বাঙালী রেস্টুরেন্টে
হানাঃ ৩০,০০০ পাউন্ড জরিমানা ও গ্রেফতার
ইংল্যান্ডের
টেডফৌর্ড শহরে একটি বাঙালী মালিকানাধীন 'ইন্ডিয়ান' রেস্টুরেন্টে হানা দিয়ে
ইমিগ্রেশন অফিসারেরা ৩ ব্যক্তিকে গ্রেফাতার করেছে। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়,
গ্রেফতারকৃতদের একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং বাকী দু'জনকে একটি
নির্দিষ্ট সময় পর-পর পুলিসে হাজিরা দেবার শর্তে জামিন দেয়া হয়েছে।
স্থানীয় খবরে প্রকাশ, গত মঙ্গলবার (৩ জুন) ইমিগ্রেশন অফিসারদের একটি দল টেডফৌর্ডে
ওয়াইট হ্যার্ট স্ট্রীটের নিম্মি অথেন্টিক ইন্ডিয়ান ক্যুজিন নামের এ-রেস্টুরেন্টে
হঠাৎ হানা দেয় এবং উপস্থিত সকলকে জব্দ করে। অফিসারেরা অবৈধ চাকুরী ও ইমিগ্রেশন
সংক্রান্ত তল্লাসী ও জিজ্ঞাসাবাদের পর সেখানে থেকে তিনজনকে গ্রেফতার করে।
এদেরকে পাসপৌর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ
মাধ্যমে জানা যায়।
রেস্টুরেন্টের মালিক আব্দুর রউফকে তাৎক্ষণিকভাবে নৌটিস নিয়ে বলা হয় যে, অবৈধ কর্মী
নিয়োগ-দানের জন্য তাকে সর্বোচ্চ ৩০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
ইউকে বৌর্ডার এজেন্সী সংবাদ-মাধ্যমকে জানায়, গ্রেফতারকৃত তিনজন কর্মীর দু'জন
বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক। দুই
বাংলাদেশী নাগরিকের মধ্যে মোহাম্মদ বশির উদ্দিন
(৩৪) নামের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশন অপরাধ ও এক-মাত্রার জালিয়াতির অভিযোগ গঠন করা
হয়েছে। এজেন্সী জানায়, মোহাম্মদ বশির উদ্দিন মিথ্যা
ডকুমেন্ট দেখিয়ে ব্যাঙ্ক থেকে
মর্গেজ নিয়েছে। তাকে পিটার্সবরা কারাগারে রিমান্ড কাস্টৌডীতে রাখা হয়েছে বলে
স্থানীয় সংবাদ-মাধ্যমে জানা গেছে। গ্রেফতারকৃত বাকী দু'জনকে জামিনে মুক্তি দেয়া হয়।
তবে তাদের উভয়কে নিয়মিতভাবে টেডফৌর্ড পুলিস স্টেইশনে হাজিরা দিতে নির্দেশ দেয়া হয়।
জানা যায়, অবৈধভাবে চাকুরীগ্রাপ্ত তিনজনকেই এদেশ থেকে বহিস্কারের প্রক্রিয়া শুরু
করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার ইউকেবেঙ্গলির পক্ষ থেকে কয়েকবার চেষ্টা করেও নিম্মি রেস্টুরেন্টের মালিক
আব্দুর রউফের সাথে যোগযোগ করা সম্ভব হয়নি। রেস্টুরেন্টের কর্মীদের পক্ষ থেকে 'তিনি
ব্যস্ত, পরে কথা বলবেন' বলে জানানো হয়। ঘটনাটি বাঙালী মালিকানাধীন রেস্টুরেন্টগুলোর
মালিক ও কর্মচারীদের মধ্যে এক ধরণের ভীতির তৈরী করেছে। উল্লেখ্য, যুক্তরাজ্যের
বাঙালী রেস্টুরেন্ট মালিকেরা দীর্ঘদিন যাবত তাদের ব্যবসায় এ-রকম হানা বন্ধ করার
দাবীতে আন্দোলন করে আসছেন। তাদের যুক্তি, এতে তাদের ব্যবসার সুনাম ও আয় ক্ষতিগ্রস্ত
হয়। গত কয়েক মাসে পূর্ব-লন্ডনের বাংলা টাউন-সহ বিভিন্ন স্থানে বাঙালী মালিকানাধীন
'ইন্ডিয়ান' রেস্টুরেন্টগুলোতে এ-রকম হানা চলছে।
লন্ডনঃ ৬ জুন, ২০০৮
আর্কাইভ8
|
|
|
|
|