London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের গভীর উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিনশো ব্যবসায়ী নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেনসেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দীন আহমদের সঙ্গে সংলাপে তারা এ-উদ্বেগের কথা জানিয়েছেনমঙ্গলবার বিকেলে সরকারের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক জানান, সরকার সহযোগিতা চাইলে ব্যবসায়ীরা যে-কোনো ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে

প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার দুপুর আড়াইটায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপ শুরু হয় এতে সারাদেশ থেকে ব্যবসায়ীদের ৩০০ প্রতিনিধি যোগ দেনসংলাপ শেষ হওয়ার পর ৫টার দিকে উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিরা ব্রিফিংয়ে অংশ নেনখ্য, ২৮ এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে সরকারের  প্রাক-সংলাপ অনুষ্ঠিত হয়ব্যবসায়ীদের নেতা আনিসুল হক বলেন, 'আমরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নকেউ সংলাপে আসবেন, কেউ আসবেন না, এর ফলে যে-পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আমরা সবাই উদ্বিগ্ন।' এ-পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার সহযোগিতা চাইলে ব্যবসায়ীরা যে-কোনো ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি তিনি বলেন, 'আমরা সংলাপে বলেছি, আমাদের গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়া উচিত এবং নির্বাচনের মাধ্যমে তা হওয়া দরকার।'

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, বর্তমান সরকারের ১ বছর ৩ মাস চলছে নির্বাচন নিয়ে প্রাক সংলাপ হয়েছে এখন সংলাপ চলছেবড়ো দুটি রাজনৈতিক দল দাবী জানিয়েছে, তাদের নেতাদের কারাগারে রেখে তারা সংলাপে যাবে নাএ-পরিস্থিতিতে ব্যবসায়ীরা শঙ্কিততারা মনে করেন, এতে স্থিতিশীল পরিবেশ ব্যাহত হতে পারে তিনি বলেন, 'পরিস্থিতি ধীরে-ধীরে জটিল হচ্ছেব্যবসায়ীরা রাজনৈতিক প্লাটফরম থেকে কথা বলে নাআমাদের উদ্বেগ সাধারণ মানুষের জন্য প্রধান উপদেষ্টা অধিক সংখ্যক ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চেয়েছেনতাই আমরা তৃণমূল থেকে সকল পর্যায়ের ব্যবসায়ীদের আনার চেষ্টা করেছি।'

আনিসুল হক বলেন, 'আমরা সবাই স্পষ্ট করে বলেছি, এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরসরকার যে-সময়ে নির্বাচনের কথা বলেছে, সে-সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং সকল দলের অংশগ্রহণে হওয়া উচিতআমরা চাই রাজনীতিবিদরা দেশ শাসন করুক তবে আবারো কলহের রাজনীতির দিকে ফিরে যাক তা চাই নাআমরা শুধু নির্বাচনের কথা বলব না, আমরা আগের অবস্থায় যাতে ফিরে না যায়- এটাও বলবো।'

তিনি জানান, সংলাপে ব্যবসায়ী প্রতিনিধি দল বিভিন্ন ধরণের প্রস্তাব দিয়েছে সরকারকেএর মধ্য রয়েছে পর-পর দু'টি নির্বাচনে অংশ নিয়ে তৃতীয়বারে নির্বাচন করতে পারবে না এমন আইন করা, রাজনৈতিক দলের দুর্নীতি এবং দলের ফান্ডের উৎস বন্ধ করাআনিসুল হক জানান, দু'নেত্রীর মুক্তির বিষয়টি সংলাপে আলোচনা হয়নি।  বাংলাদেশে বিদেশী দূতাবাসগুলো দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে বেশি কথা বলে থাকে উল্লেখ করে আনিসুল হক বলেন, 'আমরা সরকারকে বলেছি, তারা (রাষ্ট্রদূত) যেনো আগামীতে এসব না করে।'

সরকারের পক্ষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, 'সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীমহল কেউ কারও প্রতিপক্ষ নয়জাতির বিভিন্ন অংশ হিসাবে সমস্যার সমাধান খোঁজার জন্য আমরা একসঙ্গে বসেছি।' সংলাপ নিয়ে ঐক্যমত্যের দিকে পৌঁছানোর আশাবাদ রেখে উপদেষ্টা বলেন,ডিসেম্বররের মধ্যে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো ধরণের সংশয় নেই

ব্রীফিংয়ের সময় ব্যবসায়ী নেতাদের পক্ষে বিকেএমইএ সভাপতি ফজলুল হক, ব্যবসায়ী নেতা সৈয়দ মঞ্জুর এলাহী, বেলায়েত হোসেন, হাসান আলী, আবুল কাশেম আহম্মেদ, পরিতোষ কান্তি সাহা, খায়দ্দিন মন্টু, আফজাল হোসেন, লিয়াকত আলী ভুঁইয়া উপস্থিত ছিলেন সরকারের পক্ষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, গোলাম কাদের, এএফ হাসান আরিফ, ডঃ ইফতেখার আহমদ ও মোঃ আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন

ইউকেবেঙ্গলি রিপৌর্টার ঢাকা থেকে

৩ জুন, ২০০৮                                                                                            আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.