London:

Home

About us

Services

Contact

Archive

রৌমানিয়াতে ২.৫ মিলিয়ন বছর আগের কঙ্কাল আবিষ্কার

রৌমানিয়ার রাজধানী বুখারেস্টের ১০০ মাইল উত্তর-পশ্চিমে রেইকোসাল দে সাস গ্রামে একদল খনি শ্রমিক প্রায় ২.৫ মিলিয়ন বছরের একটি কঙ্কাল আবিষ্কার করেছে জীবাশ্মবিদ ভ্লাদ কদ্রে এই আবিষ্কারকে ইউরোপের অন্যতম চমকপ্রদ আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেনতার মতে এই আবিষ্কার ওই সময়ের জীব-বৈচিত্র্য সম্পর্কে মুল্যবান তথ্য অনুসন্ধানে সহায়ক ভূমিকা পালন করবে

৭ ফুট দৈর্ঘ্যের মাস্টোডন নামের এই প্রাণীটি প্রায় ১০ ফুট উচ্চতার অধিকারী ছিলোবিজ্ঞানীরা ধারণা করছেন যে এটি বর্তমান হাতীর পূর্বসূরী এবং এটি দেখতে অনেকটা “আইস এজ” ছবির ম্যামথের মতোকিন্তু এদের বাঁকানো দাঁতের পরিবর্তে সোজা দাঁত ও এরা পত্রভোজী ছিলোমাস্টোডন নামের এপ্রাণীগুলো ২-৩ মিলিয়ন বছর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ইউরৌপ থেকে বিলুপ্ত হয়ে যায়কঙ্কালটি পুরোপুরি তুলে আনতে  প্রায় দু’মাস সময় লাগবে পরীক্ষা-নিরীক্ষার পর এটি প্রদর্শনীর জন্য রাখা হবে

আপলৌডঃ ১৩ অগাস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.