|
বাংলাদেশে সংলাপঃ যুদ্ধাপরাধী বিরোধী প্রস্তাব
দিয়েছে
জাসদ (জিকু-রতন)
বাংলাদেশে
সেনা-সমর্থিত তত্বাবধায়ক সরকারের প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে
wPwýZ
সন্ত্রাসী,
দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের রাজনীতি ও নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং
দ্বিকক্ষ-বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালুকরা-সহ মোট ১০ দফা প্রস্তাব দিয়েছে জাতীয়
সমাজতান্ত্রিক দল-জাসদ (জিকু-রতন)।
বুধবার প্রধান
উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দীন আহমদ ও অন্য উপদেষ্টাদের সঙ্গে
বৈঠকে জাসদের (জিকু-রতন) পক্ষ থেকে এসব প্রস্তাব করা হয়েছে বলে সংলাপ শেষে যৌথ
সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন এ-তথ্য জানান।
সরকারের
পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষা ও বাণিজ্য
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
আব্দুল
মালেক রতন বলেন,
'সংবিধান
সংস্কার কমিশন গঠন,
জাতীয়
নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন,
জাতীয়
নিরাপত্তা কাউন্সিল গঠন,
সংসদীয়
ব্যবস্থার সংস্কার এবং দ্বিকক্ষ-বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালুকরা-সহ ১০ দফা প্রস্তাব
আমরা সংলাপে উপস্থাপন করেছি।'
তিনি বলেন, 'এছাড়া
আমরা wPwýZ
সন্ত্রাসী,
দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের রাজনীতি ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছি
এবং
সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও বলেছি।'
একই
সঙ্গে সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সনদ তৈরী করা এবং
পরিবারতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক রাজনীতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার
প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষা ও
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জরুরী
অবস্থার বিদ্যমান আইন শিথিল করা হবে।
তবে
এক্ষেত্রে যে-সব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে-সব এলাকার জন্যই এ-শৈথিল্য
প্রযোজ্য হবে।
উপদেষ্টা বলেন,
নির্বাচনের দুয়েকদিন আগে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়
প্রজ্ঞাপন জারী করে জরুরী বিধিমালার শিথিলতার বিষয়টি জানিয়ে দেবে।
জরুরী
বিধিমালা শিথিল করা সংক্রান্ত কাজ প্রায় চূড়ান্ত হয়েছে বলেও তিনি জানান।
বাণিজ্য
উপদেষ্টা আরো বলেন, উপজেলা আইনের গ্যাজেট জারীর পর উপজেলা নির্বাচনের বিষয়ে
নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয়
সরকার নির্বাচন কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতির কাজের ওপর
নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
দলের
সভাপতি নূর আলম জিকু অসুস্থ থাকায় সংলাপে অংশ নিতে পারেননি বলে সাধারণ সম্পাদক
আব্দুল মালেক রতন জানান।
আবদুর রহিম
হারমাছি ঢাকা থেকে
১৮ জুন ২০০৮
|