London:

Home

About us

Services

Contact

Archive

নতুন যাত্রা বারাক ওবামারঃ সার্বিক সমর্থন হিলারী ক্লিন্টনের

শনিবার বারাক ওবামার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জ্ঞাপন করেছেন হিলারী ক্লিন্টনদলের প্রার্থীকে আগামী নভেম্বরের নির্বাচনে জিতিয়ে আনার জন্য সব ধরণের সহায়তা-সমর্থন দিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনিএদিকে দলের ভেতরের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়ে যাবার সাথে-সাথে মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে ওবামা শিবির জানা গেছে, আগামী দুই সপ্তাহ ধরে দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে কথাবার্তা বলা এবং রিপাবলিকান-বান্ধব অঙ্গরাজ্যগুলোতে সফরের পরিকল্পনা ঠিক করে ফেলা হয়েছে ওবামার জন্যউল্লেখ্য, ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে ওবামার প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার ব্যাপারটি নিশ্চিত হয়েছে গত মঙ্গলবার

শনিবার দুপুরে ওয়াশিংটন ন্যাশনাল বিল্ডিং মিউসিয়ামে উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সারা দেশ থেকে উড়ে আসা পরামর্শক ও সমর্থকদের উপস্থিতিতে দলীয় প্রার্থীপদের লড়াই 'স্থগিত' করার ঘোষণা দেন ক্লিন্টননিউইয়র্ক টাইমস পত্রিকার মতে, গত ষোলমাসে প্রচারণা টীমের ঘাড়ে যে-বিপুল ঋণের বোঝা চেপেছে, তা থেকে বেরিয়ে আসা এবং এতোদিন ধরে সমর্থন করে যাওয়া ডেলিগেটদের উপরে নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখার বাসনা থেকেই প্রচারাভিযানের 'সমাপ্তি' ঘোষণার পরিবর্তে 'স্থগিত' করার কথা বলেছেন ক্লিন্টন তবে পত্রিকাটি জানিয়েছে স্থগিত করার কথা বলা হলেও ওবামার বিরুদ্ধে হিলারী যে-আবারও প্রতিদ্বন্দ্বিতা শুরু করবেন না, তা নিশ্চিত উল্লেখ্য, মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের প্রভাবে নিউইয়র্ক টাইমস কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ওবামার পক্ষে সমর্থন ঘোষণা করেছিলো অন্যদিকে, ওয়াশিংটন পৌস্ট পত্রিকা মনে করছে 'সমাপ্তির' পরবর্তে 'স্থগিত' বলার মধ্য দিয়ে আগস্টে ডেনভারে অনুষ্ঠিতব্য দলীয় কনভেশনের আগে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে নতুন করে মাঠে নামার একটি সম্ভাবনা উন্মুক্ত করে রাখলেন হিলারী ক্লিন্টন

তবে হিলারী পক্ষ থেকে এ-ধরণের কোনো পদক্ষেপের কোনো সম্ভাবনা আছে বলে কোনো মহল থেকেই মনে করা হচ্ছে না ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা থেকে মুক্ত হবার লক্ষ্যে তহবিল সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত রাখার প্রয়োজনীয়তা থেকেই স্থগিত শব্দটি ব্যবহার করেছেন ক্লিন্টনখবরে প্রকাশ, হিলারী ক্লিন্টর পক্ষ থেকে ওবামার জন্য সমর্থন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে প্রায় তিনশোর মতো ডেমোক্র্যাট ডেলিগেট ওবামার পক্ষে সমর্থন জানান দিয়েছেনএরা এতোদিন পর্যন্ত হিলারীর ক্লিন্টনের পক্ষে ছিলেন

