|
লন্ডনের সঙ্গীত উৎসবে
বর্ণবাদ-বিরোধিতা বাদঃ সিদ্ধান্ত মেয়রের
লন্ডন
শহরের বার্ষিক আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত একটি সঙ্গীত উৎসব থেকে
বর্ণবাদ-বিরোধী বক্তব্য প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি নির্বাচিত মেয়র
বরিস জনসন।
জানা গেছে, জুলাই মাসের তেরো
তারিখে অনুষ্ঠিতব্য রাইস সঙ্গীত উৎসব থেকে এবার কোনো ধরণের বর্ণবাদ-বিরোধী বক্তব্য
প্রচার করা হবে না।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে
বছরে একবার রাইজ সঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে।
দিনে-কালে এটি হয়ে উঠেছে
ইউরৌপের সর্ববৃহৎ বর্ণবাদ-বিরোধী সঙ্গীত উৎসব।
সাবেক মেয়র কেন
লিভিংস্টৌন ছিলেন রাইজের অন্যতম পৃষ্ঠপোষক।
এছাড়াও অনেকগুলো ট্রেইড
ইউনিয়ন ও ন্যাশনাল
এাসেম্বলী
এাগেইনস্ট
রেইসিজম (এনএএআর) রাইজ আয়োজনের সাথে জড়িত থাকে।
সোমবার
রাতে লন্ডন মেয়রের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানানঃ 'বরিস [জনসন] এবারের রাইজ উৎসব
আয়োজনের ব্যাপারে এগিয়ে যাওয়ার সম্মতি দান করেছেন,
কিন্তু তিনি [এর]
সাংস্কৃতিক ও কমিউনিটিগত বিভিন্ন মাত্রার দিকে গুরুত্ব দান করতে চাইছেন।'
স্মরণ করা যেতে পারে,
পয়লা মে নির্বাচনে বিজয়ী
হওয়া কনজারভেটিভ পার্টির এই রাজনীতিকের বিরুদ্ধে বর্ণবাদী মানসিকতা লালনের অভিযোগ
বহুদিনের পুরোনো।
তিনি একবার পত্রিকায় লিখেছিলেন
আফ্রিকানরা 'তরমুজের হাসি হাসে।'
এছাড়াও কৃষ্ণাঙ্গ
শিশুদেরকে অবমাননাকর 'পিকানিননিজস' শব্দটি ব্যবহার করেছিলেন।
জনসন অবশ্য তার বিরুদ্ধে
আনীত বর্ণবাদী মানসিকার অভিযোগ অস্বীকার করেছিলেন।
নির্বাচনী
প্রচারাভিযানকালে জনসন দাবী করেন, তার কথাবার্তাকে বিচ্ছিন্নভাবে গ্রহণ করা হয়েছে।
সে-সময় তিনি বর্ণবাদের
বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারও করেছিলেন।
কিন্তু রাইজ উৎসব থেকে
বর্ণবাদ-বিরোধিতা বাদ দেয়ার সাথে আগের কথাবার্তার কোনো মিল খুঁজেই পাচ্ছেন না
পর্যবেক্ষকরা।
লন্ডন
মেয়রের সর্বশেষ ঘোষণার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে দেয়া এক বক্তব্যে এনএএআর
বলেছে, '[মেয়র]
নির্বাচনের প্রচারাভিযান-কালে বর্ণবাদ বিরোধিতার ব্যাপারে আন্তরিকতার যে-দাবী বরিস
জনসন করেছিলেন, তা ভুয়ো বলেই মনে হচ্ছে, কেনো-না শুরুতেই নেয়া সিদ্ধান্তগুলোর
একটিতে তিনি ইউরৌপের সর্ব-বৃহৎ বর্ণবাদ-বিরোধী উৎসবটিকে পরিত্যাগ করেছেন।'
তবে
জনসনের অফিস থেকে জানানো হয়েছে, 'লন্ডন নগরীতে বর্ণবাদ এবং বিভেদের কোনো স্থান না
থাকার ব্যাপারে মেয়রের অবস্থান দ্ব্যর্থহীন।
বহু-বর্ণের,
বহু-বৈচিত্রের লন্ডন শহরে বড়-ধরণের অনুষ্ঠান-উৎসবের আয়োজন করাটা হচ্ছে কাছাকাছি
আনার গুরুত্বপূর্ণ এক উপায়।'
খবরে
প্রকাশ, রাইজ উৎসব ছাড়াও লন্ডনের নতুন মেয়রের তরফ থেকে কিউবা সলিডারিটি
ক্যাম্পেইনের (সিএসসি) উপরেও নেমে এসেছে নিষেধাজ্ঞার খাড়া।
উল্লেখ্য, সিএসসি প্রতি
বছর রাইজ উৎসবে বিগ কিউবা ফিয়েস্তার আয়োজন করে সিএসসি।
কিন্তু নতুন মেয়রের পক্ষ
থেকে এক চিঠিতে জানানো হয়েছে, রাইজের এবারের আয়োজনের সিএসসিকে থাকতে হবে না।
এছাড়াও রাইজ আয়োজনে
রাজনীতি সংশ্লিষ্ট সংগঠনগুলোর জড়িত থাকাটা সমীচিন নয় বলে জানিয়েছে মেয়র অফিস।
সিএসসি'র পরিচালক
মঙ্গলবার এ-প্রসঙ্গে বলেন, 'সিএসসি'র বিরুদ্ধে লন্ডনের নতুন মেয়রের পক্ষ থেকে এমন
একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত নেয়াটা জঘন্য ব্যাপার।'
সংগঠনের পক্ষ থেকে
এ-সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানানো হয়েছে।
লন্ডনঃ ১৭ জুন, ২০০৮ |