London:

Home

About us

Services

Contact

Archive

ইউনিটীতে এক মঞ্চে দুজনঃ হিলারীর ঋণ-শোধে ডলার দিলেন ওবামা

বারাক ওবামার সাথে এক মঞ্চে দেখা দিয়েছেন হিলারী ক্লিন্টনডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হবার দৌড় থেকে হিলারী ছিটকে যাবার পরে প্রথমবারের মতো এ-দু'জনকে এক মঞ্চে দেখা গেলোশুক্রবার নিউ হ্যামশায়ারের ইউনিটি নামের ক্ষুদে এক শহরে একসাথে জনসভা করার আগে, বৃহস্পতিবার ওবামার প্রতি সমর্থনের প্রমাণ-স্বরূপ ওয়াশিংটনের এক অনুষ্ঠানের আয়োজন করেন হিলারীআরও জানা গেছে, সাবেক প্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধার প্রদর্শন-স্বরূপ ঋণগ্রস্ত হিলারীর তহবিলে কিছু ডলার জমা দিয়েছেন ওবামা ও তার স্ত্রী

শুক্রবার স্বনামে-খ্যাত ইউনিটি শহরে হাজির হয়ে উভয় প্রার্থী পরস্পরের প্রশংসায় মেতে ওঠেনতারা দুইজনে হাত ধরাধরি করে মঞ্চে ওঠেন এবং যৌথভাবে দলীয় সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানানদেড় বছরব্যাপী প্রতিদ্বন্দ্বিতা চলাকালে উভয় শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে যে তিক্ততা তৈরী হয়েছে তা নিরসনের লক্ষ্য থেকেই বেশ ভাবনা-চিন্তা করে ইউনিটি নামের শহরটিকে শুক্রবারের আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছেহিলারী ক্লিন্টনকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে বেছে নেয়ার ক্ষেত্রে বারাক ওবামা কতোটা প্রস্তুত হতে পেরেছেন, সে-ব্যাপারে অবশ্য কোনো খবর জানা যায়নিইউনিটির সমাবেশের সামনে দাঁড়িয়ে দেয়া ভাষণে ওবামার প্রতি আরও একবার পূর্ণ সমর্থন ঘোষণা করেন হিলারীওবামাকে ওয়াইট হাউসে নেয়ার পথে সম্ভাব্য সকল কিছু করার অঙ্গীকারও করেছেন তিনিউল্লেখ্য, দিন-দুই আগে হিলারীর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও বারাক ওবামার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন

প্রদত্ত ভাষণে হিলারী বলেন, 'আমি জানি আজকে ইউনিটির প্রান্তর থেকে আমরা যে-অভিযাত্রার সূচনা করেছি, ক্যাপিটাল হিলে গিয়ে [প্রেসিডেন্ট হিসাবে] বারাক ওবামার শপথ গ্রহণের ভিতর দিয়ে তার সমাপ্তি ঘটবে।' সমবেত লোকজনের উদ্দেশ্যে হিলারী বলেন, 'দেশ যেভাবে চলছে সেভাবে চলুক দেখতে চাইলে, আপনারা [রিপাবলিকান প্রার্থী ] জন ম্যাককেইনকে ভৌট দিতে পারেনকিন্তু আপনারা যদি মনে করেন নতুন একটি পথ গ্রহণের প্রয়োজনীয়তা, আছে তাহলে বারাক ওবামাকে ভৌট দিন।" প্রাইমারীগুলোর নির্বাচন চলাকালে যারা তাকে ভৌট দিয়েছিলেন, তাদের মধ্যে যারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট না দেয়ার কথা ভাবছেন অথবা জন ম্যাককেইনকে ভৌট দেয়ার কথা ভাবছেন, এদের সকলের প্রতি চলতি ভাবনা থেকে সরে আসারও আহবান জানিয়েছেন হিলারীউল্লেখ্য, হিলারীর কট্টর সমর্থকদের অনেকেই জানিয়েছিলেন ওবামা প্রার্থীপদে পেয়ে গেলে তারা প্রেসিডেন্ট নির্বাচনে ভৌট দিতে যাবেন না অনেকে আবার এমনকি ম্যাককেইনকে ভৌট দেয়ার হুমকিও দিয়েছিলেন

হিলারীর পরে ভাষণ দিতে এসে ওবামা বলেন, 'ষোল মাস ধরে আমি ও সেনিটর ক্লিন্টন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসাবে একই মঞ্চে আসন নিয়েছিকিন্তু আমাদের দেশটিতে নতুন দিন আনার প্রচেষ্টাতে, আমরা দু'জনে একস্থানে বসতে সমর্থ হবার কারণে আজ আমার সুখ ও আনন্দের সীমা নেই।'  ওবামা আরও বলেন, 'বিল এবং হিলারী ক্লিন্টন দলের জন্য এবং দেশের জন্য-যে কতো প্রয়োজনীয়, তা আমি জানি।"

