London:

Home

About us

Services

Contact

Archive

জার্মান চ্যান্সেলর পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী নারীঃ ফৌর্বস

জার্মান চ্যান্সেলর াঞ্জেলা মার্কেল আরও একবার পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী নারী হিসেবে প্রথম স্থানটি ধরে রাখলেন।এই নিয়ে তিনি পরপর তিনবার প্রথম হলেন। যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত জনপ্রিয় ফৌর্বস ম্যাগাজিন সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অফ স্টেইট কন্ডোলিৎসা রাইস সপ্তম স্থানে রয়েছেন।

 যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত ফৌর্বস প্রতিবারের ন্যায় এবারও পৃথিবীর ১০০ ক্ষমতাশালী নারী ব্যক্তিত্বের নাম প্রকাশ করেছে। সংখ্যাধিক্যে এগিয়ে রয়েছেন আমেরিকান নারীরা।কিন্তু প্রথম স্থানটি দখলে রেখেছেন জার্মান চ্যান্সেলর। ফৌর্বসের মতে মার্কেলের  গৃহীত পদক্ষেপ সমূহ একদিকে যেমন জার্মানীর বেকারত্বকে হ্রাস করেছে তেমনি অর্থনীতিকেও চাঙ্গা করেছে। যদিও এই পদক্ষেপ গুলো তার পূর্বসুরী গেরহার্ড শ্রোয়েডার কর্তৃক নেওয়া হয়েছিলো। ফৌর্বস প্রকাশিত এই একশজন নারীর মধ্যে চুয়ান্ন জন রয়েছেন ব্যবসার জগতেরতেইশজন রয়েছেন রাজনৈতিক জগতের।

দ্বিতীয় স্থানে রয়েছেন শেইলা ব্লেয়ার যিনি বর্তমানে ফেডারেল ডিপৌজিট ইনস্যুরেন্স কর্পোরেশনের চেয়ারপার্সন হিসেবে কর্মরত আছেন। পেপসিকো'র প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নূয়ী তৃতীয় স্থানে রয়েছেন। ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে হেরে যাওয়া হিলারী রডহ্যাম ক্লিনটন রয়েছেন আঠাশতম স্থানে। ভারতের তিনজন নারী এই তালিকায় স্থান পেয়েছেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী একুশতম স্থানে এবং উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী কুমারী মায়াবতী রয়েছেন ঊনষাটতম স্থানে। মরক্কোর হাইন্ড বৌহিয়া সেদেশের প্রথম নারী যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। হাইন্ড ক্যাসাব্লাঙ্কা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর জেনারেল হিসেবে বর্তমানে কাজ করছেন।

 

লন্ডনঃ ৯ সেপ্টেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.