শনিবারের ভাষণে ক্লিন্টন জানান, ওবামাকে ওয়াইট হাউসে পৌঁছে দেয়ার জন্য যা কিছু করতে হয়, তার সব কিছুই তিনি করবেনএতোদিন ধরে পঞ্চাশটি অঙ্গরাজ্য-জুড়ে দলীয় প্রাইমারীগুলোতে যতো মানুষ তার পক্ষে ভৌট দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজনৈতিক জীবনের এক সন্ধিক্ষণে উপনীত হওয়া এই নিউইয়র্ক সিনেটর ও সাবেক ফার্স্ট লেইডীক্লিন্টনে ভাষণ চলা-কালে বহু মানুষকে অনুষ্ঠানস্থলের বাইরে প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেস্মরণ করা যেতে পারে, গত বছর যখন ডেমোক্র্যাটদের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়, তখন হিলারী ক্লিন্টন ছিলেন বলতে গেলে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাহীন এক প্রার্থীগত ফেব্রুয়ারীতে আইওয়াতে প্রথম প্রাইমারীটি জিতে নিয়ে সে-সময়কার চলতি ধারণা চূর্ণ করে দেন ওবামাএরপর থেকে দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই অব্যাহত থাকলেও এবং বেশ কটি গুরুত্বপূর্ণ ও জনবহুল অঙ্গরাজ্যে জয়লাভ করলেও, জনমত জরীপগুলোতে ওবামাকে সেভাবে কখনও অতিক্রম করতে পারেননি ক্লিন্টন।  শনিবার দেয়া ভাষণটিতে ওবামাকে জিতিয়ে আনার জন্য সর্বশক্তি প্রয়োগের জন্য এতোদিনকার সমর্থকদের প্রতিও আহবান জানিয়েছেন হিলারী ক্লিন্টনআটাশ মিনিট-ব্যাপী ভাষণের এক-পর্যায়ে ওবামাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে আখ্যায়িত করেন ক্লিন্টন বারাক ওবামা ও তার মধ্যেকার লড়াইয়ের সুফল প্রসঙ্গে মত-প্রকাশকালে হিলারী ক্লিন্টন বলেন, আজকের শিশুরা এ-ধারণা-সহ বেড়ে উঠতে সক্ষম হবে যে-একজন আফ্রো-আমেরিকান অথবা একজন নারী ইউনাইটেড স্টেইটসের প্রেসিডেন্ট হতে পারেন।"

প্রতিদ্বন্দ্বিতার সমাপনীতে এসে নিজের ওয়েবসাইটে একটি চিঠিও প্রকাশ করেছেন হিলারী ক্লিন্টন তিনি লিখেছেনঃ 'গত ষোলমাস-ব্যাপী আমাদের প্রচারাভিযানের জন্য বহু মানুষের বিস্ময়কর একাগ্রতা ও ত্যাগ-তিতিক্ষা দেখে আমি নিজেকে বিশেষভাবে সম্মানিত ভাবার অবকাশ পেয়েছি এবং অভিভূত বোধ করেছি হিলারী আরও লিখেছেন, 'আমি সেনিটার ওবামাকে অভিননদন জানাচ্ছি এবং তার প্রার্থীপদের পক্ষে আমার সমর্থন প্রকাশ করছি এটা ছিলো প্রলম্বিত ও কঠিন এক লড়াই, কিন্তু আমি সব-সময় বলেছি, সেনিটার ওবামার সাথে আমার যে-মত পার্থক্য, তা আমাদের [ডেমোক্র্যাট] সাথে সিনেটর ম্যাককেইন ও রিপাবলিকানদের মধ্যেকার পার্থক্যের তুলনায় সামান্য।'

