London:

Home

About us

Services

Contact

Archive

তেলের মূল্য নিয়ন্ত্রণে টৌরী দলের প্রস্তাবঃ মূল্য ও ট্যাক্স সংযোগ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বৃটেইনে জ্বালানী কর কমানো হবে এবং বিপরীতভাবে তেলের দাম কমলে জ্বালানী কর বাড়ানো হবে। তেলের মূল্য নিয়ন্ত্রণে এ-নতুন প্যাকেইজ নিয়ে এসেছে টৌরী পার্টি। রোববার শ্যাডৌ চ্যান্সেলার জর্জ ঔসবৌর্ন 'ফেয়ার ফিউয়েল স্ট্যাবিলাইজার' নামে এ-প্যাকেজটি ঘোষণা করে দাবী করেন, যদি গত বাজেটে এ-পদ্ধতি চালু করা হতো, তাহলে ক্রেতাসাধারণের জন্য তেলের মূল্য ৫ পেনী কম হতো।

ঔসবৌর্ন বলেন, 'বর্তমানে ফিউয়েল ডিউটী বাড়তেই থাকে এমনকি তেলের দাম বাড়লেও, ফলে জীবন-ধারণের ব্যয় বৃদ্ধিতে সকরার আপনাকে সাহায্য করার বদলে বরং আপনার ব্যয় বাড়িয়ে দেয়।' তিনি তার প্রস্তাবটিকে 'ফেয়ার ফিউয়েল স্ট্যাবিলাইজার' আখ্যা দিয়ে বলেন,  'এর অর্থ হলো, যখন তেলের দাম বাড়বে, তখন পরিবারগুলোর সাহায্যের জন্য ফিউয়েল ডিউটী কমবে।' তিনি বলেন, 'তার ভারসাম্য হবে এই যে, যখন তেলের দাম কমবে, তখন ফিউয়েল ডিউটী বাড়বে।' 'সুতরাং', ঔসবৌর্ন বলেন, 'তেলের দাম বাড়লে তাতে সৃষ্ট বেদনায় এবং কমলে তার সুফলে সরকার [জনসাধারণের সাথে] অংশীদার হবে।'

গত সপ্তাহয় ডিজেলের দাম কমানোর দাবীতে লন্ডনে অনুষ্ঠিত লরী-চালকদের প্রতিবাদ কর্মসূচিকে অনুসরণ করে আসা টৌরী দলের এ-প্রস্তাবকে মটরিং কোম্পানী এ্যাএ্যা স্বাগত জানিয়েছে।

এদিকে তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্র্যাটের ট্র্যাজারী মুখপাত্র ভিন্স ক্যাবল দাবী করেন যে, এ-পরিকল্পনা টৌরী সরকারের ব্যয়-পরিকল্পনায় এক বিশাল গর্তের সৃষ্টি করবে। তিনি বলেন, 'এ-প্রস্তাবে মিঃ ঔসবৌর্ন তেলের মূল্যের ভবিষ্যত প্রবণতা সম্পর্কে অগ্রীম জ্ঞান ধারণ করে বসে আছেন যার সাথে এ-বিষয়ে পেশাদার বিশেষজ্ঞ-জ্ঞানের কোন সহমত নেই।'

ইতোমধ্য, প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অভাষ দিয়েছেন যে, আগামী শরতে বর্ধেয় ২ পেনী ডিঊটী বৃদ্ধি স্থগিক রাখা হতে পারে।

লন্ডনঃ ৬ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.