সভা চলাকালে ওবামা ও হিলারী উভয়ের নামে লোকজনকে স্লৌগান দিতে দেখা যায়এরা দু'জনেই একই বিমানে করে ওয়াশিংটন থেকে ইউনিটি এসে পৌঁছেনএ-দু'জনকে একসাথে দেখার জন্য সারা দেশ থেকে কমপক্ষে ষাট হাজার মানুষ ইউনিটি শহরে এসে জড়ো হন বলে জানিয়েছে সংবাদ-মাধ্যম উল্লেখ্য, ইউনিটির জনসংখ্যা মাত্র সতেরো-শো

এদিকে, প্রকাশ্য জনসভায় ওবামার সমর্থনে মাঠে নামার আগে, বৃহস্পতিবার ওয়াশিংটনের মে ফ্লাওয়ার হৌটেলে আয়োজিত অনুষ্ঠানটিতে ওবামাকে তিন শতাধিক তহবিল-সংগ্রাহকের পরিচয় করিয়ে দেন হিলারীএরা সবাই প্রচারাভিযান চলাকালে তার জন্যে কমপক্ষে ১ লক্ষ ডলার চাঁদা তুলেছেনমে ফ্লাওয়ারে বক্তব্যদান-কালে ওবামা জানান, নিজ-সমর্থকদের দ্বারা পরিবেষ্টিত থাকা অবস্থায় যে-অনুভূতি হয়, হিলারীর লোকজনের সামনে উপস্থিত হয়েও তার ঠিক একই অনুভূতি হচ্ছেডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারী লোকজনকে উদ্দেশ্য করে আরও বলেন, 'সেনিটর ক্লিন্টনের সাথে আপনাদের সম্পর্ক অনন্য সাধারণসেনিটর ক্লিন্টন ও আমি আবার একেবারে ভিতর থেকে অনুভব করি যে, আমাদের দেশে একটি পরবর্তন আসাটা দরকার।' ওবামার এ-বক্তব্যকে কক্ষে উপস্থিত লোকজন হাততালি দিয়ে ওবামাকে সাধুবাদ জানায়

সাবেক প্রতিদ্বন্দ্বীর প্রতি দৃশ্যতঃ শ্রদ্ধা-প্রদর্শন স্বরূপ হিলারী নির্বাচনী প্রচারণা তহবিলে দুই হাজার তিনশো ডলারের একটি চেকও জমা দিয়েছেন ওবামাতার স্ত্রী মিশেলের পক্ষ থেকেও সম-অঙ্কের চেক জমা দেয়া হয়েছে হিলারীর তহবিলেউল্লেখ্য, প্রার্থীপদের লড়াই চালাতে গিয়ে হিলারীর টীম বিপুল পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেওবামা জানিয়েছেন, হিলারী ফর প্রেসিডেন্ট কমিটির নামে তিনি একটি চেক জমা দিয়েছেন

তিনি আরও বলেন, 'প্রচারাভিযান-কালে হিলারী ক্লিন্টন ও আপনাদের সবাইকে আমার প্রয়োজন।' হিলারী ক্লিন্টনের টীমের তিন শীর্ষ ব্যক্তিত্ব চেরীল মিলস, রবার্ট বারনেট ও মিনীয়ন মুর এ-ব্যাপারে বারাক ওবামার লোকজনের সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছেপর্যবেক্ষকদের অনেকের ধারণা, প্রেসিডেন্ট পদের প্রার্থীতা ফসকে যাবার পরে ভাইস প্রেসিডেন্ট পদটির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হিলারী ক্লিন্টনের টীমতবে ব্যাপারটিকে ঠিক একপাক্ষিক বলে মনে করতে পারছেন না কেউইকেনো-না, আগামী নির্বাচনে জিততে হলে শ্বেতাঙ্গ শ্রমজীবী, হিস্পানিক ও বয়স্ক নারীদের ভৌট-প্রাপ্তি নিশ্চিত করার জন্য হিলারীর সমর্থন অর্জনের প্রয়োজনীয়তা কোনোভাবেই অগ্রাহ্য করা সম্ভব নয় ওবামার পক্ষেউপরোক্ত গ্রুপগুলোর মধ্যে প্রাইমারী নির্বাচনগুলোতে আদী ভালো ফল দেখাতে পারেননি ওবামা

লন্ডনঃ ২৭ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.