London:

Home

About us

Services

Contact

Archive

উপ-নির্বাচনে নিদারুন পরাজয় লেবারেরঃ এমনকি জামানত বাজেয়াপ্ত

প্রথম বা দ্বিতীয় স্থান দূরে থাকুক শুক্রবারের একটি উপ-নির্বাচনে একেবারে পঞ্চম স্থানে চলে গেছে ব্রিটেইনের ক্ষমতাসীন দল লেবার পার্টিতার চেয়েও বড়ো কথা, এ-নির্বাচনে লেবার তার জামানতের অর্থ হারিয়েছে। ব্রিটেইনের প্রধান বর্ণবাদী দল বিএনপিও উপ-নির্বাচনে লেবার পার্টির চেয়ে ভালো ফল করেছেখবরে প্রকাশ, লন্ডন মেয়র বরিস জনসনের ছেড়ে দেয়া হেনলী আসনের উপ-নির্বাচনে ৫৭ শতাংশ ভৌট পেয়ে বিজয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী জন হাওয়েল

খবরে প্রকাশ, শুক্রবারের নির্বাচনে টৌরী প্রার্থী পেয়েছেন সর্বমোট ১৯,৭৯৬ ভৌট, যা ২০০৫ সালের নির্বাচনের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির স্টিফেন কীর্নীর পক্ষে পড়েছে ৯,৬৮০ ভৌট গ্রীন পার্টি ও বিএনপির প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে ১,৩২১ ও ১,২৪৩ ভৌট মাত্র ১,০৬৬ ভৌট পেয়ে শেষ পর্যন্ত পঞ্চম স্থানটি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে লেবারদেরকেগত নির্বাচনে আসনটিতে লেবার প্রার্থী প্রদত্ত ভৌটের ১৪ দশমিক ৮ শতাংশ ভৌট পেয়েছিলেনএবার লেবার প্রার্থী পেয়েছেন ৩ দশমিক ১ শতাংশ ভৌটউপ-নির্বাচনে সর্বমোট ৩৪,৯১৫টি ভৌট পড়েছে

উল্লেখ্য, সর্বশেষ জরীপ অনুসারে জাতীয় পর্যায়ে বর্তমানে টৌরীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে ২০ শতাংশ পিছিয়ে আছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে হেনলীর ফলাফলে আননদ প্রকাশ করা হলেও, যথারীতি ব্যাপারটিকে লঘু করে দেখতে চাইছে লেবার পার্টিম্যানচেস্টারে সাংবাদিকদের সাথে এ-প্রসঙ্গে আলাপ-কালে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, 'উপ-নির্বাচন আসে ও উপ-নির্বাচন যায়আমি মনে করি, লোকে ঠিকই জানে যে, অর্থনৈতিক দিক থেকে আমরা কঠিন এক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি।' ব্রিটেইনের বর্তমান অর্থনৈতিক দূরাবস্থার জন্য বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করছে লেবাররাএ-প্রসঙ্গে ব্রাউন আরও বলেন,  'আমার কাজ হচ্ছে এ-কঠিন সময়টিতে জনগণের জীবন-যাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাওয়া।'

লন্ডনঃ ২৭ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.