London:

Home

About us

Services

Contact

Archive

শেষ পর্যন্ত বারাক ওবামাকে সমর্থনের ঘোষণা দিলেন বিল ক্লিন্টন

আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামাকে সহায়তা দানের অঙ্গীকার করেছেন বিল ক্লিন্টনমঙ্গলবার একজন মুখপাত্রের মাধ্যমে এক-লাইনের একটি বিবৃতি দিয়ে এ-তথ্য প্রচার করেছেন তিনিসপ্তাহ তিনেক আগে প্রার্থীপদের লড়াই থেকে হিলারী ক্লিন্টন সরে যাবার পরে এ-প্রথম মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

বিল ক্লিন্টনের সমর্থন-বার্তা পেশ-কালে মুখপাত্র ম্যাট ম্যাককেনা সংবাদ-মাধ্যমের উদ্দেশ্যে সংক্ষিপ্ততম বিবৃতি পাঠকালে বলেন, 'সেনিটর বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জিতিয়ে আনার জন্য, যা-কিছু করতে পারেন এবং যা কিছু করতে বলা হবে, সে-সব কিছুই করার ব্যাপারে রাজী আছেন প্রেসিডেন্ট ক্লিন্টন।' ওবামার সাথে ক্লিন্টনের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে, সে-ব্যাপারে অবশ্য এখনও কেউ নিশ্চিত হতে পারছেন না উল্লেখ্য, দেড় বছর মেয়াদী হিলারী-ওবামা প্রতিদ্বন্দ্বিতার সময় দু'পক্ষের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছিলোতবে উভয় পক্ষ থেকেই ক্ষত নিরাময়ের একটি চেষ্টা ইদানীং লক্ষ্য করা যাচ্ছে

বিল ক্লিন্টনের সর্বশেষ ঘোষণার ব্যাপারে বারাক ওবামা সরাসরি কোন কথা বলেননিতবে তার মুখপাত্র বিল বার্টন বলেছেন, 'আমরা আস্থাশীল যে, বিল ক্লিন্টন একটি বড়ো ভূমিকা পালন করবেন।' তিনি আরও জানিয়েছেন, গত রোববার টেলিফৌনে কথা বলেছেন বারাক ও হিলারীতথ্যমতে, সাবেক প্রেসিডেন্টের সাথে সহসাই কথা কথাবার্তা বলবেন এবারের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী

তবে ওবামা-হিলারীর উপস্থিতিতে আগামী শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে যে 'ইউনিটি ালী' অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে উপস্থিত থাকছেন না বিল ক্লিন্টনতার মুখপাত্র অবশ্য জানিয়েছে, ইউরৌপ সফরে থাকার কারণেই ালীতে থাকা হচ্ছে না ক্লিন্টনেরউল্লেখ্য, ডেমোক্র্যাটদের প্রার্থীপদের প্রতিদ্বন্দ্বিতা চলাকালে হিলারী ক্লিন্টনের হয়ে বিল ক্লিন্টনের কথাবার্তায় ত্যক্ত হয়ে ওবামা একবার বলেছিলেন,'আমি ঠিক বুঝতে পারছি না, আমি কার সাথে লড়াইয়ে নেমেছি।'

বিল ক্লিন্টন সর্বশেষ যে-ঘোষণাটি দিয়েছেন, তাকেও কোন-কোন মহল থেকে সন্দেহের চোখে দেখা হচ্ছে

মনে করা হচ্ছে, হিলারী ক্লিন্টনের জন্য ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীতা অর্জনের লক্ষ্য থেকেই বারাক ওবামাকে সহায়তা দানের অঙ্গীকারটি বাজারে ছেড়েছেন বিল ক্লিন্টন

লন্ডনঃ ২৪ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.