London:

Home

About us

Services

Contact

Archive

ওবামা জয়ীঃ এখনও হিলারীর বিরুদ্ধে কার্টার

পঞ্চাশটি অঙ্গরাজ্য জুড়ে সুদীর্ঘ পাঁচ মাসের প্রতিদ্বন্দ্বিতা শেষে মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হবার রাস্তাটি শেষ পর্যন্ত অনুনাষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফেলেছেন বারাক ওবামাএদিকে, আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে না নিলেও নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার এতোদিনের প্রতিদ্বন্দ্বীর পক্ষে প্রশস্তি বাক্য উচ্চারণ করেছেন হিলারী ক্লিন্টনওবামার পক্ষ থেকে উচ্চারণ করা হয়েছে হিলারী প্রশস্তিমূলক বক্তব্যঅন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মনে করছেন, হিলারীকে ওবামার ভাইস-প্রেসিডেন্ট বানানোর ব্যাপারে যে-সব কথাবার্তা উচ্চারিত হতে শুরু করেছে, তা আখেরে ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত ভয়াবহ ফল বয়ে আনবে

উল্লেখ্য, মঙ্গলবার সর্বশেষ দুটি প্রাইমারী নির্বাচনের মধ্যে হিলারী সাউথ ডাকোটাতে অপরটিতে ওবামা মন্টানাতে জয়লাভ করেন এ-দুই প্রাইমারীর ফলাফল শেষে দেখা যায়, মনোনয়ন লাভের জন্য প্রয়োজনীয় ২,১১৮টি ডেলিগেইট ভৌটের চেয়ে মাত্র দুটি ভৌট কম নিয়ে অবস্থান করছিলেন ওবামাসাউথ ডাকোটাতে প্রদত্ত ভৌটের ৫৫ শতাংশ পড়ে হিলারীর পক্ষেআর ওবামা পান ৪৫ শতাংশ ভৌট অন্যদিকে, মন্টানাতে ৫৭ শতাংশ ভোট পেয়েছেন ওবামা আর ৪১ শতাংশ ভৌট আসে হিলারীর পক্ষে তবে সাউথ ডাকোটার পরাজয়ের কারণে ওবামা জয়রথ আদৌ থেমে থাকেনিকেনো-না, মঙ্গলবার সারাদিন ধরেই ওবামার পক্ষে সুপার ডেলিগেইটদের সমর্থনের ঢল নামেশেষপর্যন্ত এসে ওবামা সর্বমোট ২,১৬৫টি ডেলিগেইট ভৌট অর্জনে সক্ষম হন, যদিও দলের মনোনয়ন পাবার জন্য দরকার ২,১১৮টি ডেলিগেইট ভৌট সর্বশেষ যারা ওবামার পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন, তাদের একজন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারনিয়ম মোতাবেক, আগস্ট মাসের ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনে বারাক ওবামাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা দেয়া হবে সব ঠিকঠাক মতো চললে নভেম্বর মাসে রিপাবলিক পার্টির প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে লড়বেন বারাক ওবামা

বারাক ওবামার মনোনয়ন লাভের ঘটনাকে শুধু ডেমোক্র্যাটিক পার্টি নয়, মার্কিন রাজনীতির ইতিহাসেই একটি বড়ো ধরণের ব্যতিক্রমী ঘটনা হিসাবে বিবেচনা করা হচ্ছেহিলারী ক্লিন্টনকে দলীয় মনোনয়নের লড়াইয়ে হারিয়ে দেয়ার মাধ্যমে ওবামা হলেন প্রথম আফ্রো-আমেরিকান লোক, যিনি দেশের সর্বোচ্চ পদটির জন্য লড়াইয়ের সম্মান পেতে যাচ্ছেনউল্লেখ্য, বারাক ওবামার বাবা কেনিয়ান কৃষ্ণাঙ্গ ও মা মার্কিনী শ্বেতাঙ্গঐতিহাসিক জয়লাভ নিশ্চিত হয়ে যাবার পরে মিনিসোটাতে হাজার বিশেষ লোকের সামনে দেয়া এক ভাষণে ওবামা বলেন, 'আজ রাতে অপর এক অভিযাত্রার সূচনা ঘটাবার মধ্য দিয়ে ঐতিহাসিক এক অভিযাত্রার সমাপ্তি ঘটাচ্ছি আমরা - এমন এক অভিযাত্রা যা আমেরিকার জন্য বয়ে আনবে সুদিনআপনাদের [জনগণ] সুবাদে আজ রাতে আমি আপনাদের সামনে দাঁড়াতে পারছি এবং বলতে পারছি আমি ডেমোক্র্যাটিক পার্টির হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে অবতীর্ন হতে যাচ্ছি।'

