মানুষকে খুশী করতে ডলফিনেরও শরীরের
ওজন কমাতে হচ্ছে
জাপানে
জাপানের
কিনোসাকি মেরিন ওয়ার্ল্ডের ১৯টি ডলফিন গত অগাস্ট থেকে ওজন কমানোর প্রশিক্ষণে রয়েছে।
কারণ? কারণ আর কিছু-ই নয়, ওজন বৃদ্ধি। ডলফিনগুলো
অতিরিক্ত ওজনের কারণে সঠিকভাবে শারীরিক কসরৎ প্রদর্শনে ব্যর্থ হচ্ছিলো।
তাই কর্তৃপক্ষের ওদের জন্য এ-হেন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।
মেরিন ওয়ার্ল্ড
স্টাফদের ভাষ্যানুযায়ী,
দর্শকরা মন্তব্য
করেন ডলফিন
গুলো লাফ দেওয়া কসরৎ প্রদর্শনের ক্ষেত্রে পূর্বের তুলনায় অনেক কম উচ্চতায় উঠতে
পারছে। আর তার পরেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
পার্কের হারু ইমাজু বলেন, 'আমরা ওদের প্রদর্শিত
শারীরিক কসরৎয়ে অবাক হচ্ছিলাম, তারপর আমরা
লক্ষ্য করলাম ওদেরকে বেশ মোটাসোটা দেখাচ্ছে।'
পরে তাদের ওজন নেওয়ার পর দেখা যায় সবগুলোর ওজন বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, সকলের জন্য একই ধরণের খাবার ছিলো ৩১ পাউন্ড
ম্যাকরেলের সাথে কিছু সাদা মাছ।
তাই পার্ক কর্তৃপক্ষ ডলফিনগুলোর জন্য ওজন কমানোর
প্রশিক্ষণ চালুর পাশাপাশি খাবারের ক্ষেত্রে চর্বিযুক্ত ম্যাকরেলের পরিমাণ কমিয়ে
দিয়ে সাদা মাছের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। পার্কের একজন
দেখাশোনাকারী কিনোসাকি মেরিন ওয়ার্ল্ডের ওয়েবসাইটে লেখেন,'এ-সময়ে
পার্কের জীব-জন্তুগুলো কিছুটা মুটিয়ে গেছে!" কিন্তু তিনি সাথে এও যোগ করেন,
'আমরা আপনাদের অনুরোধ করছি, ওদের প্রতি সহানুভুতি
প্রদর্শনের জন্য, কারণ ওরা ওজন কমানোর চেষ্টা করছে।'
উল্লেখ্য, জাপানের পশ্চিম হাইগুতে অবস্থিত পার্কটিতে দর্শকরা ডলফিন, সীল মাছ ও
অন্যান্য জলজ প্রাণীর খেলা দেখতে পারেন। তবে আধা ঘন্টার
আতশবাজি ও জলের খেলা এখানকার সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনী।
'ডলফিন ট্যাঙ্ক' নামের ছোট একটি স্টেইজ ডলফিনগুলোকে
দর্শকদের হাতের নাগালের মধ্যে নিয়ে আসে। ডলফিন জ়াপানের
অন্যতম জনপ্রিয় আকর্ষণ।
আপলৌডঃ ৫ অক্টোবর, ২০০৮
|