|
জিম্বাবুয়ে-সঙ্কট নিরসনে সংলাপ
চান মুগাবেঃ শর্ত আছে বিরোধীদের
আফ্রিকার
নেতাদের পক্ষ থেকে আসা আহবানের একদিনের মাথায় বিরোধী সাথে সংলাপে বসার আগ্রহের কথা
জানান দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
তবে প্রধান বিরোধী দল
এমডিসি জানিয়েছে গত শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল না করা পর্যন্ত
কোনো আলোচনায় বসতে রাজী নন তারা।
জাতীয় ঐকমত্যের সরকার
গঠনের যে-প্রস্তাব এসেছে, তাও প্রত্যাখান করা হয়েছে দলটির পক্ষ থেকে।
বুধবার
হারারে থেকে দেয়া এক ঘোষণায় মুগাবে জানান মঙ্গলবার আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে
বিরোধী দলের সাথে সংলাপে বসার ব্যাপারে তার প্রতি যে-আহবান জানানো হয়েছে, তা মেনে
নিতে তিনি প্রস্তুত আছেন।
এছাড়াও ঐকমত্যের সরকার
গঠনের ব্যাপারে আফ্রিকান নেতাদের পক্ষ থেকে যে-আহবান জানানো হয়েছে, তাকেও স্বাগত
জানিয়েছে চাপের মধ্যে থাকা প্রেসিডেন্ট মুগাবে।
তবে তার দল জানু-এফপি
পার্টি জানিয়েছে, শুধু এমডিসি নয় বরং সকল বিরোধী দলের সাথেই আলোচনায় বসতে চায় সরকার।
এদিকে
প্রধান বিরোধী দল এমডিসি জানিয়েছে, তারা সংলাপে বসতে রাজী আছে,
তবে এর আগে মুগাবেকে গত
শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করতে হবে।
উল্লেখ্য,
নির্যাতন ও
কারচুপির আশঙ্কার কথা ব্যক্ত
করে প্রতিদ্বন্দ্বী মর্গান চাঙ্গিরাই নির্বাচন থেকে সরে দাঁড়ান।
প্রতিদ্বন্দ্বিতাহীন
নির্বাচনী-ফলে মুগাবেকে বিজয়ী দেখানো হলে আন্তর্জাতিক মহল থেকে নির্বাচনের
গ্রহণযোগ্যতা আদায়ে সক্ষম হননি মুগাবে।
বিশেষ করে,
মার্কিন যুক্তরাষ্ট্র ও
ব্রিটেইন-সহ পাশ্চাত্য দুনিয়ার পক্ষ থেকে মুগাবের উপরে নির্বাচনের পর থেকে ব্যাপক
চাপ সৃষ্টি করা হচ্ছে।
এমনকি,
মঙ্গলবারের সম্মেলনে অংশ
নেয়া আফ্রিকান নেতাদের অনেকেই মুগাবের পক্ষে অবস্থান নিলেও,
নির্বাচনে ব্যাপারে
উষ্মা প্রকাশ করেন বলে জানা গেছে।
এমডিসি মুখপাত্র নেলসন
চামিসা বুধবার সংবাদ-মাধ্যমকে বলেন,
'আমরা এমন এক
অন্তবর্তীকালীন পরিস্থিত তৈরী করার পক্ষপাতী, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের
পরিবেশ তৈরী করবে।'
দলটির নেতা মর্গান
চাঙ্গিরাই বুধবার রবার্ট মুগাবের প্রস্তাব প্রসঙ্গে সংবাদ-মাধ্যমকে জানান তার দলকে
জিম্বাবুয়ের 'বৈধ সরকারের' মর্যাদা দান করতে হবে।
উল্লেখ্য,
৩০ মার্চের নির্বাচনে
এমডিসি জয়ী হবার খবর পাওয়া গিয়েছিলো।
পাশ্চাত্যের আশীর্বাদ-ধন্য চাঙ্গিরাই আরও দাবী করেন, আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে
ঐকমত্যের সরকার গঠনের যে-প্রস্তাব এসেছে, তার মাধ্যমে জিম্বাবুয়েতে বিদ্যমান
সমস্যার সমাধান হবে না।
এ-প্রসঙ্গে আলাপকালে
তিনি আফ্রিকান ইউনিয়নের মঙ্গলবারের প্রস্তাবনাটির সমালোচনা করেন।
চাঙ্গিরাইর দাবী, তার দল
শুধুই ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত নয়,
বরং গণতন্ত্র,
স্বাধীনতা
ও ন্যায়পরায়নতার ব্যাপারেও সমানভাবে উদগ্রীব।
লন্ডনঃ ২
জুলাই, ২০০৮
|