London:

Home

About us

Services

Contact

Archive

অবিশ্বাস্যঃ ডাক্তার কর্তৃক ঘোষিত মৃত শিশু জীবিত

গত সোমবার, ১৮ অগাস্ট ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালিলী হাসপাতালে ডাক্তারেরা মৃত ঘোষণা করার পর একটি শিশু আবার বেঁচে উঠেছে। রয়টার্সের খবরে প্রকাশ, ৬০০ গ্রাম ওজন নিয়ে অপরিণত অবস্থায় জন্ম-নেয়া শিশুটিকে মৃত ঘোষণার পর ডাক্তারেরা প্রায় পাঁচ ঘন্টা হাসপাতালের মর্গের হিমাগারে রেখে দিয়েছিলেন।

শিশুটির মা-বাবা সমাহিত করার উদ্দেশ্যে হাসপাতাল থেকে তাকে আনতে গিয়ে দেখেন যে, শিশুটি অল্প-অল্প নড়ছে! শিশুটির মা ফাইযা মৌগদুব বলেন,"'আমরা ওকে আবরণ-মুক্ত করলাম এবং আমাদের মনে হলো যেনো ও নড়ছে। তারপর ও আমার মায়ের হাত ধরলো আর আমরা ওকে মুখ খুলতে দেখলাম।" জন্মের সময় শিশুটির বয়স মাত্র ২৩ সপ্তাহ ছিলো। মা ফাইযাকে বাঁচানোর জন্যে ডাক্তাররা পূর্ণতা পাওয়ার আগেই তাকে [শিশুটি] পৃথিবীতে আনতে বাধ্য হয়েছিলেন।

হাসপাতালের ডেপুটী ডাইরেক্টর মোশে দানিয়েল বলেন,"আমরা জানি না যে কী-করে এটার ব্যাখ্যা দেবো। তাই চিকিৎসা-বিজ্ঞানে যার কোনো ব্যাখ্যা নেই, তাকে আমরা অলৌকিক হিসেবে বলতে পারি এবং এখানে সম্ভবতঃ এটাই হয়েছে।" শিশুটিকে হাসপাতালের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আপলৌডঃ ২১ অগাস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.