London:

Home

About us

Services

Contact

Archive

ঢাকায় জ্যোতি বসুর ৯৫ তম জন্মবার্ষিকী পালন করবে গণশিল্পী সংস্থা

বর্তমান বিশ্বের সর্ব-বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ৯৫ তম জন্মবার্ষিকী তার জন্মভূমি বাংলাদেশে পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ গণশিল্পী সংস্থা।

রোববার সংস্থাটির কেন্দ্রীয় কমিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কর্মসূচির উল্লেখ করে বলা হয়েছে, আগামী ৯ জুলাই ২০০৮ বুধবার বিকেল ৫টায় রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জ্যোতি বসুর জন্ম বার্ষিকী পালন করা হবে। এ-অনুষ্ঠানে বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, স্মৃতিচারণ, জীবনালেখ্য-ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং সঙ্গীতানুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচি অর্ন্তভূক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

গণশিল্পী সংস্থা জানায়, গত ২১ জুন ঢাকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত তাদের কেন্দ্রীয় কমিটির সভায় এ-কর্মসূচি গ্রহণ করা হয় সংস্থার সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ-সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কবি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হ ম সাঈদ, সহ-সাধারণ সম্পাদক যমঈনুদ্দিন চিস্তি ও আবুল হোসেন খোকন

উল্লেখ্য, জ্যোতি বসু ৯৫ বছর আগে জুলাই মাসে ঢাকার সোনার গাঁয়ের বারোদি গ্রামে জন্মেছিলেন। তার শৈশব কাটে ঐ গ্রামেই। পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী থাকাস্থায় ১৯৯৬ সালের ২৮ নভেম্বর তিনি তার জন্মস্থান ও গ্রাম দেখতে বাংলাদেশে এসেছিলেন।

ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.