|
আজব হলেও গুজব নয়ঃ
এক বিড়ালের চার কান
ইয়োডা
নামের নামের একটি বিড়ালের চার কান।খবরে প্রকাশ,ভ্যালেরি ও টেড দম্পতির অতি আদরের ধন
এই ইয়োডা। তারা জানান যে যখন স্থানীয় পশু-চিকিৎসক তাকে দেখেন,তখন তিনি অবাক হয়ে
গিয়েছিলেন।এই অতিরিক্ত কানের জন্য ইয়োডার স্বাভাবিক কাজকর্মের কোন ব্যাঘাত ঘটে
না।সে দিব্যি খেলা করছে।কিন্তু তা ঘরের ভেতরে।
ভ্যালেরি রক বলেন,"আমরা
সহসাই বুঝতে পারলাম যে আমাদের ইয়োডা সাধারণ কোন বিড়াল নয়।তাই ওকে আমরা সবসময় ঘরে
রাখার ব্যবস্থা করেছি এবং সর্বক্ষণ নজরে রাখার বন্দোবস্তও করেছি।কারন যেহেতু ও
সাধারণ কোন বিড়াল নয় তাই আমরা ওর অপহরণের আশঙ্কায় সর্তক থাকার চেষ্টা করছি।"
'স্টার ওয়ার' ছবির কথা স্মরণ করেই তারা বিড়ালটির নাম ইয়োডা রেখেছেন।
বহুকর্ণের বিড়াল দুষ্প্রাপ্য হলেও
২০০৪ সালে জার্মানীতে চার কান বিশিষ্ট এবং রাশিয়াতে ৭ কান বিশিষ্ট বিড়ালের খবর শোনা
গিয়েছিলো। ইয়োডার অতিরিক্ত দুই কান তার কোন কাজে না লাগলেও তার কোনো ক্ষতি করেনি।
আপলৌডঃ ২১
অগাস্ট, ২০০৮ |