|
তালেবানের উপরে আঘাত পাকিস্তানী বাহিনীরঃ পাল্টা জবাবের হুমকি
নতুন
সরকার ক্ষমতায় আসার পরে এই প্রথমবারের মত পাকিস্তানের ধর্মীয় উগ্রবাদীদের উপরে
হামলা চালিয়েছে পাকিস্তানের সরকারী বাহিনী।
কর্তৃপক্ষের দাবী জনগনের
দাবীর মুখেই শনিবারের হামলাটি শানানো হয়েছে।
এদিকে পাক-তালেবান
জানিয়েছে সর্বশেষ হামলাটির কারণে সরকারের সাথে যে শান্তি-প্রক্রিয়া অব্যাহত আছে তা
নস্যাৎ হয়ে গেছে।
খবরে
প্রকাশ,
পাক তালেবানের অন্যতম
ঘাঁটি
পেশোয়ার শহরের একটু বাইরে উগ্রবাদীদের একটি স্থাপনাতে শনিবার হামলা চালায় সরকারী
বাহিনী।
ইসলামাবাদ জানিয়েছে
হামলা-কার্যে সেনাবাহিনী ব্যবহার করা হয়নি,
বরং রিজিওনাল সিকিউরিটি
ফৌর্সকে ব্যবহার করে উগ্রবাদীদেরকে নগর-সীমার বাইরে তাড়িয়ে দেয়ার লক্ষ্য থেকেই
হামলা থেকে চালানো হয়েছে।
পেশোয়ার থেকে সামরিক
বাহিনী জানিয়েছে মঙ্গল বাগ নামের একজন তালেবানী নেতার পেশোয়ার সংলগ্ন দুটি
স্থাপনাতে মর্টার থেকে গোলা ফেলা হয়েছে।
কিছুদিন আগে পিপিপি
নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে এই প্রথম তালেবানীদের উপরে হামলা চালানো হলো।
উল্লেখ্য,
নতুন সরকার ক্ষমতায় আসার
পর থেকে উভয় পক্ষের মধ্যে অনাক্রমন পরিস্থিতি বিরাজ করছিলো।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের শীর্ষ সামরিক কর্মকর্তা আলম খাট্টাক শনিবারের হামলা
প্রসঙ্গে বলেন,
'আমাদের লক্ষ্য হচ্ছে যেসব
স্থানগুলোতে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জের মধ্যে পড়ছে,
সেসব স্থানে সরকারের
কর্তৃক প্রতিষ্ঠা করা।'
তিনি আরও জানান জনগণের
দাবীর মুখেই উগ্রবাদীদের উপরে হামলাটি পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য,
পেশোয়ার শহর থেকে বলতে
গেলে প্রতিদিনই দু-একজনকে উগ্রবাদীরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ আছে।
পাক কর্তৃপক্ষ জানিয়েছে,
প্রয়োজন পড়লে উগ্রবাদীদের দমনে পেশোয়ার অঞ্চলে সেনা নামানো হবে।
এদিকে,
পাক তালেবানীদের নেতা
বায়তুল্লাহ মেসহুদ জানিয়েছেন, শনিবারের হামলার শিকার হবার কারণে,
তাদের পক্ষ থেকে সরকারী
বাহিনীর উপরে হামলা চালানোর পথ উন্মুক্ত হয়ে গেছে।
মেসহুদকে উদ্ধৃত করে
পাকিস্তানের সাম্মা টেলিভিশন জানিয়েছে,
সরকারী হামলা অব্যাহত
থাকলে সিন্ধু ও পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণতম প্রদেশগুলোতে হামলা চালানোর অঙ্গীকার
ব্যক্ত করেছে তালেবান।
শনিবারের হামলা প্রসঙ্গে
যুক্তরাষ্ট্র জানিয়েছে যে দেশটি পাকিস্তানের পরিস্থিতির দিকে তীক্ষ্ম নজর রাখছে।
জানা গেছে,
মঙ্গল বাগের উপরে হামলা
চালানো হলেও হাজী নামদার নামের মেসহুদ অনুসারী আরেক উগ্রবাদীর স্থাপনাতেও হামলা
চালানোর পরিকল্পনা আছে সরকারের।
উল্লেখ্য,
গত কিছুদিন যাবত সীমান্ত
অতিক্রম করে আফগানিস্তানে ঢুকে পাক তালেবানদের ন্যাটৌ ও আফগান সেনাদের উপরে হামলা
চালাচ্ছে।
এ-ব্যাপারটি নিয়ে পাক-আফগান
সম্পর্কের দেশ অবনতি ঘটেছে।
লন্ডনঃ ২৮
জুন, ২০০৮ |