|
লেবার পার্টির
বর্তমান জনপ্রিয়তা দলটির
ইতিহাসে
সবচেয়ে নিচে
গর্ডন ব্রাউনের নেতৃত্বাধীন
লেবার পার্টির জনপ্রিয়তা বর্তমানে দলের ইতিহাসে সর্বনিম্ম পর্যায়ে অবস্থান করছে।
বৃহস্পতিবার
ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত
'পৌল
অফ পৌলস'
শীর্ষক জরীপ থেকে জানা গেছে এ-তথ্য।
জরীপে প্রকাশ,
ব্রাউন প্রশাসনের
বর্তমান জনপ্রিয়তা ১৯৬০ এর দশকে হ্যারল্ড উইলসন ও ১৯৭০ এর দশকে জেইমস ক্যালাহানের
প্রধান-মন্ত্রীত্বের আমলের চেয়ে নিচে অবস্থান করছে।
এছাড়াও ব্রাউনের
ব্যক্তিগত জনপ্রিয়তার হারও পূর্বের তুলনায় কমে গেছে।
জরীপটি পরিচালনাকারী
স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন কার্টিস সংবাদ-মাধ্যমকে বলেন,
'এটা বলাই সম্ভবতঃ
নিরাপদ যে, পূর্বের যে-কোনো লেবার সরকারের তুলনায় বর্তমান লেবার সরকার বেশি পরিমাণে
নির্বাচনী ঝুঁকির মধ্যে আছে।'
তিনি জানিয়েছেন, কনজারভেটিভ পার্টির জন মেইজরের প্রধানমন্ত্রীত্বের আমল ছাড়া আর
কোনো ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা কখনো এতো নিচে নেমে আসেনি।
সর্বশেষ জরীপটিতে দেখা
যাচ্ছে,
বর্তমানে ব্রিটেইন মাত্র ১৭
শতাংশ লোক গর্ডন ব্রাউনের সরকারের কর্মকান্ডের প্রতি আস্থা রাখছে।
পক্ষান্তরে ৭০ শতাংশ লোক
এ-সরকারের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
উল্লেখ্য,
১৯৭৬ সালে কালাহান
সরকারের জনপ্রিয়তা এ-স্তরে নেমে এসেছিলো।
১৯৬৮ সালের ডিসেম্বরে
উইলসন প্রশাসনের পক্ষে বিপক্ষে ছিলেন যথাক্রমে ৬৪ শতাংশ ও ১৮ শতাংশ মানুষ।
আইএমএফের সাথে আঁতাতের
কারণে কালাহান সরকারের এবং ট্রেইড ইউনিয়নের ক্ষমতা হ্রাসের উদ্যোগ নেয়ায় উইলসন
প্রশাসনের জনপ্রিয়তা ভয়াবহভাবে কমে গিয়েছিলো।
উল্লেখ্য,
১৯৯০ সালে ক্ষমতা ত্যাগে
বাধ্য হবার আগে মার্গারেট থ্যাচারের টৌরী সরকারের জনপ্রিয়তা হুবহু গর্ডন ব্রাউন
সরকারের বর্তমান পর্যায়ে নেমে এসেছিলো।
ব্রিটেইনের ইতিহাসে
একমাত্র আর একজন প্রধানমন্ত্রীর অবস্থা ব্রাউনের চেয়ে খারাপ হয়েছিলো।
মার্গারেট থ্যাচারের হাত
থেকে ক্ষমতা নেয়া প্রধানমন্ত্রী জন মেইজরের সরকারের জনপ্রিয়তা একবার ৯ শতাংশে নেমে
এসেছিলো।
সে-সময় ৮৪ শতাংশ মানুষ
মেইজর-সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
বৃহস্পতিবারের জরীপে দেখা
যাচ্ছে, গর্ডন ব্রাউনের ব্যক্তিগত জনপ্রিয়তাও আগের কয়েকটি জরীপের তুলনায় নিচের দিকে
চলে এসেছে।
বর্তমানে ব্রাউনকে পছন্দ ও
অপছন্দ করছেন যথাক্রমে ২২ ও ৭০ শতাংশ মানুষ।
ব্রাউনের পূর্বসূরী টনি
ব্লেয়ারের পক্ষে থাকা মানুষের সংখ্যা একবার ২৫ শতাংশে নেমে এসেছিলো।
সে-সময় ব্লেয়ারের
বিপক্ষে ছিলেন ৬৮ শতাংশ মানুষ।
উল্লেখ্য,
ব্রাউনের বর্তমান
জনপ্রিয়তার হার পূর্বে-উল্লেখিত দু-লেবার প্রধানমন্ত্রী জেইমস ক্যালাহান ও হ্যারন্ড
ইউলসনের সবচেয়ে খারাপ সময়ের চেয়েও খারাপ।
দলগত অবস্থানের দিক থেকে দেখলে,
কনজারভেটিভ পার্টির
জনপ্রিয়তার হার বর্তমানে ৪৫ শতাংশ।
আর ক্ষমতাসীন লেবার
পার্টির জনপ্রিয়তা মাত্র ২৬ শতাংশ।
তৃতীয় বৃহত্তম দল
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে আছে ১৮ শতাংশ সমর্থন।
লন্ডনঃ ৩ জুলাই, ২০০৮
|