|
সেপ্টেম্বরে
বাংলাদেশের
জলবায়ু
পরিবর্তন বিষয়ক সম্মেলন লন্ডনে
জলবায়ু
পরিবর্তনের ফলে বাংলাদেশ কী ধরণের ক্ষতির মুখোমুখি হচ্ছে, তা বিশ্ববাসীর কাছে তুলে
ধরতে আগামী ১০ সেপ্টেম্বরে
লন্ডনে এক আন্তর্জাতিক
সম্মেলনের আয়োজন করা হয়েছে।
'ফৌকাস বাংলাদেশ' শীর্ষক এ-সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে
নিতে উন্নত দেশগুলোর সহায়তা চাইবে বাংলাদেশ।
বাংলাদেশ ও যুক্তরাজ্য
সরকার যৌথভাবে এ-সম্মেলনের আয়োজন করবে।
যুক্তরাষ্ট্র ও
কানাডা-সহ বিভিন্ন শিল্পোন্নত দেশের সরকারী ও বেসরকারী প্রতিনিধি এবং বিশ্বব্যাংক,
আইএমএফ ও এডিবি-সহ বিভিন্ন ঋণদাতা ও উন্নয়ন সংস্থার শীর্ষ প্রতিনিধিরা এতে অংশ
নেবেন।
বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ এবি মির্জ্জা আজিজুল
ইসলাম সম্মেলনে উপস্থিত থাকবেন।
ইউকেবেঙ্গলি প্রতিবেদকের
সঙ্গে এ-বিষয়ে আলাপকালে বৃহস্পতিবার তিনি বলেন। 'বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের
উন্নয়ন বিষয়ক জুনিয়র মন্ত্রী শাহিদ মালিকের সঙ্গে সম্মেলনের প্রস্তুতি নিয়ে বুধবার
আলোচনা হয়েছে।
শাহিদ মালিক তার সরকারের পক্ষ
থেকে এ-ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।'
জলবায়ু পরিবর্তনের কারণে
ঘূর্ণিঝড় ও বন্যা-সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে 'ফোকাস
বাংলাদেশ' সম্মেলনের মাধ্যমে বড়ো অঙ্কের অর্থ সহায়তার আশ্বাস পাওয়া যাবে বলেও আশা
প্রকাশ করেন উপদেষ্টা।
মির্জ্জা আজিজ বলেন,
'যুক্তরাজ্য সরকার জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য ১০
কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।
ওই তহবিল থেকে অর্থ
পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন শাহিদ
মালিক।
সেপ্টেম্বরের সম্মেলনে
এ-বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।'
উপদেষ্টা
বলেন, 'গত বছরের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয়েছে।
আমরা ধীরে-ধীরে সে-
ক্ষতি কাটিয়ে উঠছি।
এক্ষেত্রে বিভিন্ন
দাতাদেশ ও সংস্থা আমাদের সহায়তা করেছে।
কারও একার পক্ষে এ-ধরণের
দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়।
এ-বিষয়গুলোকে বিবেচনায়
রেখেই 'ফোকাস বাংলাদেশ' সম্মেলনের আয়োজন করা হচ্ছে।'
উন্নত দেশের শিল্প
দূষণের কারণে বৈশ্বিক জলবায়ু বদলে যাচ্ছে এ-মন্তব্য করে উপদেষ্টা বলেন, 'এর প্রভাবে
বাংলাদেশ-সহ স্বল্পোন্নত
দেশগুলোতে সাম্প্রতিক সময়ে
প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে।
এ-দুর্যোগ মোকাবিলায়
উন্নত দেশগুলো কী ধরণের সহায়তা করতে পারে তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
সরকারের
উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারী খাতের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ
দেবেন বলে অর্থ উপদেষ্টা জানান।
আবদুর রহিম
হারমাছি ঢাকা থেকে
১৯ জুন
২০০৮ |