London:

Home

About us

Services

Contact

Archive

মুরগী আর বিড়ালের অবাক করা বন্ধুত্ব!

অসম বন্ধুত্বের অনেক নিদর্শন রয়েছে। আর এরকমই এক অবাক করা বন্ধুত্বের একটি চমৎকার ঘটনা জানিয়েছেন সাফোকের বাসিন্দা জেইন আথরিজ। বন্ধুত্ব হয়েছে মুরগী আর বিড়ালের মধ্যে! তথ্যসূত্র টেলিগ্রাফ পত্রিকা। উভয়ের মালিক মিসেস আথরিজ জানান যে, গ্ল্যাডিস নামের মুরগীর বাচ্চাটি আরও ১৩টি বাচ্চার সাথে ডিম ফুটে বের হয়েছিলো।  কিন্তু সে-ই এখন পর্যন্ত বেঁচে আছে। কারণ জন্মের দু'দিনের মাথায় শিয়ালের কল্যাণে ১৪টির থেকে কমে গিয়ে মাত্র ১২টিতে দাঁড়ায়। এরপর আরও দু'টো মারা যায়। ফলে একমাত্র গ্ল্যাডিস-ই শেষ পর্যন্ত বেঁচে থাকে।

খবরে প্রকাশ ডিম ফুটে বের হওয়ার দু'দিন পরে গ্ল্যাডিসকে খামার বাড়িতে নিয়ে আসা হয়। তখন থেকেই স্নোয়ি নামের বিড়ালটির সাথে তার বন্ধুত্বের সূচনা। স্নোয়ি-ই এখন গ্ল্যাডিসের পরিচর্যা করে থাকে। তাদের দু'জনের বন্ধুত্ব এখন এতোটাই গাঢ় যে, তারা যেখানেই যাবে একসাথে যাবে। গ্ল্যাডিস এসে স্নোয়ির সামনে কিছুক্ষণ লাফালাফি করবে আর তারপর স্নোয়ি তার একটা পা দিয়ে গ্ল্যাডিসকে জড়িয়ে ধরবে! মিসেস আথরিজ বলেন,'ওরা একটা অস্বাভাবিক জুড়ি কিন্তু আমরা ওদেরকে খুব ভালোবাসি।'

লন্ডনঃ ১৬ সেপ্টেম্বর, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.