|
বাংলাদেশে সংলাপঃ সরকারের সাথে সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির
অবসরপ্রাপ্ত
মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে
বুধবার সংলাপে বসেছে সেনা-নিয়ন্ত্রিত বাংলাদেশের তত্বাবধায়ক সরকার।
সংলাপ শেষে আনুষ্ঠানিক
সংবাদ সম্মেলনে,
সামরিক বাহিনীকে জনগণের
মুখোমুখি না দাঁড় করানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
বর্তমান
সরকারের আমলে দল খুলে বসা মুহাম্মদ ইবরাহীম বলেন,
'সামরিক বাহিনীকে
মানুষের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হলে, তা হবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি
স্বরূপ।' উল্লেখ্য,
সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক
সরকারের ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির উপরে নিষেধাজ্ঞা জারী করা থাকলেও,
একেবারে নতুন রাজনৈতিক
দল খোলার ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে হয়নি মুহাম্মদ ইবরাহিমকে।
তিনি ছাড়া রাজনীতির উপরে
নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থাতেই দল গঠনের ক্ষেত্রে অপর 'সৌভাগ্যবান' ব্যক্তি হলেন
ফেরদৌস আহমেদ কোরেশী।
কোরেশীর দলের সাথে সরকার
সংলাপে বসেছে মঙ্গলবার।
প্রধান
উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, 'জনগণের প্রত্যক্ষ
ভৌটে অথবা সারা দেশের সব পর্যায়ের জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধির ভৌটে
রাষ্ট্রপতি নির্বাচন,
যুদ্ধাপরাধীদের বিচার,
সরকারের উপর জনগণের
আস্থা,
রৌডম্যাপ বাস্তবায়ন,
সাংবিধানিক সংস্কার-সহ নয়টি
বিষয়ে প্রস্তাব দিয়েছি।'
এক প্রশ্নের জবাবে
ইবরাহিম বলেন, 'সম্প্রতি বড়ো একটি দলের নেতা বলেছেন, 'ওদের'
শেষ দেখে ছাড়বো।'
'ওদের'
বলতে,
সে-নেতা বর্তমান
তত্ত্বাবধায়ক সরকার এবং সামরিক বাহিনীকে বুঝিয়েছেন।'
ইবরাহিম বলেন,
'আমরা সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছি।
এ-সংস্কারের মাধ্যমে
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন করা যেতে পারে।
সংবিধান সংস্কার করতে
হবে জাতীয় সংসদে।
তবে এর আগে একটি কমিশন গঠন করে
সংবিধান সংস্কারের কাজ এগিয়ে রাখা যেতে পারে।'
যৌথ
সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন,
'আমরা ঐক্যের ভিত্তিতে
এগুতে চাই,
সেখানে এধরণের প্রতিহিংসা পরায়ণ
বক্তব্য দেয়া ভালো নয়।'
তিনি আরও বলেন,
'বিএনপি'র দু-অংশ এবং
জামায়াতে ইসলামীকে সংলাপে নিমন্ত্রণ জানানো হয়েছে।
আমরা তাদের সম্মতির
অপেক্ষায় আছি।'
সংলাপে
বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষে,
আবুল কালাম আজাদ,
সাদেক আহমদ খান,
আব্দুল গফ্ফার,
মোহাম্মদ আলী সরকার,
মমতাজ বেগম মমি এবং আঃ
হান্নান মোল্লা পলাশ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে
আবদুর রহিম হারমাছি
২৫ জুন
২০০৮ |