London:

Home

About us

Services

Contact

Archive

দর্জি রিপৌর্টঃ ন্যাশনাল হেলথ সার্ভিসে বড়ো ধরণের সংস্কারের প্রস্তাব

ইংল্যান্ডের জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রধান সরকারী প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কার্যক্রমে বড়ো ধরণের পরিবর্তনের আহবান জানানো হয়েছে।  সোমবার প্রকাশিত এনএইচএসের খসড়া গঠনতন্ত্রে  ও হেলথ মিনিস্টার লর্ড দর্জির নেতৃত্বে বছর-ব্যাপী পরিচালিত মূল্যায়ন শেষে প্রকাশিত প্রতিবেদনে রোগীদের পক্ষে বড়ো ধরণের একাধিক সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ জানানো হয়েছেএর মধ্যে রোগীদের পছন্দ-অপছন্দের ভিত্তিতে হাসপাতালগুলোকে পুরষ্কৃত করা বা জরিমানা করা, রোগীদেরকে পছন্দমত জিপি প্র্যাকটিস বেছে নেয়া বা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ-দানের প্রস্তাব করা হয়েছে

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৮ সালে গঠিত এনএইচএস ব্রিটেইনের চারটি অঞ্চলে - ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে - স্বতন্ত্রভাবে কর্মকান্ড পরিচালনা করেএগুলোর মধ্যে ইংল্যান্ড এনএইচএস আবার লোকবলের দিক থেকে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান২০০৫ সালের হিসাবানুসারে এ-প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা সব-মিলিয়ে ১ দশমিক ৩৩ মিলিয়নকর্মী-বাহিনীর দিক থেকে চীনের রেড আর্মী, ভারতীয় রেইলওয়ে, মার্কিন পাবলিক কর্পোরেশন ওয়াল-মার্ট, ইউনাইটেড স্টেইটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পরেই ইংল্যান্ড এনএইচএস এর স্থান।  স্বাস্থ্য-সেবা প্রাপ্তির দিক থেকে দেখলে ধনী-গরীব নির্বিশেষে ইংল্যান্ডের সকল মানুষের জীবনেই এনএইচএস অতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে

এনএইচএসের খসড়া গঠনতন্ত্রের প্রস্তাবনাগুলো সংক্ষেপে নিম্মরূপঃ

পার্লামেন্টের মাধ্যমে স্থিরকৃত নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া অন্য সকল ক্ষেত্রে বিনামূল্যে জনগণকে এনএইচএসের সেবা-দানস্থানীয় এনএইচএস থেকে সকলের সেবা পাবার অধিকারএক্ষেত্রে অগ্রহণযোগ্য কারণে কাউকে এ-সেবা থেকে বঞ্চিত করা যাবে নাএনএইচএসের চিকিৎসা পাবার যোগ্যতা থাকলে ইউরৌপের অন্য যে-কোনো স্থানেও চিকিৎসা লাভের সুযোগ থাকবে, তবে এক্ষেত্রে অনির্ধারিত বিলম্ব ঘটতে পারেস্থানীয় এনএইচএস কোনো একজন ব্যক্তিকে যদি নির্দিষ্ট কোনো একটি ওষুধ বা চিকিৎসার জন্য অর্থ দিতে অপারগতা প্রকাশ করে এবং উক্ত ব্যক্তির ডাক্তার যদি একে সঠিক সিদ্ধান্ত হিসাবে মান্য করে, তাহলে এ-সিদ্ধান্তের ব্যাপারটি নির্দিষ্ট ব্যক্তিটির কাছে ব্যাখ্যা করা হবে

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার নীতি অবলম্বন করবে এনএইচএস, যাতে করে কীভাবে সেবা-দানের পরিকল্পনা করা হচ্ছে এবং কীভাবে সেবা-দান করা হচ্ছে, তা রোগী ও জনগণ বুঝতে পারে এছাড়াও এক সার্ভিস থেকে আরেক সার্ভিসে রোগীদের পাঠানোর ক্ষেত্রেও যতোটা সম্ভব সহজ করার প্রস্তাব করা হয়েছে খসড়া গঠনতন্ত্রে এক্ষেত্রে রোগীকে আলোচনায় অর্ন্তভূক্ত করার প্রস্তাব ও করা হয়েছে

এদিকে হেলথ মিনিস্টার লর্ড দর্জির প্রতিবেদন থেকেও এনএইচএসের ব্যাপারে দেয়া হয়েছে বেশ কয়েকটি প্রস্তাব প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা-সেবার স্থান নির্ধারণের আইনী-ক্ষমতা তুলে দেয়া যেতে পারে রোগীদের হাতেএছাড়াও যথাযথ ক্ষেত্রে 'াপ্রুভড মেডিসিন' বেছে নেয়ার ক্ষেত্রে রোগীদের স্বাধীনতা দেয়ার কথাও বলা হয়েছেএনএইচএসের খসড়া গঠনতন্ত্রটিতেও কাছাকাছি ধরণের প্রস্তাবনা লক্ষ্য করা গেছেলর্ড দর্জির দাবী-মতে, কয়েক বছর ধরে বিপুল বিনিয়োগ ও চিকিৎসা-সেবা লাভের ক্ষেত্রে অপেক্ষার সময় কমিয়ে আনার ক্ষেত্রে সাফল্যের পরিচয় দেয়ার ভিতর দিয়ে বিশেষ এক পর্যায়ে উপনীত হয়েছে এনএইচএসরোগীদের জন্য সেবা-দানের ক্ষেত্রে এনএইচএস নতুন মানদন্ড স্থাপনের মতো জায়গায় চলে এসেছে বলে দাবী করা হয়েছে সরকারী প্রতিবেদনটিতেএছাড়াও 'হাইয়ার কোয়ালিটি ফর অল' শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, রোগীদের পক্ষ থেকে ইতিবাচক মতামত সাপেক্ষে ডিস্ট্রিক জেনারেল হাসপাতালগুলোকে বছরে ৭ থেকে ৯ মিলিয়ন পাউন্ড পর্যন্ত অনুদানের ব্যবস্থা করা যেতে পারেখবরে প্রকাশ, এনএইচএস সংক্রান্ত মূল্যায়ন প্রস্তুতের ক্ষেত্রে পুরো ইংল্যান্ড-জুড়ে ৬০ হাজার সাধারণ মানুষ ও ২ হাজার চিকিৎসা-বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা হয়েছে

ইংল্যান্ডের হেলথ সার্ভিসকে 'একবিংশ শতাব্দীর উপযোগী' করে সাজানোর লক্ষ্যে প্রণীত প্রতিবেদনটিকে 'প্রজন্মের জন্য এক সুযোগ' হিসাবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ব্রিটিশ মেডিক্যাল এসৌসিয়েশনের পক্ষ থেকে সর্বশেষ প্রতিবেদনটিকে সাধুবাদ জানানো হয়েছেতবে প্রস্তাবনাটি বিশদভাবে প্রকাশ করা হলে ভিতরে অনেক গলদ খুঁজে পাবার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটিএদিক প্রধান বিরোধী দলের পক্ষ থেকে লেবার সরকারের এনএইচএস সংক্রান্ত সর্বশেষ দফা প্রস্তাবাদিকে শুধুই 'উদ্যোগ গ্রহণ সংক্রান্ত আরও একটি তালিকা' হিসাবে উড়িয়ে দেয়া হয়েছে

লন্ডনঃ ৩০ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.