|
চীনের সিচুয়ানে পুলিস-কর্মকর্তা কর্তৃক
আটচল্লিশ জন আত্মীয় গ্রেফতার
আইনের
চোখে সকলেই সমান।
কিন্তু আইনকে মান্য করতে আটচল্লিশ আত্মীয়কে জেলে পাঠানোটা
একটু কঠিন কাজ। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশের হেইঝুগৌ
[Heizhugou]
শহরের প্রধান পুলিস-কর্মকর্তা তেমনটিই করে দেখিয়েছেন।
চায়নানিউজের বরাতে
খবরে প্রকাশ, হি লাওবুলালুও তার আত্মীয়দেরকে হয় জেইলে পাঠিয়েছেন অথবা শ্রমের মাধ্যমে
শিক্ষা অথবা অন্য কোনোভাবে শাস্তি দিয়েছেন। ত্রিশ বছরের পুলিস চীফ্ প্রায় দশ বছর
চাকুরী করছেন। তিনি নিজেই তার এক ভাই এবং দু'জন দূর সম্পর্কের ভাইকে মাতাল অবস্থায়
স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষককে প্রহার করার অভিযোগে গ্রেফতার করেছিলেন।
গ্রেফতারকৃত অন্যান্যদের মধ্যে কয়েকজনকে মহিলাদের হাতব্যাগ চুরির অভিযোগে গ্রেফতার
করা হয়েছে।
হি-এর এই কর্মকান্ড
এতোটাই আতঙ্কিত ও ক্ষুব্ধ করেছে যে তারা তার বাবা-মাকে হুমকি প্রদান করেছে। এমনকি
গরুর লেজ কেটে দেওয়া ও গরুর পায়ে চাবকানোর মতো কাজও তারা করেছে। কিন্তু হি এতে দমে
যাবার পাত্র নন। তিনি জানান, তার এই কাজকে স্থানীয় জনসাধারণ ভালোভাবে গ্রহণ করেছে ও
বুঝতে পেরেছে। তাই তারা হি-এর কাজকে সমর্থন জানিয়েছে। |