London:

Home

About us

Services

Contact

Archive

বিলাসী-ভোজনে মত্ত জি-৮ নেতারাঃ নিমন্ত্রণ নেই আফ্রিকান নেতাদের

ধনী-দরিদ্রের বৈশ্বিক ব্যবধানের ব্যাপারটি প্রকটভাবে ধরা পড়ে গেছে এবারের জি-৮ সম্মেলনেখবরে প্রকাশ, বিশ্বব্যাপী খাদ্য-সঙ্কট ও তা থেকে বেরিয়ে আসার পথ খোঁজাকে এবারের সম্মেলনের প্রধান উপজীব্য করা হলেও, বিশ্বের সর্বাপেক্ষা শিল্পোন্নত আটটি দেশের নেতারা নিজেরাই সম্মেলন-জুড়ে বিপুল-বিলাসী চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়তে মত্ত হয়ে পড়েছেনপরিস্থিতি এতোই নির্মম যে, সম্মেলনে যোগ দিতে আসা আফ্রিকান কয়েকজন নেতাকে এসব বিপুল-বিলাসী ভোজসভাতে যোগ দেয়ার জন্য ডাক পাঠানো হয়নিজি-৮ নেতাদের এহেন আচরণের কারণকে সমালোচনা করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালী, জাপান, ফ্রান্স, জার্মানী, রাশিয়া মিলে জি-৮ জোটটি গঠিত জোটের এবারের বার্ষিক সম্মেলনটি সোমবার শুরু হয়েছে জাপানের হৌক্কাইডোতে

খবরে প্রকাশ, সম্মেলনের আনুষ্ঠানিকতাতে বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট ও ক্ষুধার প্রকোপ মোকাবেলা-সহ অনেক বড়ো-বড়ো বিষয় নিয়ে কথা হলেও, উদ্বোধনী দিনে জি-৮ নেতারা ব্যস্ত থেকেছেন বিলাসী ভোজনেজানা গেছে, সোমবার দুপুরে ও রাতে তারা যথাক্রমে ছয় ও আট পদের অতি দামী খাবার খেয়ে লাঞ্চ ও ডিনার সারেনএ-পদগুলোর প্রত্যেকটিই ছিলো দুর্লভ ও দুর্মূল্যজাপান কর্তৃপক্ষের দেয়া তথ্যের বরাতে জানা গেছে, রাতের ডিনারে জি-৮ নেতাদের দেয়া হয় ক্যাভিয়ার, স্মৌকড স্যামন, কিয়েটো বিফ ও 'জি-৮ ফ্যান্টাসী ডেসার্ট'ব্যাঙ্কোয়াটে দেয়া হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দামী-দামী পানীয়এসব পানীয়ের মধ্যে ছিলো শ্যামেপইন, ফ্রেঞ্চ বার্গোন ও জাপানী সাকেদুপুরের 'ওয়ার্কিং লাঞ্চে' নেতাদের খাওয়ানো হয় ওয়াইট াসপেরাগাস, ট্রাফল স্যুপ, ক্র‌াযাব এবং চিকেনের বিশেষ একটি পদ

সংবাদ-মাধ্যম জানিয়েছে, সম্মেলনে যোগ দিতে আসা সাতটি আফ্রিকান রাষ্ট্রের নেতাদেরকে মধ্যাহ্ন বা নৈশকালীন ভোজসভাতে ডাকেননি জি-৮ নেতারা বিশেষ নিমন্ত্রণ পেয়ে এবারের সম্মেলনে যোগদানের দিতে এসেছেন নাইজেরিয়া, ঘানা, তানজানিয়া, দক্ষিন আফ্রিকা, ইথিওপিয়া, তানজানিয়া ও সেনেগালের রাষ্ট্রনেতারা উল্লেখ্য, সদস্য নয় এমন বেশ কয়েকটি দেশের নেতাদের নিমন্ত্রণ জানিয়ে সম্মেলনে নিয়ে এসেছেন জি-৮ নেতারা

জি-৮ নেতাদের এহেন 'মুখে এক ভোজনে আরেক' মানসিকতার কড়া সমালোচনা করা হয়েছে বিভিন্ন মহল থেকে সেইভ দ্য চিলড্রেন চ্যারিটির পক্ষ থেকে ডমিনিক নাট সংবাদ-মাধ্যমকে বলেন, 'বিশ্বজুড়ে যখন খাদ্য-সঙ্কট চলছে, যখন মিলিয়ন-মিলিয়ন মানুষ দিনে একটি বেলা খাবারের সংস্থানে ব্যর্থ হচ্ছে, তখন [জি-৮ নেতাদের] এ-রকম একের পর এক বিলাসী খাবার খেয়ে চলাটা কপটতা ছাড়া আর কিছুই নয়।' বিশ্বনেতাদের এহেন অবস্থান প্রসঙ্গে নাট ব্যঙ্গ করে বলেন, 'জি-৮ যদি [ বিশ্বব্যাপী ] একটি প্রজন্মের শিশুদের আশা-প্রত্যাশার সাথে প্রতারণা করতে চায়, তাহলে এ-রকমের কান্ড-কারখানা করাটা ঠিকই আছে।' তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, বিশ্বব্যাপী খাদ্য-সমস্যা এখন অত্যন্ত সঙ্কটময় সময় অতিক্রম করছে এবং জি-৮ এর উচিত এ-দিকটির প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করা

জি-৮ নেতাদের বিলাসী ভোজনে মত্ত হবার খবরে ব্রিটেইনেও বেশ প্রতিক্রিয়া তৈরী হয়েছেউল্লেখ্য, লাঞ্চ-ডিনার মিলিয়ে ব্রিটেইনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে সোমবার খাওয়ানো হয়েছে সর্বমোট চব্বিশটি বিভিন্ন পদের খাবারঅথচ এর মাত্র কয়েক ঘন্টা আগে ব্রিটেইন থেকে জাপান অভিমুখে বিমানে থাকা অবস্থায় খাদ্য-দ্রব্যের উপরে 'অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি' না করার সর্বমহলের প্রতি আহবান জানিয়েছিলেন ব্রাউনএছাড়াও খাবারের অপচয় কমানোর জন্যও ব্রিটিশ পরিবারগুলোর প্রতি আহবান জানিয়েছিলেন তিনি

ব্রাউন ও জি-৮ নেতাদের সমালোচনা করে ব্রিটেইনের শ্যাডৌ ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট সেক্রেট্যারী ানড্রু মিচেল বলেন, 'বিপুল ব্যয়-সম্পন্ন অতি-বিলাসী খাবার-দাবারে লিপ্ত হয়ে এবারের সম্মেলনের একটি বাজে সূচনা ঘটিয়েছে জি-৮।' তিন বছর আগে স্কটল্যান্ডের গ্লিনীগেলসে বৈশ্বিক ক্ষুধা নিরসনের যে-অঙ্গীকার করেছিলেন জি-৮ এর নেতারা, তা ভুলে না যাবার জন্যও আহবান জানিয়েছেন টৌরি নেতা ানড্রু মিচেল বলেন, '[জি-৮] নেতারা কী করছেন, সে-দিকে আমরা লক্ষ্য রাখছি, অপেক্ষা করছি এবং তাদের কথাবার্তা শুনে চলেছি।'

লন্ডনঃ ৭ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.