|
হিরোইনে
আসক্ত হাতী সুস্থ হয়ে বাড়ী ফিরে এলো
পৃথিবীর
তাবৎ নেশাখোরদের কাছে আদর্শ হতে পারে 'বিগ ব্রাদার' বা জিনগুয়াং
যদি তারা নেশার বিষাক্ত ছোবল থেকে বেঁচে আসতে চায়। কারণ বিগ ব্রাদার নামের একটি হাতী
প্রায় তিন বছর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে। তথ্য সূত্র
সিনহুয়া এবং চায়না ডেইলি।
খবরে
প্রকাশ ২০০৫ সালে চীনা পুলিস
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মিয়ানমার সীমান্ত থেকে জিনগুয়াং কে
উদ্ধার করেছিলো। ওখানকার চোরাকারবারীরা জিনগুয়াংকে চোরা-চালানের
কাজে ব্যাবহার করতো। চোরাকারবারীরা
হাতীটিকে বশে রাখার জন্য খাবারের
সাথে হিরোইন মিশিয়ে হাতীটিকে খেতে দিতো।
পুলিস জিনগুয়াংকে উদ্ধার করার দুমাস পর ও
অসুস্থ হয়ে পড়ে। তখন দেখা যায় যে সে মাদকের অভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই চিকিৎসার
জন্য তাকে হাইনান দ্বীপের নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। মানুষের মতোই জিনের চিকিৎসা
শুরু মেথাডৌন ইঞ্জেকশান প্রয়োগের মাধ্যমে। তবে তার মাত্রার পরিমান অব্যশই মানুষের
থেকে বেশি ছিলো। চিকিৎসার পর এখন সে পুরোপুরি সুস্থ। তাই
তাকে কুনমিং এর পার্কে ছেড়ে দেওয়া হবে। এর
জন্য জিনগুয়াংকে নিরাময় কেন্দ্র থেকে প্রায় ১৫০০ কিলো মিটারের
পথ পেরোতে হবে। উল্লেখ্য এসিয়াতে প্রায় ২৫,৬০০ থেকে ৩২,৭৫০
টির মতো হাতী অবশিষ্ট আছে।
লন্ডনঃ
৯ সেপ্টেম্বর ২০০৮ |