন।
এদিকে,
মর্কিনীদের সাথে
চুক্তি-বিরোধী চার বামদলের পক্ষ থেকে মনমোহনের সর্বশেষ বক্তব্যের তীব্র সমালোচনা
করা হয়েছে।
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
(মার্কসিস্ট),
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া,
ফরোয়ার্ড ব্লক ও
রেভ্যুলিউশনারী সৌশ্যালিস্ট পার্টি বলেছে,
'এ-ধরণের
বক্তব্যের পরে মনমোহন সিংয়ের সরকারের সাথে আবারও আলোচনায় বসাটা হবে অর্থহীন।'
উল্লেখ্য,
চুক্তি প্রক্রিয়া থেকে
সরে আসার জন্য সরকারকে সোমবার পর্যন্ত সময়-সীমা বেঁধে দিয়েছিলো বামেরা।
মনমোহনের বক্তব্যের
পর-পর বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সরকারের অবস্থান
সম্পর্কে বাম দলগুলোকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
লন্ডনঃ ৭
জুলাই, ২০০৮ |