|
উইলটন
পার্ক বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
শুধুমাত্র আমন্ত্রিতদের
বাংলাদেশের
রাজনৈতিক সংস্কার এবং গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে সোমবার ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায়
দক্ষিণ ইংল্যান্ডের ব্রাইটনের উইলসন পার্কে একটি সম্মেলন শুরু হয়েছে।
'বাংলাদেশঃ
দ্য প্রসপেক্ট
এান্ড
মীনস ফর স্ট্রেনথেনিং ডেমোক্র্যাসীÕ
শীর্ষক সম্মেলনটিতে অংশ নিচ্ছেন কেবলমাত্র আমন্ত্রিত ব্যক্তিরা। আমন্ত্রিত
ব্যক্তিদের তালিকায় রয়েছেন বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা,
বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা, রাজনৈতিক দল ও সিভিল সমাজের প্রতিনিধিরা। রুদ্ধদ্বার
এ-আলোচনা নিয়ে বাংলাদেশে এবং যুক্তরাজ্যের বাংলাদেশী কম্যুনিটিতে মিশ্র প্রতিক্রিয়া
দেখা দিয়েছে।
ব্রিটিশ সরকারের
আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক বিভাগ (ডিএফআইডি) এবং লন্ডনের বৈদেশিক ও কমনওয়েলথ অফিস
(এফসিও) আয়োজিত এ-আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন, সুশাসন এবং গণতান্ত্রিক সংস্কারের
মতো বিষয়গুলো।
বাংলাদেশ সরকারের
পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ-সম্মেলনের ব্যাপারে কোনো মন্তব্য বা বক্তব্য দেয়া হয়নি।
তবে সম্মেলনের আগে রোববার বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশন অফিস থেকে প্রচারিত এক
বিবৃতিতে জানানো হয়েছে, 'বেশ কয়েকমাস ধরে পরিকল্পিত এ-সম্মেলন বাংলাদেশ সরকার,
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সমাজসহ ব্রিটিশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক
সংস্থাগুলোর প্রধান সারির প্রতিনিধিদের একত্রিত করবে।'
হাইকমিশনের
বিবৃতিতে আরও বলা হয় যে, 'যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী জনগণের
সর্বোচ্চ স্বার্থ কেবলমাত্র একটি স্থিতিশীল, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক বাংলাদেশের
মাধ্যমেই সংরক্ষণ করা সম্ভব।'
ভারপ্রাপ্ত ব্রিটিশ
হাই কমিশনার ডানকান নর্ম্যান এ-ব্যাপারে বলেন, 'এ-মুহূর্তে এবং পরবর্তী সরকারের
অধীনে কীভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়, তা আলোচনার জন্যে নেতৃস্থানীয়
বাংলাদেশী নীতিনির্ধারকদের নিয়ে উইলটন পার্ক সম্মেলন আয়োজন করা হয়েছে।
ইন্টারনেটে
ওয়েবসাইটে দেয়া এ-সম্মেলনের অনুষ্ঠানসূচি থেকে জানা গেছে, বাংলাদেশ থেকে এ-সম্মেলনে
যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, ফারুক সোবহান, অর্থনীতিবিদ আতিউর রহমান,
টিআইটির নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট
অব গভর্নমেন্ট স্টাডিজ-এর প্রধান ডঃ মঞ্জুর হাসান। এছাড়াও এতে অংশ নেবেন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সম্পাদক মাহবুবুল আলম, সাবেক উপদেষ্টা
(২০০১) রোকিয়া আফজাল রহমান, সাবেক উপদেষ্টা (২০০৬) ও দুদক চেয়ারম্যান হাসান মশহুদ
চৌধুরী (অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল) এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মহাপরিচালক (ইউরোপ ও ইউরৌপীয়ান ইউনিয়ন ডেস্ক) নাজমুল কুয়াউনাইন। রাজনীতিকদের মধ্যে
এ-সম্মেলনের বিভিন্ন পর্বের আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক সাবের হোসেন চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ডাঃ
দীপুমণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা ও প্রাক্তন রাষ্ট্রদূত মোফাজ্জল করিম,
প্রাক্তন সাংসদ জহিরুদ্দীন স্বপন, জাতীয় পার্টির গোলাম মুহাম্মদ কাদের, বিকল্পধারা
বাংলাদেশ-এর সাবেক সাংসদ মাহী বি চৌধুরী ও জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক
ব্যারিস্টার আবদুর রাজ্জাক। আরও অংশ নিচ্ছেন উইলটন পার্কের প্রৌগ্রাম ডাইরেক্টর
ইসোবেল জ্যাকস, লন্ডন বৈদেশিক ও কমনওয়েলথ অফিস-এর দক্ষিণ এশিয়া শাখার প্রধান
এান্টনী
স্টকস, স্টেট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, লন্ডনের পার্লামেন্টারী আন্ডার
সেক্রেটারী সাংসদ গিলিয়ান মেরন, হাউস অব লর্ডস-এর সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা
উদ্দীন, ডিএফআইডি ঢাকার আবাসিক প্রধান ক্রিস অস্টিন, বিশ্বব্যাংকের ঢাকার লীড
গভর্নর উপদেষ্টা ডঃ খোসে এদোয়ার্দো ক্যাম্পস এবং এশিয়া ফাউন্ডেশনের ঢাকার আবাসিক
প্রধান কিম ম্যাককুয়ে।
উল্লেখ্য, উইলটন
পার্ক হলো যুক্তরাজ্যের বৈদেশিক ও কমনওয়েলথ অফিসের একটি
এাকাডেমিক
স্বাধীন
এাজেন্সী।
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে
এাজেন্সীটি
বিভিন্ন দেশের সিদ্ধান্ত-নির্মাতা ও মতপ্রকাশকারীদের মধ্যে আলোচনা ও মত-বিনিময়ের
আয়োজন করে থাকে। ১৯৪৬ সাল থেকে এ-পর্যন্ত
এাজেন্সীটি
এ-রকম এক হাজারের বেশি অনুষ্ঠান করেছে।
লন্ডনঃ ২৪ জুন, ২০০৮ |