London:

Home

About us

Services

Contact

Archive

বন্ধু-সঙ্গে বিল গেইটসের মাইক্রোসফটে শেষঃ স্ত্রী-সঙ্গে চ্যারিটী শুরু

আবেগঘন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান মাইক্রোসফটের শীর্ষ পদটি থেকে শুক্রবার বিদায় নিলেন বিল গেইটস (৫২)মাইক্রোসফটের বদৌলতে পৃথিবীর সর্বাধিক ধনী ব্যক্তিত্বে পরিণত হওয়া এ-ব্যক্তি এখন থেকে ি প্রতিষ্ঠিত সমাজ-সেবামূলক সংগঠন বিল ান্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশনের জন্য বেশি করে সময় দিবেন বলে জানা গেছেউল্লেখ্য, বিল ান্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশন হচ্ছে বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ চ্যারিটী

জানা গেছে, মাইক্রোসফটের সর্বেসর্বার অবস্থানটি ত্যাগ করলেও আলঙ্কারিকভাবে সংস্থার চেয়ারম্যান পদটিতে থেকে যাচ্ছেন বিল গেইটস এছাড়াও সংস্থার সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিকানাও তার হাতেই থাকছেতবে এখন তিনি মাইক্রোসফটের প্রাত্যহিক কাজকর্মে কোনো ভূমিকা রাখবেন নামাঝেমধ্যে অবশ্য প্রযুক্তি-সংক্রান্ত বিশেষ কোনো প্রকল্পে তাকে দেখা গেলেও যেতে পারেগেইটসের স্থলে সিইও স্টিভ ব্যালমার, চীফ রিসার্চ ান্ড স্ট্র্যাটেজিক অফিসার ও চীফ সফটঅয়্যার আর্কিটেক্ট রে ওজির হাতে এখন থেকে মাইক্রোসফটের দায়িত্বভার থাকবেএ-তিনজন অবশ্য গত কিছুদিন থেকেই সংগঠন পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখছিলেনশেষ পর্যন্ত অবশ্য ব্যালমোরের হাতেই মাইক্রোসফটের সার্বিক দায়-দায়িত্ব যাবে বলে মনে করা হচ্ছেমাইক্রোসফট জানিয়েছে, বিদায়জনিত কারণে যাতে সংস্থার কার্যক্রমে জটিলতা তৈরী না হয়, সে-জন্য অবসরে চলে গেলেও সপ্তাহে অন্তত একদিনের জন্য অফিসে আসবেন গেইটস

ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের সদর দপ্তরে দেয়া বিদায়-সংবর্ধনাতে ভাষণদান-কালে বিল গেইটস বলেন, 'আমরা জীবনে এমন কোনো দিন আসবে না, যেদিন আমি মাইক্রোসফটের কথা না ভেবে থাকবো।' তার ভাষণের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন সিইও স্টিভ ব্যালমারগেইটসের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধু ব্যালমার বলেন, 'বিলকে ধন্যবাদ জানানোর কোনো উপায় আমাদের হাতে নেইবিল হচ্ছে প্রতিষ্ঠাতাবিল হচ্ছে নেতা।' বিদায়-পর্বটিতে মাইক্রোসফটের স্টাফদের পক্ষ থেকে আসা প্রশ্নগুলোর সরাসরি জবাব দেন বিল গেইটস

বিশ্লেষকদের মতে মাইক্রোসফটকে একাধিক সঙ্কটের মধ্যে রেখেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিল গেইটস উল্লেখ্য, জানুয়ারী থেকে এ-পর্যন্ত হিসাব ধরলে মাইক্রোসফটের শেয়ারের দাম কমেছে ২১ শতাংশএছাড়াও সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগুলের সাথে বাজার দখল নিয়ে মাইক্রোসফটের ইঁদুর-দৌড় চলছেগুগলের সাথে পাল্লা দেয়ার লক্ষ্যে অপর বৃহৎ কোমপানী ইয়াহুকে কিনে নেয়ার ক্ষেত্রেও শেষ পর্যন্ত কোনো কূল-কিনারা করে উঠতে পারেনি মাইক্রোসফট

স্মরণ করা যেতে পারে, ১৯৭৫ সালে বাল্যবন্ধু পল ালেনকে সাথে নিয়ে মাইক্রোসফট গঠন করেছিলেনএরপর থেকে গেইটসের নেতৃত্বে অনেক পথ অতিক্রম করে পৃথিবীর সর্ববৃহৎ কমিপউটার সফটঅয়্যার কর্পোরেশনে পরিণত হয় মাইক্রোসফটগবেষণা সংস্থা আইসিসির হিসাবানুসারে মাইক্রোসফট সারা দুনিয়াতে এক বিলিয়নের অধিক পিসি সরবরাহ করেছেবিপুল এ-ব্যবসায়ের পরিণতিতে গেইটস এক পর্যায়ে এসে পরিণত হন পৃথিবীর ধনীতম ব্যক্তিতে১৯৯৯ সালে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিলো ১০০ বিলিয়ন ডলারেএ-বছর অবশ্য ৫৮ বিলিয়ন ডলার নিয়ে তিনি আছেন অতি-ধনীদের তালিকার তৃতীয় স্থানে

লন্ডনঃ ২৭ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.