London:

Home

About us

Services

Contact

Archive

ভারতে জর্জ বুশের চেয়েও বিপজ্জনক আদভানীঃ দাবী অমর সিংয়ের

যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচিকে সাক্ষর সংক্রান্ত বিতর্ককে ঘিরে শনিবার দিনও আন্দোলিত থেকেছে ভারতের রাজনীতিসমাজবাদী দলের নেতা অমর সিং দাবী করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের চেয়েও বিপজ্জনক একজন লোক হচ্ছেন হিন্দুত্ববাদী বিজেপির নেতা লালকৃষ্ণ আদভানীউল্লেখ্য, পরমাণু কর্মসূচি সাক্ষরের সম্ভাবনাকে ঘিরে গত কয়েকদিনে বামপন্থীদের সাথে কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশন ইউপিএর সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে উঠেছেপর্যবেক্ষকদের ধারণা, বামপন্থীরা যে-কোনো সময়ে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারেএ-বাস্তবতায় হঠাৎ করেই কংগ্রেসের কাছে চলে এসেছে সমাজবাদী দল

শনিবার সংবাদ-মাধ্যমের সাথে আলাপ-কালে সমাজবাদী দলের নেতা অমর সিং বলেন, 'আমাদের কাছে সাম্রাজ্যবাদের চেয়েও বড়ো সমস্যা হচ্ছে সাম্প্রদায়িকতা' সাম্প্রদায়িকতার বিপদকে তার দলে কতোটা গুরুত্ব দেয়, তা বুঝাতে যেয়ে অমর বলেন, '[বিজেপি নেতা] আদভানী [ মার্কিন প্রেসিডেন্ট] বুশের চেয়েও বিপজ্জনক' যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত পরমাণু চুক্তি সাক্ষরের ব্যাপারে কংগ্রেসের পক্ষে দাঁড়ানোর যুক্তি দেখাতে চেয়ে তিনি আরও বলেন, 'এটা কোনো হিন্দু ডীল বা মুসলিম ডীল নয়' এ-বক্তব্যের  সময়ে বিজেপি, বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) ও বামপন্থীদের সরকার বিরোধিতারও কড়া সমালোচনা করেন অমর সিংউল্লেখ্য, এ-তিনটি দল ভিন্ন-ভিন্ন অবস্থান থেকে পরমাণু চুক্তি স্বাক্ষর প্রচেষ্টার বিরোধিতা করছেঅমর সিং এ-বিষয়টিকে সামনে টেনে এনে বলেন, 'বামেরা, বিএসপি ও বিজেপি সরকারের বিরুদ্ধে [পার্লামেন্ট] ভৌট দিতে পারে' তিনি আরও বলেন, 'আমাদের বাম-বন্ধুরা যদি বিএসপি আর বিজেপি সাথে নিয়ে সরকারের [পরমাণু চুক্তি স্বাক্ষর সংক্রান্ত] ভৌটে হারাতে চায়, তাহলে আমাদের আর বলার কিছুই নেই কিন্তু আমার এ-কর্মটি করতে পারবো না'

সত্যিই যদি চুক্তি স্বাক্ষর ইস্যুটি নিয়ে পার্লামেন্টে ভৌট হয়, তাহলে সমাজবাদী দল কী করবে? এ-প্রশ্নের উত্তর অমর বলেন, 'আমরা সময়-মতো সিদ্ধান্ত নেবো' পর্যবেক্ষক ও মিডিয়ার পক্ষ থেকে কংগ্রেসের সাথে সমাজবাদী দলের আঁতাতের ব্যাপারে ব্যাপক কথাবার্তা বলা হলেও, অমর সিং তা স্বীকার করেননি শনিবার তিনি দাবী করেন, সরকার টিকিয়ে রাখার ব্যাপারে কংগ্রেসের সাথে সমাজবাদী দলের এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয়নিতিনি বলেন, 'আমরা এখনও বহিরাগত। [কংগ্রেস নেতা] সোনিয়া গান্ধী এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) নেতা প্রকাশ কারাত হচ্ছেন ভিতরের লোক তারা সরকার গঠন করেছেন এবং সরকার পরিচালনা করছেনএখনও তাদের মধ্যে কোনো [আনুষ্ঠানিক] বিচ্ছেদ ঘটেনি' বামদের সরকার ছেড়ে যাওয়া প্রসঙ্গে অমর বলেন, 'তারা এখনো সরকার ছেড়ে যায়নি, তারা ছেড়ে যাবার হুমকি দিয়েছে মাত্র এ-হুমকি অবশ্য এক বছর ধরেই চলছে'

উল্লেখ্য, মার্কিনীদের সাথে পরমাণু চুক্তি সাক্ষরে মরীয়া মনমোহন সিং সরকারকে, চুক্তির ব্যাপারে আগে না বাড়ার ব্যাপারে আগামী সাত তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বামপন্থীরা

লন্ডনঃ ৫ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.