|
বাংলাদেশে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অক্টোবরেঃ
প্রনিক
বাংলাদেশের
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার (প্রনিক) এটিএম শামসুল হুদা।
যে-কোন পরিস্থিতি এ-নির্বাচন হবে বলে তিনি দৃঢ়তা প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
শুক্রবারে
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ খুলনায় সাংসদীয় আসন সংক্রান্ত এক আপত্তি শুনানিতে
প্রধান নির্বাচন কমিশনার প্রসঙ্গক্রমে নির্বাচনের তফসিল বিষয়ে উপরোক্ত তথ্য দেন।
তিনি বলেন,
'যে
যাই বলুক, wW‡m¤^‡ii
তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচন
হবেই।
আর অক্টোবরে এর তফসিল ঘোষণা করা
হবে।'
বিএনপি
নেতৃত্বাধীন চারদলীয় জোটের স্থানীয় নির্বাচন প্রতিহত করার ঘোষণা জাতীয় নির্বাচন
অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন শামসুল হুদা।
এ-প্রসঙ্গে হুদা বলেন,
'নির্বাচন
প্রত্যাখ্যান তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।
এটা সংসদ নির্বাচনে কোনও
প্রভাব ফেলবে না।
তিনি জানান,
সারা দেশে ভোটার তালিকার
সম্পূর্ণভাবে সম্পন্ন না হওয়ায় উপজেলা নির্বাচন ভাগে-ভাগে করা হবে।
প্রনিক
হুদা বলেন, 'তিনশো আসনের ভৌটার তালিকা চুড়ান্ত হওয়ার পর অক্টোবর মাসে জাতীয় সংসদ
নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ।
আগামী
ডিসেম্বরের
তৃতীয় সপ্তাহেই জাতীয়
সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে-লক্ষ্য নিয়ে আসন
পুনর্বিন্যাস চূড়ান্ত করে আগামী মাসের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করা হবে।'
নির্বাচনকালীন জরুরী অবস্থা প্রসঙ্গে প্রনিক জানান,
'সরকার জরুরী অবস্থা
শিথিল করায় নির্বাচনের জন্য কোন সমস্যা হচ্ছে না।
প্রার্থীরা মিছিল সমাবেশ
সবই করতে পারছে।
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।'
খুলনায়
এ-বক্তব্য রাখা-কালে প্রধান নির্বাচন কমিশনারের সাথ আরও উপস্থিত ছিলেন, নির্বাচন
কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন,
এম সাখাওয়াত হোসেন ও
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির।
উল্লেখ্য, খুলনা,
যশোর ও সাতক্ষীরার ৬টি আসন
পুনর্বিন্যাসের পরে স্থানীয় বাসিন্দাদের আপত্তির শুনানী গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
জানা যায়, ঢাকায় ফিরে
এ-ব্যাপারে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।
খুলনা থেকে
মীর কামরুজ্জামান
২৮ জুন,
২০০৮ |