London:

Home

About us

Services

Contact

Archive

মালিকেরা রেস্টুরেন্টে কর্মীদের টিপস-িত করছেন আইনের ফাঁকে

ব্রিটেইনের রেস্টুরেন্ট মালিকেরা নিয়মিতভাবে ওয়েইটার ও ওয়েইট্রেইসদের বঞ্চিত করে গ্রাহকদের দেয়া তাদের টিপস বা বখশিসের অর্থ নিজেদের পকেটস্থ করে বলে বিক্ষোভ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ইউনিয়নগুলো। ব্রিটেইনের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ইউনাট-এর এ্যাসিস্ট্যান্ট সেক্রেট্যারী লেন ম্যাকক্লুস্কী বিক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমরা এই দেখে আতঙ্কিত যে, যুক্তরাজ্যের সবচেয়ে দামী খাবারের স্থানসমূহের অনেকগুলোতে যে-চর্চা চলছে তার ফলে স্টাফের জন্য গ্রাহকদের উদার হাতে রেখে যাওয়া অর্থের খুবই সামান্য অংশ তাদের ভাগ্যে জুটে।'   উল্লেখ্য, ইউনাইট-এর মতে সরকার নূন্যতম মজুরী নীতির ভিতরে থাকা একটি ফাঁকের কারণে মালিকেরা সার্ভিস চার্চ নিজেদের পকেটস্থ করার সুযোগ নিচ্ছে।

খবরে প্রকাশ, সোমবার সারা যুক্তরাজ্য-জুড়ে সকল ওয়েইটার ও ওয়েইট্রেসের পক্ষ থেকে সরকারের নূন্যতম মজুরীর সে-ফাঁকটুকু বন্ধ করার আহবান জানানো হবে। এ-বিষয়ে আইন তৈরীর উদ্দেশ্যে একটি বিল আনার জন্য লেবার এমপি অ্যান মৌট্যাফ একটি মৌশান টেবিলস্থ করবেন। এ-প্রসঙ্গে মৌট্যাফ বলেন, 'আপ্যায়ন শিল্পে নিম্ন মজুরী প্রাপ্ত কর্মীদেরকে বিবেকহীন মালিকেরা নূন্যতম মজুরী আইনের ফাঁকের অপব্যবহার করে বঞ্চিত করছে।'

লন্ডনঃ ৬ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.