London:

Home

About us

Services

Contact

Archive

১৬ বছর যাবত হিমায়িত ইঁদুরের দেহ থেকে ক্লৌন করে নতুন ইঁদুরের জন্ম

বর্তমানে ক্লৌনের মাধ্যমে প্রাণ সৃষ্টি করা সম্ভব। কিন্তু ১৬ বছর ধরে ডীপ ফ্রীজে হিমায়িত অবস্থায় রাখা দেহ থেকে ক্লৌন এবার-ই প্রথম। সম্প্রতি জাপানের ন্যাশনাল াকাডেমী অফ সায়ীন্স এ-ধরণের বাদামী রঙের একটি ইঁদুরের ছবি প্রকাশ করেছে।

খবরে প্রকাশ, হিমায়িত ইঁদুরটির মস্তিষ্কের কোষ থেকে বাদামী রঙের ইঁদুরটিকে তৈরী করা হয়েছে। ইতিপূর্বে ক্লৌনকৃত ভেড়া 'ডলীই ছিলো এ-সম্পর্কিত গবেষণার সবচেয়ে সফল উদাহরণ। উল্লেখ্য ডলীকে সৃষ্টির কোষ সংগ্রহ করা হয়েছিলো জীবন্ত দাতার দেহ থেকে। হিমায়িত কোষ থেকে ক্লৌন সৃষ্টি কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হলেও অসম্ভব ছিলো না। পাশ্চাত্যের বিজ্ঞানীরা মনে করতেন অতিরিক্ত ঠান্ডা জীব-কোষের ডিএনএ-কে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। কিন্তু জাপানী বিজ্ঞানীরা সে-বাধাকে অতিক্রম করতে পেরেছেন। এরপর হয়তো হারিয়ে যাওয়া ম্যামথ কিংবা ডাইনোসরের ক্লৌন করা সম্ভব হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, দাতা ইঁদুরটি দীর্ঘ ১৬ বছর  -২০ সেঃ তাপমাত্রায় হিমায়িত অবস্থায় ছিলো। ক্লৌন তৈরীর জন্য প্রথম পর্যায়ে তারা হিমায়িত ইঁদুরটির মস্তিষ্কের কোষ থেকে নিউক্লি সংগ্রহ করে তা ইঁদুরের ডিম্বাণুর মধ্যে নিষিক্ত করেন। কিন্তু এর আগে তারা ওই ডিম্বাণুর ডিএনএ-কে আলাদা করে সরিয়ে ফেলেন। দ্বিতীয় পর্যায়ে ভ্রুণ থেকে স্টেম সেল সরিয়ে ফেলা হয়। বিজ্ঞানীদের আশা, অদূর ভবিষ্যতে ক্লৌন সম্পর্কিত সমস্যা - যেমন, নিষিক্তযোগ্য ডিম্বাণুর স্বল্পতা, বিকল্প-মা প্রভৃতি - সমাধান করা গেলে হারিয়ে যাওয়া প্রাণী কিংবা বিলুপ্তপ্রায় প্রাণীর ক্লৌন করা সম্ভব হবে।

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.