|
বাংলাদেশ সংলাপঃ সংবিধান
পর্যালোচনায় বাসদের সাথে একমত সরকার
বাংলাদেশের
সংবিধান পর্যালোচনা করার জন্য কমিশন বা কমিটি গঠন করতে ঐকমত্যের উদ্যোগ নেবে দেশটির
সেনা নিয়ন্ত্রিত তত্বাবধায়ক সরকার।
বুধবার প্রধান উপদেষ্টা
ডঃ ফখরুদ্দীন
আহমদের সঙ্গে সংলাপে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতৃবৃন্দ সংবিধানের কিছু
অনুচ্ছেদ দ্রুত সংশোধন অথবা বাতিল করার দাবী জানালে প্রধান উপদেষ্টা এ-ব্যাপারে
ইতিবাচক সাড়া দিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপ শেষে ব্রীফ্রিংয়ে
উপস্থিত ছিলেন বাসদের আহবায়ক খালেকুজ্জামান ও শিক্ষা-বাণিজ্য উপদেষ্টা হোসেন
জিল্লুর রহমান
।
সংলাপ
শেষে ব্রীফ্রিংয়ে খালেকুজ্জামান জানান,
সংলাপে বাসদের পক্ষ থেকে
জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।
বাসদ মনে করে,
জরুরী অবস্থা বহাল থাকলে
সাধারণ মানুষ স্বাধীনভাবে
মতামত দিতে পারে না।
সংবিধানের অসঙ্গতির
বিষয়ে খালেকুজ্জামান জানান,
সংবিধানে একই পদ্ধতির
শিক্ষা ব্যবস্থা থাকার কথা বলা হলেও বর্তমানে কার্যকর রয়েছে তিন ধরনের শিক্ষা
ব্যবস্থা।
পতিতাবৃত্তি নিষিদ্ধ থাকলেও তা
হচ্ছে।
অনুপার্জিত আয় ভোগ করা যাবে না
বলা হলেও কালো টাকা সাদা করা হচ্ছে।
এছাড়া সংবিধানের অনেক
অনুচ্ছেদ রয়েছে যেগুলো 'দ্রুত সংশোধন অথবা বাতিল করা প্রয়োজন'
বলেও মত দেন
খালেকুজ্জামান।
খালেকুজ্জামান বলেন,
'আমরা
সংলাপে বলেছি সকল নাগরিকের জামিন পাওয়ার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে;
কালো টাকার মালিক,
ঋণ খেলাপি ও ধর্ম
ব্যবসায়ীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
নির্বাচন নিয়ে জনমনের
আশঙ্কা দূর করতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা বলেছি আমরা।'
খালেকুজ্জামান বলেন,
'সংলাপের
মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় ঐকমত্য সৃষ্টি করা।
এই ঐকমত্য সৃষ্টি করতে
১৯৭১ সালের মৌল চেতনা বাস্তবায়ন করতে হবে।'
এ-বিষয়টিও সংলাপে
উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
'৯০ এর
স্বৈরাচার-we‡ivax
আন্দোলনে ছাত্র,
শ্রমিক,
কৃষক,
নারী,
আইনজীবী,
সাংবাদিক,
সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষকদের
উত্থাপিত দাবী বাস্তবায়ন করারও দাবী জানান খালেকুজ্জামান
।
সরকার পক্ষের হোসেন জিলল্লুর
জানান, বাসদের পক্ষ থেকে হরতাল,
ধর্মঘট আইন করে বন্ধ না
করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপি ও আওয়ামী লীগকে সংলাপে সংশিষ্ট করতে সরকার যে-উদ্যোগ
নিয়েছে তা কতপদিন পর্যন্ত চলবে এ- প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে
জিল্লুর বলেন,
যৌক্তিক ও সঙ্গত সময়
পর্যন্ত এ-প্রক্রিয়া অব্যাহত থাকবে।
জুনের মধ্যে সংলাপ শেষ
হওয়ার কথা।
এরপরেও আরও কিছুদিন চলতে পারে।
উপদেষ্টা জানান,
আলোচনায় শ্রমিক এবং
সাধারণ মানুষের সঙ্গে সংলাপ করার দাবী জানিয়েছে বাসদ।
তাদের দাবীর সঙ্গে সরকার
'পুরো একমত' মন্তব্য করে তিনি বলেন,
এ-ব্যাপারে প্রয়োজনীয়
পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দীন
আহমদের নেতৃত্বে সংলাপে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের,
আইন উপদেষ্টা এএফ হাসান
আরিফ,
স্থানীয় সরকার উপদেষ্টা
আনোয়ারুল ইকবাল,
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন
জিল্লুর রহমান।
খালেকুজ্জামানের
নেতৃত্বে বাসদের পক্ষে ছিলেন মবিনুল হায়দার চৌধুরী,
আবদুল্লাহ সরকার,
শুভ্রাংশু চক্রবর্তী,
বজলুর রশীদ ফিরোজ,
রাজেকুজ্জামান রতন ও
সাইফুর রহমান তপন।
আগামী ১০ জুন সকালে
ইসলামী ঐক্যজোটের সঙ্গে পরবর্তী সংলাপ হবে।
ইউকেবেঙ্গলি রিপোর্টার ঢাকা
থেকে
৪ জুন, ২০০৮
আর্কাইভ8
|