শনিবারের ভাষণটির ফলে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য হিলারী ক্লিন্টনকে দাঁড় করানোর পক্ষে সাধারণ ডেমোক্র্যাটদের সমর্থন আরেকটু বাড়বে বলে মনে করা হচ্ছেউল্লেখ্য, গত মঙ্গলবার প্রার্থীপদের ব্যাপারটি ফয়সালা হয়ে যাবার পর থেকেই ওবামা-হিলারী জুটি বাঁধার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছেতবে ওবামা সংবাদ-মাধ্যমের সামনে স্পষ্ট করে জানিয়েছেন রানিং-মেইট বেছে নেয়ার ক্ষেত্রে তিনি পুরো গোপনীয়তা অবলম্বন করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে এ-ব্যাপারে কোনো কথা বলবেন না শুক্রবার রাতে অবশ্য হিলারীর সাথে একঘন্টা ব্যাপী একান্ত একটি বৈঠক করেছেন ওবামাক্যালিফৌর্নিয়ার সেনিটার ডেইন ফিস্টেইনের ওয়াশিংটনস্থ বাসভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়দলীয় অথবা সেনিটের কর্মকান্ডের কথা বাদ দিলে প্রতিদ্বন্দ্বিতায় নামার পরে এ-প্রথম একান্ত বৈঠক করলেন ওবামা ও হিলারী সেনিটার ডেইন ফিস্টেইন জানিয়েছেন বৈঠকে হিলারী ক্লিন্টন ও বারাক ওবামা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন নাদুজনের কেউই বৈঠকে আলোচিত বিষয়াদি নিয়ে এখনো পর্যন্ত টুঁ শব্দটি করেননি

এদিকে, হিলারী ক্লিন্টনের পক্ষ থেকে অকুন্ঠ সমর্থন প্রাপ্তিতে দৃশ্যত উদ্বেলিত বারাক ওবামা সাংবাদিকদের সামনে বলেন, 'আমি রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি।' একজন নারী হিসাবে যাবতীয় প্রতিকূলতা অতিক্রম করে এতোটা পথ আসতে পারার জন্য হিলারী ক্লিন্টনের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ওবামা আরও বলেন, 'পরাক্রমশালী ও ঐতিহাসিক এক প্রচারাভিযান পরিচালনার জন্য আমি তার [হিলারী] প্রতি সম্মান নিবেদন করছিতিনি [হিলারী] আমার কন্যা ও অন্য সকল নারীর পক্ষে পথের বাধাগুলো চূর্ণ করেছেন। [হিলারীর কারণে ] তারা এখন ভাবতে পারছে, মানুষের স্বপ্ন দেখার কোনো সীমা-পরিসীমা থাকতে পারেনা।'

এদিকে শনিবারের সমর্থন ঘোষণার ভেতর দিয়ে হিলারী ক্লিন্টনের কর্মতৎপরতার আপাত সমাপ্তি ঘটলেও, মূল লড়াইয়ে অর্থাৎ রিপাবলিকান পার্টির প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বারাক ওবামাতার টীম জানিয়েছে, আগামী দু'সপ্তাহ ধরে প্রধানতঃ দেশের অর্থনৈতিক অস্থির পরিস্থিতি ও তার প্রতিকার সংক্রান্ত বিষয়াদিতে কথাবার্তা বলবেন ওবামাএসবের মধ্যে জ্ব্বালানী তেলের মূল্য ও বেকারত্বের হার বেড়ে যাওয়া সংক্রান্ত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে কথা বলবেন ডেমোক্র্যাট প্রার্থী

এছাড়াও এ-সময়কালের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের জন্য প্রতিকূল কয়েকটি অঙ্গরাজ্যে সফর করবেন ওবামাএসব অঙ্গরাজ্যগুলোর মধ্যে নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়ার নামও অর্ন্তভূক্ত আছেপ্রেসিডেন্ট নির্বাচনের ভোটে যথাক্রমে ১৯৭৬ ও ১৯৬৪ সালের পরে এই দুই জায়গাতে একবারও জিততে পারেনি ডেমোক্র্যাটরা ওবামা জর্জিয়া, মিশৌরী ও মন্টানার মতো রিপাবলিকান-বান্ধব অঙ্গরাজ্যগুলোর নামও আছে ওবামার সফর-সূচিতেঅপর এক খবরে প্রকাশ, হিলারী ক্লিন্টনের প্রচারণা টীমের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় লোকজনকেও নিজের টীমের নিয়ে আসার ব্যাপারে কথাবার্তা চালানো হচ্ছে বারাক ওবামার পক্ষ থেকেবিগ-বিজনেসের কাছ থেকে চাঁদা এনে দেয়ার ক্ষেত্রে এসব লোকেরা বেশ কাজে দেবে বলে মনে করেছে ওবামার শিবির

লন্ডনঃ ৭ জুন ২০০৮                                                                                      আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.