|
ফেরদৌস কোরেশীর
পিডিপির
সাথে সরকারের সংলাপ বাংলাদেশে
বাংলাদেশে
সেনা-নিয়ন্ত্রিত তত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশটিতে যে-দুটি নতুন রাজনৈতিক
দলের জন্ম হয়েছে তার একটি প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সঙ্গে সরকারের সংলাপ
হয়েছে মঙ্গলবার।
সংলাপ শেষে আনুষ্ঠানিক সংবাদ
সম্মেলনে দলটির প্রধান ফেরদৌস আহমেদ কোরেশী জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে
সরকারের কোনো ধরণের 'সমঝোতা' অথবা গোপন আলোচনা হয়নি এবং এ-ধরণের ঘটনার প্রশ্নই ওঠে
না।
সরকারের সাথে কন্ঠ মিলিয়ে তিনি
আরও জানিয়েছেন 'রৌডম্যাপ'
অনুযায়ী
স্বচ্ছতার
সঙ্গেই নির্বাচন হবে
।
সংলাপ
শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দীন আহমদের বরাত দিয়ে ফেরদৌস
আহমেদ কোরেশী উপরোক্ত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সরকারের পক্ষে কথা বলেন সংলাপের জন্য
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হোসেন জিল্লুর
রহমান।
সংবাদ
সম্মেলনে কোরেশী বলেন, সরকারের সঙ্গে কোনো একটি বড়ো রাজনৈতিক দলের সমঝোতা হয়েছে বলে
জনমনে নানা 'প্রশ্ন ও সংশয়' দেখা দিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের
পক্ষ থেকে এমন প্রচার করা হচ্ছে যে,
সরকারের সঙ্গে দলটির
গোপন সমঝোতা হয়েছে, যাতে-করে তারাই পরবর্তী সরকার গঠন করতে পারে।
কোরেশী জানান,
সংলাপে এ-বিষয়টি
সম্পর্কে জানতে চাইলে এ-তথ্য নাকচ করে দেন প্রধান উপদেষ্টা।
এছাড়াও প্রগতিশীল
গণতান্ত্রিক দলের আহ্বায়ক বলেন,
'কোনো
দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না, তাতে কোনো অসুবিধা হবে না।
কারণ,
আমি মনে করি বর্তমানে
জনগণ নির্বাচনমুখী।'
সরকারের
পক্ষে হোসেন জিল্লুর
বলেন,
'সবাইকে
সঙ্গে নিয়েই আমরা একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি।
সবাইকে সম্পৃক্ত করেই
এগোচ্ছি এবং নির্বাচনে সবার অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়, সে-বিষয়ে প্রয়োজনীয় সব
পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'
পিডিপির
পক্ষে কোরেশীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
অন্যদিকে প্রধান
উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
পিডিবি'র
আত্মপ্রকাশের পর দেশটিতে জোর গুজব ছিলো, সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থন নিয়ে দলটির
জন্ম হয়েছে।
স্মরণ করা যায়,
সেনা-সমর্থিত
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক সেনা
কর্মকর্তা মেজর জেনারেল ইব্রাহিমের নেতৃত্বে কল্যান পার্টি নামে নতুন আরেকটি
যে-দলের জন্ম হয়েছে, সে-দলের সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে বুধবার।
ঢাকা
থেকে আবদুর রহিম হারমাছি
২৪ জুন,
২০০৮ |