London:

Home

About us

Services

Contact

Archive

জীবনের ভয় পাচ্ছেন তসলিমা নাসরীন

'মৌলবাদী শক্তির' হুমকির মুখে জীবনের নিরাপত্তার ব্যাপারে শঙ্কায় আছেন লেখালেখির কারণে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া লেখক তসলিমা নাসরীনবর্তমানে সুইডেনে অবস্থানরত তসলিমা জানিয়েছেন, তার লেখা সম্পর্কে 'যারা কিছুই জানে না' সে-সব উগ্রবাদীরা নিজেদের রাজনৈতিক অভিলাষ পূরণের আকাঙ্খা থেকেই বারংবার তাকে টার্গেটে পরিণত করছে তসলিমার ঘনিষ্ঠ বন্ধু কৃপাশঙ্কর চবে'র প্রকাশিতব্য গ্রন্থ 'নজরবন্দী তসলিমা'র বরাতে এ-সব তথ্য জানা গেছে বুধবার

বুধবার নয়াদিল্লীতে দেয়া এক বক্তব্যে তসলিমা জানিয়েছেন, মৌলবাদীরা জীবনের উপরে নিরাপত্তাহীনতা তৈরী করলেও তিনি কোনোভাবেই লেখালেখি থামাবেন নাতসলিমা বলেন, 'তারা আমার কন্ঠ রোধ করে দিতে চায়কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে এটা তাদের বোঝা উচিত যে, আমি তাদের দলে নই যারা হুমকি-আক্রমণ বা ফতোয়ার মুখে পড়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন।' একই সাথে তসলিমা ভারতীয় গণতন্ত্রের ব্যাপারে নিজের আস্থার কথা উল্লেখ করেনগত বছর হায়দ্রাবাদে নিজের একটি পুস্তকের তেলেগু অনুবাদ প্রকাশনা অনুষ্ঠানে যোগদান-কালে আক্রান্ত হবার স্মৃতিচারণ করে তসলিমা বলেন, 'আমি হায়দ্রাবাদে আক্রান্ত হবার কথা ভুলতে পারছি নাআমি প্রায় আধা-ঘন্টা যাবত মৃত্যুভীতির ভেতর দিয়ে অতিক্রম করেছি।'

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে সুইডেনে অবস্থান করছেন তসলিমা নাসরীনবুধবার জানা গেছে, আপাতত তিনি সুইডেনের উপসালা শহরে অবস্থান করবেনলেখকদের আর্ন্তজাতিক সংগঠন 'পেন'-এর পক্ষ থেকে জীবন-নির্বাহের জন্য কিছু মাসোহার দেয়া হবে তসলিমাকেমৌলবাদীদের তরফ থেকে হুমকির মধ্যে থাকা তসলিমা প্রসঙ্গে পেন জানিয়েছে, বাংলাদেশের লেখককে উপসালাতে সুরক্ষিত আবাসন সুবিধা দেয়া হবেএছাড়াও আগামী দু'বছর যাবত তসলিমাকে প্রতি মাসে পাঁচশ ইউরো করে মাসোহারা দেবে পেনউল্লেখ করা যেতে পারে, বাংলাদেশে ঢুকতে না-পারা তসমিলা নাসরীন দীর্ঘদিন ধরে ভারতে স্থায়ীভাবে থাকার অনুমতি চাচ্ছেন ম্ভাবত মৌলবাদী শক্তির অরাজকতার ভয় থেকে এ-ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়নি ভারত সরকার

লন্ডনঃ ৪ জুন, ২০০৮                                                                                     আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.