London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে তেলের রেকর্ড মূল্যবৃদ্ধিঃ পরিবহন ব্যয় আরও বাড়বে

এবার সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সেনা নিয়ন্ত্রিত তত্বাবধায়ক সরকার সোমবার রাত ৮টার দিকে জ্বালানি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়এরপর রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছেএবার প্রতি লিটার অকটেনের দাম বেড়েছে ২৩ টাকা, পেট্রোলের ২২ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা।  এর আগে ২০০৭ সালের এপ্রিলে সরকার একবার তেলের দাম বাড়িয়েছিলোমাস দেড়েক আগে সিএনসি গ্যাসের দাম দ্বিগুণ করা হয়েছিলোতবে এবারের বৃদ্ধির বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ

সর্বশেষ বৃদ্ধি অনুসারে সোমবার রাত থেকে বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকাপেট্রোল ৬৫ টাকা থেকে ২২ টাকা বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছেএছাড়া প্রতি সিলিন্ডার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১০০০ টাকা এবং প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছেআগে প্রতি সিলিন্ডার এলপিজির দাম ৬০০ টাকা এবং প্রতি লিটার ফার্নেস অয়েল ২০ টাকা ছিলো।  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ইউকেবেঙ্গলি প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, 'বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে আমাদেরও দাম বাড়াতে হলো।'

জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৫ টাকা করে প্রতি লিটার ডিজেল বিক্রি করায় প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া পড়বে  ১ টাকা ৫ পয়সাআর মালামাল পরিবহনে ব্যয় বাড়বে ৩২ থেকে ৪০ শতাংশপরিবহন খরচ বাড়ায় চালের দামও সামান্য বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  এর আগে ২০০৭ সালের এপ্রিলে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছিলোজ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ বাড়তে থাকায় ঘাটতি মোকাবেলায় সরকার তেলের দাম বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, তেলের দাম বৃদ্ধির কারণে এ-খাতে লোকসানের পরিমাণ ১৭ হাজার কোটি টাকা থেকে ১০ হাজার কোটি টাকায় নেমে আসবেবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর কাছে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ ৩ হাজার ২০০ কোটি টাকা

বিপিসির হিসাব অনুযায়ী, আগের দামে জ্বালানি তেল বিক্রি করতে গিয়ে সরকারকে প্রতি লিটার ডিজেলে ৩৫ টাকা এবং কেরোসিনে ৩৪ টাকা করে ভর্তুকি দিতে হতো আগে অকটেন বিক্রি করে বিপিসি লাভ করত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এখন অকটেনেও ভর্তুকি দিতে হচ্ছে

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

৩০ জুন ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.