London:

Home

About us

Services

Contact

Archive

ংশ-রক্ষার্থে ৭০ বছর বয়সে ছেলের মা হলেন এক ভারতীয় নারী

ভারতের উত্তর প্রদেশের ৭০ বছর বয়স্কা এক নারী আইভিএফ চিকিৎসার পর দুটি জমজ সন্তানের জন্ম দিয়েছেন ভারতের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে ওমকারী পানওয়ারী নাম্নী এ-জন্মদাত্রীকে বিশ্বের জ্যেষ্ঠতমা গর্ভধারিনী হিসেবে বর্ণনা করা হয়েছে উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে স্পেইনের বার্সিলোনাতে ৬৭ বছর বয়স্কা এক নারী দুটি জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তার আগে ২০০৩ সালে ভারতেরই পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িষ্যাতে ৬৫ বছরের আরেক নারী একটি পুত্র সন্তান জন্ম দিয়ে রেকর্ড করেছিলেন

সংবাদ-মধ্যমগুলো জানায়, রেকর্ড সৃষ্টিকারিনী ওমকারী পানওয়ারীর সন্তান দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে এবং জন্ম-কালে এদের প্রত্যেরই ওজন ছিলো ২ পাউন্ডস্বাভাবিক সময়ের এক মাস আগে সীজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু দুটিকে ভূমিষ্ঠ করানো হয় চিকিৎকদের মতে শিশু দুটি সুস্থ আছে

জানা যায়, ইতোমধ্যে দুই মেয়ের মা-বাবা ও পাঁচ নাতি-নাতনীর নানা-নানী হবার পরও ওমকারী পানওয়ারী ও তার স্বামী চরম সিংহ চরম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তথাকথিত বংশ-রক্ষার্থে একটি পুত্র-সন্তান লাভের জন্যমধ্য-সত্তরের পুরুষ চরম সিংহ বলেন, 'আমাদের দুটি মেয়ে আছে কিন্তু আমার চাইছিলাম একটি ছেলে যে আমাদের সম্পত্তির রক্ষাণাবেক্ষণ করতে পারবেএই ছেলে ও মেয়েটি আমাদের প্রতি ঈশ্বরের দেয়া পরম দান' চরম সিংহ পরম তৃপ্তিতে বলেন, 'পুত্র সন্তানের জন্য আমাদের আকাঙ্খা সবসময়েই ছিলো, কিন্তু ঈশ্বর আমাদেরকে পুত্রদানে দয়া করেননিকিন্তু এখন আমরা ঈশ্বরের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তিনি আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন' উল্লেখ্য, ভারতে অপুত্রক দম্পতিদের মধ্যে পুত্র-সন্তান লাভের জন্য এক মরিয়া চেষ্টা লক্ষ্য করা যায় দেশটিতে একদিকে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং অন্যদিকে প্রাচীন শাস্ত্রীয় বিশ্বাসের সহ-অবস্থানের কারণে বংশরক্ষার্থে পুত্র-লাভের প্রচেষ্টায় অপুত্রক নারীর পুনঃপুন গর্ভধারণ এবং গর্ভস্থ কন্যাভ্রুণ হত্যার এক ভীষণ প্রবণতা লক্ষ্য করা যায়

বিবিসি জানায়, ওমকারী পানওয়ারীর মতো এতো বেশি বয়সে বিশ্বে আর কোনো নারীর সন্তান জন্মদানের জ্ঞাত রেকর্ড নেইওমকরীর নিজের জন্ম-সনদপত্র না থাকার কারণে তার প্রকৃত বয়স নির্ণয় করা দুরহ, কিন্তু ঐতিহাসিক ঘটনার স্মরণের সুবাদে তার বয়স সত্তর বিবেচনা করা হয়েছেওমকরী পানওয়ারী জানান, ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময়ে তার বয়স ছিলো নয় বছরএ-বিবৃতিকে সত্য ধরলে তার বয়স সত্তর বছর

উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে স্পেইনের বার্সিলোনাতে ৬৭ বছর বয়স্কা এক নারী দুটি জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তার আগে ২০০৩ সালে ভারতেরই পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িষ্যাতে ৬৫ বছরের আরেক নারী একটি পুত্র সন্তান জন্ম দিয়ে রেকর্ড করেছিলেন

লন্ডনঃ ৫ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.