London:

Home

About us

Services

Contact

Archive

রাষ্ট্রপতি দুই প্রার্থীর মধ্যে ব্যক্তিগত পর্যায়ের কাদা ছোঁড়াছুড়ি শুরু

অতীতের ধারা মোতাবেক মাকিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে ব্যক্তিগত পর্যায়ের কাদা ছোঁড়াছুঁড়ি হয়ে গেছেরোববার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বারাক ওবামার শীর্ষস্থানীয় সমর্থক ওয়েসলী ক্লার্ক রিপাবলিকান পার্টির প্রার্থীর যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুললে, সোমবার পাল্টা জবাবদানে মাঠে নেমেছেন জন ম্যাককেইন হৃয়ংক্লার্কের বক্তব্যের কারণে ওবামার দুঃখ প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেছেন ম্যাককেইন

রোববার ওবামার সমর্থক হিসাবে সর্ব-মহলে পরিচিত অবসরপ্রাপ্ত জেনারেল ওয়েসলী ক্লার্ক এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে জানান, নেভ্যাল এভিয়েটর হিসাবে ভিয়েতনামে যুদ্ধের সময় বীরত্বের পরিচয় দিলেও, আরিজোনা অঙ্গরাজ্যের বর্তমান সেনিটর জন ম্যাককেইন মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তুত আছেন বলে তিনি মনে করেন না এ-প্রসঙ্গে ক্লার্ক বলেন, '[যুদ্ধে] জঙ্গী বিমান চালানো বা গুলি খাওয়াটা প্রেসিডেন্ট হবার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না।'

ক্লার্কের বক্তব্যের ব্যাপারে বারাক ওবামা শিবির অবশ্য সুস্পষ্টভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেওবামার একজন মুখপাত্র সোমবার বলেন, 'সেনিটর ম্যাককেইনের যে-সার্ভিস দিয়েছেন, সে-ব্যাপারে সেনিটর ওবামার মধ্যে শ্রদ্ধাবোধ আছেএছাড়াও জেনারেল ক্লার্ক গতকাল যে-বক্তব্য রেখেছেন, তাও তিনি প্রত্যাখান করেছেন।' সোমবার মন্টানাতে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, 'কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক নয়, এ-ধরণের প্রশ্ন উত্থাপিত হওয়াটা আমাদের রাজনৈতিক বিতর্কের জন্য বিষবৎ।' এ-ধরণের কথাবার্তার ফলে ঐকমত্যের পরিবর্তে বিভেদাত্মক পরিস্থিতি তৈরী হয় বলে মন্তব্য করেন ওবামাউল্লেখ্য, ওবামার দেশপ্রেম নিয়ে বেশ কিছু দিন থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে রিপাবলিকানরা। 

এদিকে, ওবামার পক্ষ থেকে প্রকাশ্যে ক্লার্ককে প্রত্যাখান করা হলেও, থেমে থাকছেন না রিপাবলিকানরা পেনসেলভেনিয়ার হ্যারিসবার্গে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ম্যাককেইন জানান, ক্লার্ক যে-ধরণের মন্তব্য করেছেন, তা নিতান্ত অপ্রয়োজনীয়ওবামা শিবিরে যুক্ত থাকার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ম্যাককেইন আরও উল্লেখ করেন প্রেসিডেন্ট পদের জন্য তার যোগ্যতা সম্পর্কে সন্দেহ থাকা সংক্রান্ত বক্তব্যটি একটি পরিকল্পনার অংশ হিসাবেই মাঠে ছেড়ে ক্লার্কম্যাককেইন বলেন, 'আমি জানি জেনারেল ক্লার্কে মন্তব্য বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়সেনিটর ওবামা এর সাথে কতোটা জড়িয়ে আছেন, তা জানার কোনো উপায় আমার নেই।' ম্যাককেইন আরও বলেন, 'সেনিটর ওবামা এবং তার প্রতিনিধিরা ও সমর্থকরা যদি এ-ধরণের প্রচারণাতে জড়িয়ে পড়তে চান, তাহলে তা আমি বুঝে নিচ্ছি।' ওবামা শিবিরে প্রতি বিদ্রুপ করে তিনি আরও বলেন, 'এ-ধরণের কথাবার্তা বলেতো এক গ্যালন গ্যাসের মূল্য এক পেনিও কমানো যাবে না।' আমেরিকানদের সহায়তা হয় এমন কিছু করার জন্যও প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রতি আহবান জানিয়েছেন ম্যাককেইন

সামরিক বিভাগের সাথে একদা সম্পর্ক থাকা অনেক ম্যাককেইন-সমর্থককে সোমবার-জুড়ে ক্লার্কের বক্তব্যের সমালোচনায় নিয়োজিত থাকতে দেখা গেছে াডমিরাল লেইটন স্মিথ, ভার্জিনিয়া সেনিটর ও সাবেক আমর্ড সার্ভিসেস কমিটি চেয়ারম্যান জন ওয়ার্নার, ভিয়েতানামের বিরুদ্ধে যুদ্ধ করা নামী-সেনা রবার্ট ম্যাকফারলেন্স প্রমুখ বারাক ওবামার লোক জেনারেল ক্লার্কের নিন্দা করে বক্তব্য দিয়েছেন সোমবারপর্যবেক্ষকদের ধারণা, জেনারেল ক্লার্কের মুখ থেকে আসা ম্যাককেইন-বিরোধী বক্তব্যের ভেতর দিয়ে দুই প্রার্থীর চরিত্র হননের পালা শুরু হয়ে গেছে, যা চলবে নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত

লন্ডনঃ ৩০ জুন ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.