|
লন্ডন টাওয়ার হ্যামলেটসে ওবিসিটি-সচেতনতা
ক্যাম্পেইন
ওবিসিটি
বা মুটিয়ে-যাওয়া এবং এর কারণ ও প্রতিকার সম্পর্কে গণ-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
টাওয়ার হ্যামলেটস প্রাইমারী কেয়ার ট্রাস্টের সহয়াতায় ইউকেবেঙ্গলি সোমবার (২
জুন)
থেকে একটি ক্যাম্পেইন শুরু করেছে। মাস-দীর্ঘ এ-ক্যাম্পেইনে ওবিসিটি সম্পর্কে নানা
তথ্য তুলে ধুরার পাশাপাশি কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে কিংবা কোথায়
এ-ব্যাপারে সাহায্য পাওয়া যেতে পারে, তার নির্দেশনাও থাকবে। উল্লেখ্য, এক জরীপে
দেখা গেছে যে, ২০০৬-২০০৭ সালে টাওয়াসের ৪-৫ বছর বয়সী শিশুদের প্রায় ১৫ শতাংশ
ওবিসিটিতে ভূগছে। সারার ব্রিটেইনের তালিকায় এ-অবস্থা উপরের দিক থেকে তৃতীয় এবং
লন্ডনে দ্বিতীয়। এ-ছাড়া, টাওয়ার হ্যামলেটসের ১০-১১ বছরের শিশুদের মধ্যে ২৩ শতাংশ
ওবিসিটির শিকার। এ-হার সংখ্যাধিক্যের দিক থেকে ইংল্যান্ডের তালিকায় ১৩তম এবং লন্ডনে
৯ম। কর্তৃপক্ষীয় তথ্য-মতে, এশীয় শিশুদের মাঝে ওবিসিটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা
শ্বেতাঙ্গ শিশুদের তুলনায় প্রায় চারগুণ। উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসের জন-সংখ্যার
শতকরা প্রায় ৩৫ ভাগই বাঙালী বংশোদ্ভূত। ওবিসিটিতে আক্রান্ত শিশুদের অবস্থার
পরিবর্তন এবং এ-থেকে প্রতিরক্ষার জন্য অভিভাবকদের - বিশেষতঃ বাঙালী অভিভাবকদের -
সচেতন ও সক্রিয় করে তোলার লক্ষ্যেই ইউকেবেঙলি এ-ক্যাম্পেইনের সূচনা করেছে। স্থানীয়
প্রাইমারী কেয়ার ট্রাস্টের সাথে যৌথভাবে কোনো বাংলা সংবাদ-মাধ্যমের এ-ধরণের এইটিই
প্রথম উদ্যোগ।
ওভারওয়েট
আর ওবিসিটির সমস্যায় ভূগছে পুরো ব্রিটেইন।
বিশেষ করে শিশুদের মধ্যে
এই দুই সমস্যা দিনকে দিন হয়ে উঠছে প্রকট।
উল্লেখ্য,
পূর্ব-লন্ডনের বাঙালী
অধ্যূষিত টাওয়ার হ্যামলেটস বারার ৪ থেকে ৫ বছর বয়েসী শিশুদের ১৫ শতাংশ ওবেসিটি
আক্রান্ত।
এ-বাস্তবতার মুখোমুখি হতে এগিয়ে
এসেছে টাওয়ার হ্যামলেটস প্রাইমারী কেয়ার ট্রাস্ট (পিসিটি)।
পিসিটির এই উদ্যোগে শরীক
হচ্ছে ইউকেবেঙ্গলি।
জনসচেতনতা সৃষ্টির অংশ হিসাবে পুরো জুন মাসব্যাপী ওবেসিটি ও ওভারওয়েট নিয়ে পিসিটির
সরবরাহকৃত তথ্যাদি বাংলা ভাষাতে আপলৌড করছে ইউকেবেঙ্গলি।
লন্ডনঃ ৪
জুন, ২০০৮
আর্কাইভ8
|