London:

Home

About us

Services

Contact

Archive

ম্যান্ডেলা ছিলেন এক 'দুষ্কৃতি' অতিঃ নিষ্কৃতি দিলেন বুশ দেখে 'সুমতি'

কাব্য নয়, সত্যি। এতোদিন যাবত বর্ণবাদ-বিরোধী, বিশ্ব-নন্দিত ও নৌবেল শান্তি পুরষ্কার বিজয়ী নেতা নেলসন ম্যান্ডেলা মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী-তালিকাভূক্ত ছিলেন, তবে প্রেসিডেন্ট জর্জ বুশ মঙ্গলবার সে-তালিকা থেকে তার নাম তুলে নেবার অনুমতি দিয়েছেন।

ওয়াইট হাউস সূত্রে জানা যায়, মার্কিন সেনিটে শুক্রবারে পাস হওয়া একটি আইন-প্রস্তাবে মঙ্গলবার স্বাক্ষর করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বুশ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে সন্ত্রাসী অভিধা থেকে মুক্তি দিলেন। নতুন এ-আইনের ফলে ম্যান্ডেলার নাম মার্কিন ইমিগ্রেশন ওয়াচ লিস্ট থেকেও সরানো হবে। এর অর্থ হলো, ম্যান্ডেলা এখন সেক্রেট্যারী অফ স্টেইটের বিশেষ অনুমোদন ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে পারবেন।  উল্লেখ্য, সমাজতান্ত্রিক বিশ্বের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ-কালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-বিরোধী সংগ্রামে নেতৃত্ব-দানকারী প্রতিষ্ঠান আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে একটি কমিউনিস্ট সংগঠন হিসেবে বিবেচনা করা হতো এবং এ-সংগঠনের সভ্য হবার কারণে নেলসন ম্যান্ডেলাকে যুক্তরাষ্ট্র সে-কালে সন্ত্রাসী-তালিকার অন্তর্ভূক্ত করে।

পৃথিবীতে ম্যান্ডেলার হিমালয়-প্রমাণ ভাবমূর্তির সাথে মার্কিন এ-অবস্থান এতোই অসঙ্গতিপূর্ণ যে, ম্যাসাচুসেটসের সেনিটর জন ক্যারী এটিকে একটি 'লজ্জা' বলে অভিহিত করেছেন। গঠনতন্ত্র অনুসারে, প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে ম্যান্ডেলা সম্পর্কিত আইন-প্রস্তাবটি গত শুক্রবার সেনিটে গৃহীত হবার পর সেনিটর ক্যারী বলেন, 'আমাদের সরকারের টেটর ওয়াচ লিস্টে এই মহান নেতাকে অন্তর্ভূক্ত করার মাধ্যমে সৃষ্ট মহা লজ্জাটি নিবারণের পথে [আমরা] এগিয়েছে।'

এখানে স্মরণ করা যেতে পারে যে, ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী সরকারের পতনের পর দেশটির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। বর্ণবাদী আমলে সংগ্রাম করতে গিয়ে বহু নির্যাতন ও কারা ভোগ করা নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী কর্তৃত্ব-মুক্ত  দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হন। দীর্ঘ ২৭ বছর কারা-ভোগ করা নেলসন ম্যান্ডেলা তার সংগ্রামের স্বীকৃতি স্বরূপ ১৯৯৩ সালে নৌবেল শান্তি পুরষ্কার লাভ করেন। কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসেবেই তালিকা-ভূক্ত করে রাখে।

খবরে প্রকাশ, গত এপ্রিল মাসে মার্কিন সেক্রেট্যারী অফ স্টেইট কন্ডোলিৎসা রাইস মার্কিন সেনিটের কাছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে সন্ত্রাসী তালিকা-ভূক্তি থেকে মুক্তি দেবার আবেদন জানিয়ে বলেছিলেন, 'বিষয়টি আমার জন্য বরং বিব্রতকর, যখন আমার অপর-পক্ষ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রীর [সাথে কাজ করার] ক্ষেত্রে আমাকে এখনও পর্যন্ত [নিষেধাটির] প্রয়োগ-রহিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এ-ক্ষেত্রে মহান নেতা [ম্যান্ডেলার] কথা না হয় না-ই উল্লেখ করলাম।'

নৈতিক বিশ্লেষকদের মতে, গত সপ্তায় মিত্র-দেশ ব্রিটেইনের উৎসাহ বা চাপের মুখে নেলসন ম্যন্ডেলা জিম্বাবুয়ের সমালোচনা করায় হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এক-সময়কার এই সাম্রাজ্যবাদ ও বর্ণবাদ বিরোধী নেতার 'সুমতি' হয়েছে বলে ধরে নিয়েছে।

লন্ডনঃ ১ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

সাপ্তাহিক খবর সংগ্রহ8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.