|
স্পর্শটি করিলে গিলিয়া খাইবঃ
ভেনিজুয়েলায় বর্মী অজগরের কাণ্ড
প্রবাদ
আছে, ইটটি মারিলে পাটকেলটি খাইতে হয়।' কিন্তু পার্শ্ববর্তী দেশ বার্মার অজগরের
ভাষ্য সম্ভবতঃ স্পর্শটি করিলে গিলিয়া খাইব। কারণ বার্মা থেকে আমদানী করা এক অজগর
লাতিন আমেরিকার ভেনিজুয়ালা দেশের কারাকাস
শহরের একটি চিড়িয়াখানায় তা-ই কার্যকর করেতে চেয়েছে।
খবরে প্রকাশ, গত স'প্তায় ১০ ফুট লম্বা একটি বর্মী অজগর বাইয়োলজো বিভাগে
পড়ুয়া এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে প্রথমে কামড়ে ও পরে পেঁচিয়ে মেরে গিলে খাওয়া শুরু
করেছিলো। কারণ, ছাত্রটি অজগরের কাছে গিয়ে আহ্লাদের হাত দিয়ে তার
দেহ স্পর্শ করেছিলো। ছাত্রটি চিড়িয়াখানায় কাজ করতো। ভেনিজুয়েলার এল ইউনিভার্স্যাল
পত্রিকার সূত্রে প্রাপ্ত খবরে জানা যায় যে, সাপটি যখন ২৯ বছর বয়স্ক এরিক এরিয়েটাকে
মুখ থেকে পেটে চালান চেষ্টা করছিলো, তখন এরিকের সহকর্মীরা এসে সাপটিকে আঘাত করে তার
মৃত দেহ উদ্ধার করে।
এল
ইউনিভার্স্যাল জানায়,
এরিয়েটা শনিবার রাতের শিফটে একাই
চিড়িয়াখানার সরীসৃপ সেকশনে কাজ করছিলো। মাস দুই আগে পার্ক দেল এস্তে চিড়িয়াখানায়
অজগরটিকে আনা হয়েছিলো। চিড়িয়াখানার ডিরেক্টর খেভিয়ার হারনান্ডেস বলেন, 'এরিক সাপটির
সহজাত প্রবৃত্তিকে খাটো করে দেখেছিলো।' জানা গেছে যে, এরিক চিড়িয়াখানার নিয়ম ভঙ্গ-করে
সাপটির খাঁচায় ঢুকেছিলো এবং হাত দিয়ে ধরেছিলো। এরিকের হাতে সাপের কামড়ের ক্ষত দেখে
অনুমান করা হয় যে, অজগরটি তাকে প্যাঁচানোর আগে আক্রমণ করছিলো।
এ-চিড়িয়াখানাটি
কারাকাসের মূল চিড়িয়াখানা যা একটি পুরানো কফি ক্ষেতে নির্মান করা হয়েছে। এখানে
দক্ষিণ আমেরিকার বিভিন্ন ধরনের পশু-পাখি বিশেষ করে পাখি, সরীসৃপ জাতীয় প্রাণী,
বাইরে থেকে আনা বিড়াল প্রজাতির প্রানী, হাতি প্রভৃতি প্রানী প্রদর্শনীর জন্য রাখা
আছে। অজগরের হাতে মানুষের মৃত্যু একটি বিরল ঘটনা কিন্তু ক্ষেত্র -বিশেষে এ'ধরনের
দুর্ঘটনা ঘটে যায়। দক্ষিণ আমেরিকায় এ'ধরণের দুর্ঘটনার কথা বিগত ২০ বছরে এক ডজনেরও
কম লিপিবদ্ধ করা হয়েছে।
আপলৌডঃ ২৭ অগাস্ট,
২০০৮ |