London:

Home

About us

Services

Contact

Archive

সরকারী অর্থ ব্যয়ে এমপিদের উপরে কড়াকড়ি আরোপের প্রস্তাব ব্রিটেইনে

রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ-কড়ি নিয়ে আসবাব-পত্র কেনা কিংবা ঘরবাড়ীর নবায়ন ছাড়াও আরও নানা-ধরণের খয়-খরচার ব্যাপারে এমপিদের উপরে কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে খোদ ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকেবুধবার কমন্স সভার মেম্বারস অফ এস্টিমেইট কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদন এ-প্রস্তাব দেয়া হয়েছে উল্লেখ্য, রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু এমপির নানা ধরণের অনিয়মের ঘটনা ধরা পড়ার পর থেকে বিষয়টি নিয়ে কড়া সমালোচনা হচ্ছে সর্ব-মহল থেকে

এস্টিমেইট কমিটির সুপারিশে বলা হয়, ব্যক্তিগত আসবাব-পত্র কেনা বা ঘরবাড়ীর সংস্কারের নামে এমপি কোষাগার থেকে অর্থ উত্তোলনের যে-সুবিধা ভোগ করে চলেছেন, তা অবশ্যই বন্ধ করে দিতে হবে তবে দ্বিতীয় বাড়ীর খরচ যোগানোর জন্য বছরে ট্যাক্স-বিহীন ১৯ হাজার ছ'শো পাউন্ড পর্যন্ত উত্তোলনের যে-সুবিধা চালু আছে, তা বহাল রাখার পক্ষে মত দিয়েছে কমিটিএছাড়াও বর্তমানের মতোই এমপিরা চাইলে দৈনিক রশীদ-বিহীন ৩০ পাউন্ড পর্যন্ত ভাতা তুলতে পারবেনতবে এক বছরে এক্ষেত্রে সর্বোচ্চ চার হাজার দু'শো পাউন্ডের বেশি অর্থ নিতে পারবেন না কোনো এমপিস্মরণ করা যেতে পারে, রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের ক্ষেত্রে এমপিদের নানা ধরণের অনিয়ম-জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যাবার কারণে এসব বিষয়ে আলোকপাত করে একটি প্রতিবেদন প্রকাশের ব্যাপারে চাপের মধ্যেই ছিলো পার্লামেন্টের মেম্বারস অফ এস্টিমেইট কমিটি

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কমপক্ষে প্রতি পাঁচজন এমপির মধ্যে একজনকে 'স্পট চেকের' মুখোমুখি হতে হবে এছাড়াও ২০০৯/১০ অর্থ বছর থেকে ৩০ পাউন্ড ভাতার ব্যাপারটি ছাড়া যে-কোনো ধরণের অর্থ তোলার ক্ষেত্রে ব্যয়ের রশীদ সরবরাহ করতে হবে এমপিদেরকেসেন্ট্রাল লন্ডন এলাকাতে ফ্ল্যাট কেনার ব্যাপারে এমপিদের আর্থিক সুবিধাদি দানের কথাবার্তাও নাকচ করা হয়েছে কমিটির পক্ষ থেকেপ্রতিবেদনে এ-প্রসঙ্গে বলা হয়, সেন্ট্রাল লন্ডনের মতো ব্যয়-বহুল স্থানে এমপিদের ফ্ল্যাট কিনতে চাওয়ার ব্যাপারটি সুবিধাজনক নয় এবং এ-ব্যয় নির্বাহ-যোগ্যও নয়

খবরে প্রকাশ, আগামী ৩ জুলাই মেম্বারস অফ এস্টিমেইট কমিটির সুপারিশগুলোর ব্যাপারে ভৌট হবে হাউস অফ কমন্সেএকই দিনে নিজেদের বেতন বাড়াবার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এমপিরাউল্লেখ্য, বর্তমানের বার্ষিক ৬১ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে এমপিদের বেতন বার্ষিক ১ লক্ষ দুই হাজার পাউন্ড করার সুপারিশ করা হয়েছে সম্প্রতি

লন্ডনঃ ২৫ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.