এতোদিনকার প্রতিদ্বন্দ্বী হিলারী ক্লিন্টনের প্রশংসা করে বারাক ওবামা বলেন, 'আমাদের দল এবং আমাদের দেশ তার কারণে উত্তমতর অবস্থায় আছে, হিলারী রডহ্যাম ক্লিন্টনের সাথে প্রতিদ্বন্দ্বিতার করতে পারার সম্মানের কারণেই আমি একজন যোগ্যতর প্রার্থী হিসাবে আবির্ভূত হতে পেরেছি।' উপস্থিত জনতা ওবামার এ-সদাচরণের প্রশংসা করে বারংবার হাততালি দেয়

এদিকে বুধবার পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা না দিলেও কথাবার্তায় ওবামার মনোনয়ন-প্রাপ্তির ব্যাপারটি মেনে নিয়েছেন হিলারীনিউইয়র্কে স্বামী-সন্তান-সহ দেয়া ভাষণে হিলারী বলেছেন,'তার [ওবামা] সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা সবিশেষ সম্মানের ব্যাপার, যেমন সম্মানের ব্যাপার হচ্ছে তাকে বন্ধু বলে মনে করতে পারা।' তবে আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেয়া বা ক্যাম্পেইন থামিয়ে দেয়ার ব্যাপারে কোনো উক্তি করেননি হিলারীপরবর্তী কর্মসূচি কী হবে, সে-ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছেন হিলারী ক্লিন্টন বুধবার আমেরিক্যান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কাউন্সিল (এআইপিএসি) এর বৈঠকে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলার সময় ওবামার মনোনয়ন প্রাপ্তির ব্যাপারটিকে প্রকারান্তরে মেনে নেনহিলারীর তার ভাষণে বলেন, 'আমি স্পষ্টভাবে মনে করি, সেনিটর ওবামা ইসরায়েলের একজন ভালো বন্ধু হবেন।' এদিকে সুদীর্ঘ পথ-পরিক্রমা শেষে প্রার্থী বাছাই সংক্রান্ত ঝামেলার আপাত সমাপন ঘটার সাথে-সাথে নতুন একটি প্রস্তাবনা জেগে উঠতে শুরু করেছে ডেমোক্র্যাটিক পার্টির ভিতরেমঙ্গলবার রাতে জয় নিশ্চিত হয়ে যাবার পর থেকেই কোনো-কোনো মহল থেকে হিলারী ক্লিন্টনকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য দাঁড় করানোর দাবী উঠতে শুরু করেছেসংবাদ-মাধ্যম থেকে লক্ষ্য করা যাচ্ছে, বুধবার সাধারণ ডেমোক্র্যাটদের মধ্যে এই দাবী অনেকটাই চাঙ্গা হয়েছে এ-ব্যাপারে হিলারীর পক্ষ থেকে পরোক্ষভাবে কিছু আগ্রহ দেখানো হলেও, ওবামাও এ-ব্যাপারে কোনোই ইঙ্গিত দেননি তবে এ-ব্যাপারে সবচেয়ে আলোড়ন তোলা পর্যবেক্ষণটি এসেছে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের পক্ষ থেকেবুধবার লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবামা-হিলারী জুটির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনিকার্টার মনে করেন, হিলারীকে ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নেয়াটা হবে ওবামার জন্য চরম ভুলএ-প্রসঙ্গে তিনি সাম্প্রতিক এক জরীপের উদাহরণ টানেনউক্ত জরীপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অর্ধেক ভৌটারই হিলারীকে পছন্দ করেন নাএদিকে থেকে হিলারীকে ওবামার জন্য বোঝা হিসাবেই মনে করছেন কার্টারতবে তিনি জানিয়েছেন, মনোনয়নের লড়াইয়ে হিলারী জিতলেও তিনি এ-দু'জনের 'রানিং মেইট' হবার বিপক্ষে কথা বলতেন

ওবামা-হিলারীর জুটি বাঁধার বিরোধিতা করতে গিয়ে প্রথমজনের সীমাবদ্ধতাগুলোও উল্লেখ করেন কার্টার এ-প্রসঙ্গে তিনি জানান, অনেকে আছেন যারা ওবামাকে যথেষ্ঠ শ্বেতাঙ্গ হিসাবে মনে করেন না বা যথেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসাবে মনে করে না; আবার ওবামার নামের মাঝেখানে একটি আরবী শব্দ থাকার ব্যাপারেও অনেক ভৌটারের মধ্যে স্বস্তি থাকার কথা উল্লেখ করেন কার্টারউল্লেখ্য, ওবামার পুরো নাম বারাক হুসেইন ওবামা জুনিয়রসাবেক প্রেসিডেন্টে কার্টারের মতে ওবামা ও হিলারী জুটি বেঁধে নির্বাচনে দাঁড়ালে দু'জনের নেতিবাচক দিকগুলো যোগ হয়ে নির্বাচনী ফলাফলের উপরে খুবই নেতিবাচক প্রভাব ফেলবে

লন্ডনঃ ৪ জুন, ২০০৮                                                                                     আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.