|
শ্যাডৌ হৌম সেক্রেট্যারীর
পদত্যাগঃ বিপাকে কনজারভেটিভ পার্টি
বিনা
অভিযোগে আটাশ দিনের পরিবর্তে বিয়াল্লিশ দিন পর্যন্ত সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক
করে রাখার বিলটি পাস হয়ে যাবার ঘটনায় বড় ধরণের প্রভাব পড়েছে ব্রিটেইনের প্রধান
বিরোধী দল কনজারভেটিভ পার্টির উপরে।
উল্লেখ্য,
বুধবার মাত্র নয় ভৌটের
ব্যবধানে উক্ত বিলটি পাস হয়েছে হাউস অফ কমন্সে।
আর এ-ঘটনার প্রতিবাদে
কোনো ধরণের জানান দেয়া ছাড়াই সর্ব-মহলকে অবাক করে দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের
ঘোষণা দিয়েছেন টৌরী দলের শ্যাডৌ হৌম সেক্রেট্যারী ডেইভিড ডেভিস।
পদত্যাগের ঘটনায় দলের
উপরে কোনো ধরণের প্রভাব না পড়ার কথা বলা হলেও,
ডেভিস চলে যাবার কয়েক
ঘন্টার মধ্যে নুতন একজন শ্যাডৌ হৌম সেক্রেট্যারী নিযুক্তি লাভের ঘটনায় দলটির ভিতরে
টানাপোড়েন দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য,
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ
করেই পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে ডেইভিড ডেভিস জানান, আটকাদেশের মেয়াদ বৃদ্ধি
সংক্রান্ত বিলটির বিরুদ্ধে 'একটি অবস্থান গ্রহনের প্রয়োজনীয়তা" থেকেই তিনি এমপি
পদটি ছেড়ে দিচ্ছেন এবং তার নির্বাচনী আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের
প্রতি আহবান জানাচ্ছেন।
ডেভিস জানান
ব্যক্তি-স্বাধীনতা নস্যাৎ করার যে 'নিরন্তর' প্রয়াস চালানো হচ্ছে তার বিরুদ্ধে
প্রতিবাদ হিসাবেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
দলনেতা ডেইভিড ক্যামেরৌন
জানিয়েছেন ডেইভিড ডেভিস যে সিদ্ধান্ত নিয়েছেন সে-ব্যাপারে তিনি শ্রদ্ধাশীল।
তবে ডেভিসের সিদ্ধান্তকে
নিতান্তই 'ব্যক্তিগত' এবং দলের সাথে সম্পর্কহীন হিসাবে জানিয়েছেন ক্যামেরৌন।
ক্যামেরৌন যদিও জানিয়েছেন ডেভিসের পদত্যাগে দলের ভেতরে কোনো প্রভাব পড়েনি,
কিন্তু ডেভিসের ঘোষণার
অতি অল্প সময়ের মধ্যেই নতুন একজন শ্যাডৌ হৌম সেক্রেট্যারী নিয়োগ দিয়েছেন ক্যামেরৌন।
ডমিনিক গ্রীভকে নতুন পদে
নিয়োগ দেয়ার ব্যাপারটিকে ডেভিসের সিদ্ধান্তের ব্যাপারে ক্যামেরোনের অসন্তুষ্টির
প্রমাণ হিসাবেই দেখতে চাইছেন পর্যবেক্ষকরা।
ধারণা করা হচ্ছে,
উপ-নির্বাচনে জিতলেও,
বৃহস্পতিবারের
সিদ্ধান্তটির পরিণতিতে শেষ পর্যন্ত ডেইভিড ডেভিসের স্থান সামনের দিনগুলোতে টৌরী
পার্টির সামনের দিকে নয় বরং পিছন দিকেই হবে।
ডেইভিস
অবশ্য এসব ব্যাপারে আদৌ উদ্বিগ্ন নন বলেই দৃশ্যতঃ মনে হচ্ছে।
বৃহস্পতিবার তিনি বলেন,
ব্যাক-বেঞ্চার হয়ে যাবো
কি যাবো না,
তা ভেবে পদত্যাগের সিদ্ধান্ত
নেইনি।
এদিকে,
লিবারেল ডেমোক্র্যাটিক
পার্টি জানিয়েছে,
ডেভিডের প্রতি সম্মান-স্বরূপ
উপ-নির্বাচনে তারা কোনো প্রার্থী দেবে না।
তবে লেবার পার্টির টনি
ব্লেয়ার আমলের হৌম সেক্রেট্যারী ডেইভিড ব্ল্যাঙ্কেটের পক্ষ থেকে ডেইভিড ডেভিডের
পদত্যাগের সিদ্ধান্তটিকে 'শিশুসুলভ' হিসাবে চিহ্নিত করা হয়েছে।
লন্ডনঃ ১২
জুন, ২০০৮ |