London:

Home

About us

Services

Contact

Archive

ওবামা-প্রীতির নমুনাঃ চুল ছাঁটিয়ে ওবামার ছবি কিশোরের মাথায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রেসিডেন্ট-ইলেক্ট ওবামার মুখমন্ডল প্রায় প্রত্যেকটি পন্যেই দেখা গিয়েছে। আর তা ছিলো ওবামা প্রীতির কারণে। কিন্তু লন্ডন-লিচেস্টারের মন্টশৌ সেলুনের নরসুন্দর ক্লিন্ট রেইনফৌর্ড 'ওবামা' হেয়ার স্টাইলে কাওয়ামী বয়েস-ডেকন নাম্নী কিশোরের চুল কেটে দিয়ে নতুন ধরণের ওবামা প্রীতির নমুনা দেখিয়েছেন।

খবরে প্রকাশ, ১৪ বয়সী কিশোর ডেকন ওবামার ভক্ত। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সে বেজায় খুশি। তাই চুল কেটে ওবামার ছবি নিজের মাথায় ফুটিয়ে তুলতে চেয়েছে সে। ডেকন বলেন, 'ওবামা হলেন আমেরিকার সর্বপ্রথম কালো প্রেসিডেন্ট আর আমি হলাম লিচেস্টারের সর্বপ্রথম কালো 'ওবামা' মডেল।' সে জানায়, চুল ছাঁটানোর স্টাইলটা তার দারুন লেগেছে। আর তার বন্ধুরা তাকে বলেছে যে ওই রকমভাবে আর কেউ চুল ছাঁটায়নি। এভাবে চুল ছাঁটানোর পর ডেকন অনেকটা তারকা বনে গিয়েছেন।

এর আগে ডেকন বব মার্লে, টিউপ্যাক সাকুর প্রমুখদের অবয়বে মাথার চুল ছাঁটিয়েছিলেন। আর এ-সবই সে করেছিলেন রেইনফৌর্ডের সেলুন থেকে। রেইনফৌর্ড বলেন, 'আমি জানতাম ওবামা নির্বাচিত হবেন, তাই প্রস্তুত থাকার জন্য আগে থাকতেই আমি তার একটি ছবি রেখে দিয়েছি।' রেইনফৌর্ড জানান, ডেকনের মাথায় ওবামার অবয়ব ফুটিয়ে তোলার জন্য তার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিলো। পরিশেষে ডেকন জানান, চুল বড় হয়ে গেলেও তিনি তা কাটিয়ে ওবামার অবয়ব মাথায় অক্ষুন্ন রাখবেন, কারণ সামনে ক্রিস্‌মাস্‌।

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.